iPad-এর ডায়েরি অ্যাপে ফর্ম্যাটিং, ছবি এবং আরও অনেক কিছু যোগ করা

ডায়েরি অ্যাপে আপনি ছবি, আঁকা, ভিডিও, অডিও এবং আরও অনেক কিছু যোগ করে মাল্টিমিডিয়া এন্ট্রি তৈরি করতে পারেন।

ডায়েরি অ্যাপে একটি স্ক্রিনে ছবি এবং একটি এন্ট্রি দেখানো হচ্ছে।

টেক্সট ফরম্যাট করা

আপনি এন্ট্রি টেক্সটের রং, স্টাইল ও ফরম্যাটিং অ্যাডজাস্ট করতে পারেন।

  1. আপনার iPad-এ ডায়েরি অ্যাপে যান।

  2. কোনো এন্ট্রিতে লেখার সময় “ফর্ম্যাট করুন” বাটন-এ ট্যাপ করুন।

  3. বোল্ড টেক্সট, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইকথ্রু, বুলেটেড বা নম্বরযুক্ত তালিকা, ব্লক কোট বা ফন্ট কালার প্রয়োগ করুন।

কীভাবে একটি আঁকা যোগ করবেন?

  1. আপনার iPad-এ ডায়েরি অ্যাপে যান।

  2. কোনো এন্ট্রি লেখার সময়, “আঁকা যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপরে আঁকা শুরু করুন।

    পরামর্শ: টেক্সটের সাথে একই লাইনে কোনো আঁকা রাখতে, যেখানে আপনি আঁকাটি নিয়ে যেতে চান সেখানে স্পর্শ করে ধরে রাখুন, তারপর “আঁকা যোগ করুন” অপশনটি নির্বাচন করুন।

  3. ক্রেয়ন, রিড পেন বা ওয়াটার কালার ব্রাশের মতো অন্যান্য টুল দেখতে, টুল বারে সোয়াইপ করুন, তারপর আপনার পছন্দমতো একটিতে ট্যাপ করুন।

    কোনো টুলের স্ট্রোকের বেধ বা অস্বচ্ছতার মতো বৈশিষ্ট্য পরিবর্তন করতে টুলটিতে দ্বিতীয়বার ট্যাপ করুন।

  4. আঁকা শেষ হলে “আঁকা যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন।

    আপনি ইনলাইন আঁকাগুলির সাইজ পরিবর্তন করতে এবং সেগুলি নতুন করে সাজাতে পারেন। সাইজ পরিবর্তন করতে, হ্যান্ডেলটি নিচের বামদিকে টেনে আনুন। নতুন করে সাজাতে, আঁকাটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর নতুন লোকেশনে টেনে আনুন।

কীভাবে গ্রিডে অথবা টেক্সটের সাথে ইনলাইনে ছবি বা ভিডিও যোগ করবেন?

  1. আপনার iPad-এ ডায়েরি অ্যাপে যান।

  2. কোনো এন্ট্রিতে লেখার সময় নিচের যেকোনো একটি করুন:

    • আপনার লাইব্রেরি থেকে ছবি এবং ভিডিও নির্বাচন করতে: “ছবি বা ভিডিও নির্বাচন করুন” বাটন-এ ট্যাপ করুন।

      আপনি যদি “ছবি বা ভিডিও নির্বাচন করুন” বাটন দেখতে না পান, তাহলে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ছবি বা ভিডিও নির্বাচন করুন”-এ ট্যাপ করুন।

    • নতুন ছবি বা ভিডিও তুলতে: “কোনো ছবি বা ভিডিও তুলুন” বাটন-এ ট্যাপ করুন।

      আপনি যদি “কোনো ছবি বা ভিডিও তুলুন” বাটন দেখতে না পান, তাহলে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “ছবি বা ভিডিও নিন”-এ ট্যাপ করুন।

  3. এন্ট্রি টেক্সটের সঙ্গে ছবি এবং ভিডিওগুলি ইনলাইন রাখতে, ছবি বা ভিডিওটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর গ্রিড থেকে এটি এন্ট্রিতে টেনে আনুন।

