এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ জ্ঞানমূলক সহায়ক পরিষেবা ফিচার

iPad-এ আপনার অথবা আপনার প্রিয় কোনো ব্যক্তির জ্ঞানমূলক চাহিদা অনুযায়ী ইন বিল্ট অপশন থাকে।

iPad-এ সহায়ক পরিষেবা ফিচার দেখতে, সেটিংস > সহায়ক পরিষেবা-তে যান।

আপনি যাকে পছন্দ করেন তার জন্য iPad অ্যাডাপ্ট করা

সহজে iPad ব্যবহার করুন

আপনার পছন্দের কোনো বিশেষ বোধসম্পন্ন ব্যক্তির জন্য, একটি সহজ ইন্টারফেসসহ iPad সেট আপ করুন। তাদের জন্য যে মূল ফিচারগুলি সবচেয়ে ভালো তা বেছে নিন এবং কাস্টমাইজ করুন।

সহায়ক অ্যাক্সেস ইউজার গাইড

iPad শুধু একটি অ্যাপ ব্যবহারের জন্য লক করুন

আপনি যখন কোনো শিশুকে আপনার iPad ব্যবহার করতে দেন, তখন কোনো একটি অ্যাপে তাদের অ্যাক্সেস সীমিত করুন।

গাইডেড অ্যাক্সেসসহ অ্যাপ ব্যবহারের জন্য iPad লক করুন

আপনি স্ক্রিন থেকে সংবেদনশীল উদ্দীপনা কমাতে পারেন। উদাহরণস্বরূপ, ফ্ল্যাশিং বা স্ট্রোবিং লাইটসহ বিষয়বস্তু দেখানো হলে ডিসপ্লের আলো স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দিন এবং GIF-এর মতো দ্রুত অ্যানিমেটেড ছবি দেখানো পজ করুন। অনস্ক্রিন মোশন থামানো বা কমানো দেখুন।

ফোকাস, ডিক্টেশন, পড়ে শোনানো এবং লাইভ ক্যাপশন-এর মতো ফিচারের মাধ্যমে iPad-এ অনেক অতিরিক্ত টুল পাওয়া যায় যেগুলি আপনাকে ফোকাস করতে, সহজে টেক্সট লিখতে অথবা আপনি কী পড়ছেন বা লিখছেন তা অনুসরণ করতে সাহায্য করে।

আরও রিসোর্সের জন্য, Apple জ্ঞানমূলক সহায়ক পরিষেবা ওয়েবসাইট দেখুন।

পরামর্শ: বাটন ক্লিক বা কন্ট্রোল সেন্টারের মাধ্যমে আপনার “সহায়ক পরিষেবাতে যান” ফিচার এবং সেটিংস কন্ট্রোল করুন। সহায়ক পরিষেবা শর্টকাট দিয়ে দ্রুত ফিচার খোলার পদ্ধতি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.