এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ সঙ্গীত অ্যাপ ব্যবহার শুরু করা

সঙ্গীত অ্যাপের সাহায্যে আপনার iPad সঙ্গীত লাইব্রেরি থেকে গান শুনুন। Apple Music-এ সাবস্ক্রাইব করার মাধ্যমে, Apple Music ক্যাটালগ থেকে সঙ্গীত স্ট্রিম করুন এবং একই Apple অ্যাকাউন্ট থেকে সব ডিভাইসে সাইন ইন করার মাধ্যমে, আপনার সমস্ত ডিভাইস থেকে আপনার সব সঙ্গীত অ্যাক্সেস করুন।

“নতুন” ট্যাবের বামদিকে সাইডবার এবং ডানদিকে “নতুন” বিভাগ দেখা যাচ্ছে। “নতুন” ট্যাবের শীর্ষে ফিচার্ড সঙ্গীত দেখা যায়। আরও ফিচার করা সঙ্গীত এবং ভিডিও দেখতে বাম দিকে সোয়াইপ করুন। “নতুন গান”-এর বিভাগটি নিচে দেখানো হয়েছে। মিনিপ্লেয়ার নিচে রয়েছে।

Apple Music-এ সাবস্ক্রাইব করা

“সঙ্গীত” অ্যাপের সর্বাধিক সুবিধা পেতে, Apple Music-এ সাবস্ক্রাইব করুন এবং অংসখ্য গানের মধ্য থেকে স্ট্রিম বা ডাউনলোড করার জন্য গান নির্বাচন করুন। সেটিংস  >অ্যাপ > সঙ্গীত > তারপর "Apple Music-এ যোগ দিন"-এ ট্যাপ করুন। আপনি Apple Music সাবস্ক্রাইবার হওয়ার পর, আপনি আপনার পছন্দের শিল্পীদের “ফেভারিট” হিসাবে নির্বাচন করতে পারেন (এবং তাদের সম্পর্কে নোটিফিকেশন পেতে পারেন), গানের লিরিক্স এবং আরও অনেক কিছু দেখতে পারেন।

সার্চ ট্যাবের বামদিকে সাইডবার এবং উপরের ডানদিকে একটি সার্চ ফিল্ড দেখা যাচ্ছে। সার্চ ফিল্ডের নিচে সঙ্গীতের বিভিন্ন বিভাগ দেখা যাচ্ছে। মিনিপ্লেয়ার নিচে রয়েছে।

সঙ্গীত খোঁজা

দ্রুত সঙ্গীত খুঁজে পেতে “সার্চ” ফিচার ব্যবহার করুন। বিভাগ অনুযায়ী সঙ্গীত ব্রাউজ করতে অথবা কোনো শিল্পী, লিরিক্স বা অন্যান্য কীওয়ার্ড লিখে গান, অ্যালবাম ও প্লেলিস্ট খুঁজে পেতে, সাইডবারে “সার্চ করুন”-এ ট্যাপ করুন।

প্লেলিস্ট ট্যাবে বামদিকে সাইডবার এবং ডানদিকে প্লেলিস্টের তালিকা দেখা যাচ্ছে। উপরে একটি নতুন প্লেলিস্ট তৈরি বা একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য বাটন রয়েছে।

একটি প্লেলিস্ট তৈরি করা

একটি প্লেলিস্টের মাধ্যমে কোনো নির্দিষ্ট থিম, মেজাজ বা অনুষ্ঠানের জন্য গান সাজান। স্ক্রিনের উপরে ট্যাব বারে “সাইডবার দেখুন” বাটন-এ ট্যাপ করুন, সাইডবারের নিচে স্ক্রোল করুন, তারপর “নতুন প্লেলিস্ট”-এ ট্যাপ করুন। প্লেলিস্টে একটি গান যোগ করতে, কোনো গানের পাশে থাকা “আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “একটি প্লেলিস্টে যোগ করুন”-এ ট্যাপ করুন।

“সঙ্গীত” অ্যাপের হোম ট্যাবে, বামদিকে সাইডবার এবং ডানদিকে হোম বিভাগ দেখা যাচ্ছে। হোম ট্যাবের শীর্ষে সেরা বাছাই দেখা যায়। সম্প্রতি চালানো সঙ্গীত নিচে প্রদর্শিত হচ্ছে, যেখানে চারটি অ্যালবাম কভার দেখানো হচ্ছে। মিনিপ্লেয়ার নিচে রয়েছে।

কীভাবে আপনার লাইব্রেরি তৈরি করবেন?

আপনি বিভিন্ন উপায়ে আপনার লাইব্রেরিতে সঙ্গীত যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, Apple Music-এ সাবস্ক্রাইব করুন অথবা iTunes Store থেকে আপনার পছন্দের অ্যালবাম কিনুন। আপনি যদি ইতিমধ্যেই একটি Mac ব্যবহার করে থাকেন, তাহলে সেটিংস  > অ্যাপ > সঙ্গীত-এ যান, তারপর “লাইব্রেরি সিঙ্ক করুন”-এ ট্যাপ করুন। এভাবেই, আপনার iPad থেকে সম্পূর্ণ সঙ্গীতের লাইব্রেরি অ্যাক্সেস করতে পারবেন।

আরও জানতে চান?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.