    আপনি ফ্রেমের মধ্যে হ্যান্ডেলটি টেনে নিয়ে গিয়ে ইনলাইন মিডিয়ার আকার পরিবর্তন করতে পারেন।

ম্যাপের লোকেশন যোগ করা

  1. আপনার iPad-এ ডায়েরি অ্যাপে যান।

  2. কোনো এন্ট্রিতে লেখার সময়, লোকেশন বাটন-এ ট্যাপ করুন।

    আপনি যদি লোকেশন বাটন দেখতে না পান, তাহলে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “লোকেশন”-এ ট্যাপ করুন।

    আপনি যখন কোনো লোকেশন যোগ করবেন, তখন “স্থান” বিভাগে সেই এন্ট্রি দেখা যাবে।

অ্যাটাচমেন্ট দিয়ে কাজ করা

ছবি, আঁকা, ভিডিও, লোকেশন, রেকর্ডিংয়ের মতো সব অ্যাটাচমেন্ট এবং মনের অবস্থার টাইল নতুন করে সাজানো যেতে পারে, এন্ট্রির টেক্সটের সাথে ইনলাইনে রাখা যেতে ও আরও অনেক কিছু করা যেতে পারে।

  1. আপনার iPad-এ ডায়েরি অ্যাপে যান।

  2. কোনো এন্ট্রিতে লেখার সময় নিচের যেকোনো একটি করুন:

    • অ্যাটাচমেন্টগুলি টেক্সটের সাথে ইনলাইনে রাখতে: অ্যাটাচমেন্টটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর সেটি গ্রিড থেকে এন্ট্রিতে টেনে আনুন।

    • ইনলাইন অ্যাটাচমেন্টের আকার পরিবর্তন করতে: ফ্রেমের মধ্যে হ্যান্ডেলটি টেনে আনুন।

    • গ্রিডে ইনলাইন অ্যাটাচমেন্ট সরাতে: অ্যাটাচমেন্টটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর সেটি গ্রিডে উপরে টেনে আনুন।

    • সম্পূর্ণ স্ক্রিনে একটি অ্যাটাচমেন্ট দেখুন: “থাম্বনেল”-এ ট্যাপ করুন।

    • অ্যাটাচমেন্ট পুনরায় সাজান: একটি থাম্বনেল স্পর্শ করে ধরে রাখুন, তারপর সেটিকে অন্য জায়গায় টেনের আনুন।

    • অ্যাটাচমেন্ট অপসারণ করতে: থাম্বনেলের উপরের ডানদিকের কোণে “ডিলিট করুন” বাটন-এ ট্যাপ করুন।

অডিও রেকর্ড এবং ট্রান্সক্রাইব করুন

আপনি অডিও রেকর্ড করতে পারেন এবং ডায়েরি এন্ট্রিতে আপনার শব্দগুলি ট্রান্সক্রাইব করতে পারেন। অডিও ট্রান্সক্রিপশন শুধুমাত্র ইংরেজিতে পাওয়া যায় (সিঙ্গাপুর ও ভারতের স্থানীয় ভাষা বাদে)।

  1. আপনার iPad-এ ডায়েরি অ্যাপে যান।

  2. কোনো এন্ট্রিতে লেখার সময়, “অডিও রেকর্ড করুন” বাটন-এ ট্যাপ করুন।

    আপনি যদি “অডিও রেকর্ড করুন” বাটন দেখতে না পান, তাহলে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “অডিও রেকর্ড করুন”-এ ট্যাপ করুন।

  3. “রেকর্ড করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর কথা বলা শুরু করুন।

  4. আপনার কাজ শেষ হলে “পজ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “সম্পন্ন হয়েছে”-তে ট্যাপ করুন।

  5. সেই অডিও রেকর্ডিংয়ে ট্যাপ করুন, তারপর ট্রান্সক্রিপশন রিভিউ করতে ট্রান্সক্রিপশন বাটন-এ ট্যাপ করুন।

  6. এন্ট্রিতে টেক্সট যোগ করতে ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “এন্ট্রিতে ট্রান্সক্রিপ্ট যোগ করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.