iPad-এ কল ফরওয়ার্ডিং সেট আপ করা

যদি আপনি GSM নেটওয়ার্কের মোবাইল পরিষেবা ব্যবহার করেন, তাহলে আপনি iPad-এ কল ফরওয়ার্ডিং সেট আপ করতে পারেন।

যদি আপনি CDMA নেটওয়ার্কে মোবাইল পরিষেবা ব্যবহার করেন, তাহলে কল ফরওয়ার্ডিং সেট আপ করার তথ্যের জন্য আপনার মোবাইল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর “ফোন” অ্যাপে ট্যাপ করুন।

  3. কল ফরওয়ার্ডিং-এ ট্যাপ করুন, তারপর কল ফরওয়ার্ডিং চালু করুন।

    কল ফরওয়র্ডিং চালু থাকলে, স্টেটাস বার-এ কল ফরওয়ার্ডিং আইকন দেখা যায়।

  4. “এতে ফরওয়ার্ড করুন”-এ ট্যাপ করুন, আপনি যে নম্বরটিতে রিডাইরেক্ট করতে চান সেটি লিখুন, তারপর “ব্যাক করুন”-এ ট্যাপ করুন।

আপনি যখন কল ফরওয়ার্ড করার জন্য iPad সেট করবেন, তখন আপনাকে অবশ্যই মোবাইল নেটওয়ার্কের সীমার মধ্যে থাকতে হবে, অন্যথায় কল ফরওয়ার্ড করা যাবে না।

লাইনটি ব্যস্ত থাকলে বা পরিষেবায় না থাকলে আপনার পরিষেবা প্রদানকারী সংস্থা যদি কন্ডিশনাল কল ফরওয়ার্ডিং সমর্থন করে, তাহলে সেট আপ সংক্রান্ত তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.