এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPadOS আপডেট করা

আপনি যখন iPadOS-এর সর্বশেষ ভার্সনে আপডেট করেন, তখন আপনার ডেটা এবং সেটিংস অপরিবর্তিত থাকে। আপনি iPadOS আপডেট না করেই আপনার iPad-এর ফিচার উন্নত করতে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম ফাইলের আপডেট ইনস্টল করতে পারেন।

iPad আপডেট করার আগে, iPad স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হওয়ার জন্য সেট আপ করুন বা নিজে থেকে আপনার iPad-এর ব্যাকআপ নিন।

iPad স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা

আপনি যদি প্রথমবার আপনার iPad সেট আপ করার সময় স্বয়ংক্রিয় আপডেট চালু না করে থাকেন, তাহলে নিম্নলিখিত কাজগুলি করুন:

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “জেনারেল”-এ ট্যাপ করে, “সফ্টওয়্যার আপডেট”-এ ট্যাপ করুন, তারপর “স্বয়ংক্রিয় আপডেট”-এ ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতগুলির মধ্যে একটি চালু করুন:

    • স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করতে: যখন কোনো আপডেট উপলভ্য থাকে, চার্জে থাকাকালীন এবং Wi-Fi-এর সাথে কানেক্টেড থাকাকালীন iPad সারারাত ধরে আপডেটটি ডাউনলোড ও ইনস্টল করে। কোনো আপডেট ইনস্টল করার আগে আপনাকে জানানো হবে।

    • স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করতে: আপনার iPad Wi-Fi-এর সাথে কানেক্টেড থাকলে এবং চার্জে বসানো ও লক করা থাকলে, আপডেট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয় যাতে আপনি সেগুলি পরে ইনস্টল করতে পারেন। এই অপশনটি দেখতে, প্রথমে “স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করুন” অপশনটি বন্ধ করুন।

iPad নিজে থেকে আপডেট করা

যেকোনো সময়ে আপনি সফ্টওয়্যার আপডেটগুলি চেক করে ইনস্টল করতে পারেন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “জেনারেল” অপশনে ট্যাপ করুন, তারপর “সফ্টওয়্যার আপডেট” অপশনে ট্যাপ করুন।

    বর্তমানে ইনস্টল করা iPadOS-এর ভার্সন এবং কোনো আপডেট উপলভ্য আছে কিনা তা দেখা যায়।

  3. যদি কোনো আপডেট উপলভ্য হয়, তাহলে “ডাউনলোড ও ইনস্টল করুন”-এ ট্যাপ করুন, তারপর স্ক্রিনে থাকা নির্দেশাবলি অনুসরণ করুন।

নিজের কম্পিউটার ব্যবহার করে আপডেট করা

  1. কেবলের মাধ্যমে iPad এবং আপনার কম্পিউটার কানেক্ট করুন

  2. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • Mac-এ (macOS 10.15 অথবা তার পরবর্তী ভার্সন): Finder-এর সাইডবারে আপনার iPad নির্বাচন করুন, তারপর উইন্ডোর শীর্ষে থাকা “জেনারেল”-এ ক্লিক করুন।

    • Mac-এ (macOS 10.14 অথবা তার আগের ভার্সনে) অথবা কোনো Windows ডিভাইসে: iTunes অ্যাপ খুলুন, তারপর iTunes উইন্ডোর উপরের বামদিকে iPad-এর মতো দেখতে বাটনটিতে ক্লিক করুন, “সারসংক্ষেপ”-এ ক্লিক করুন।

      দ্রষ্টব্য: iTunes-এর সাম্প্রতিকতম ভার্সন ব্যবহার করুন। Apple সহায়তা নিবন্ধে iTunes-এর সর্বশেষ ভার্সন আপডেট করার বিকল্প দেখুন।

  3. "আপডেটের জন্য চেক করুন"-এ ক্লিক করুন।

  4. কোনো উপলভ্য আপডেট ইনস্টল করতে, “আপডেট করুন”-এ ক্লিক করুন।

শুধুমাত্র সিস্টেম ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা

iPadOS আপডেট না করেই iPad-এর ফিচার উন্নত করার জন্য, iPad স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম ফাইলের আপডেট ডাউনলোড ও ইনস্টল করতে পারে।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “জেনারেল”-এ ট্যাপ করে, “সফ্টওয়্যার আপডেট”-এ ট্যাপ করুন, তারপর “স্বয়ংক্রিয় আপডেট”-এ ট্যাপ করুন।

  3. “iPadOS আপডেট” অপশনের মধ্যে থেকে “স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করুন” অপশনটি বন্ধ করুন।

  4. “সিস্টেম ফাইল” অপশনের মধ্যে থেকে “স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করুন” অপশনটি চালু করুন।

Apple সহায়তা নিবন্ধ দেখুন:কীভাবে iPadOS 26 ডাউনলোড করবেন এবং যদি আপনি নিজের iPhone, iPad বা iPod touch আপডেট বা রিস্টোর করতে না পারেন

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.