iPad-এর প্রিভিউ অ্যাপে PDF ফর্ম পূরণ ও সই করুন

আপনি প্রিভিউ অ্যাপে PDF ফর্ম পূরণ ও সই করতে পারেন।

একটি স্ক্রিনে, প্রিভিউ অ্যাপে একটি PDF ফর্ম দেখা যাচ্ছে, যেখানে যে ফিল্ডগুলি পূরণ করতে হবে সেগুলি হাইলাইট করা হয়েছে। স্ক্রিনের নিচে “অ্যানোটেশন যোগ করুন”, মার্কআপ, অটোফিল, “ক্রপ করুন”, তথ্য, “শেয়ার করুন” এবং সার্চ বাটন রয়েছে। “অটোফিল” বাটনটি নির্বাচন করা হয়েছে দেখাচ্ছে।
  1. আপনার iPad-এর প্রিভিউ অ্যাপে যান।

  2. একটি PDF ফর্ম খুলুন

  3. “ফর্ম পূরণ করুন” বাটন-এ ট্যাপ করুন।

  4. কোনো নীল রঙের ফিল্ডে ট্যাপ করুন, তারপর তথ্য লিখুন (অথবা অনস্ক্রিন কীবোর্ডের উপরের বারে যোগাযোগের তথ্য নির্বাচন করুন)।

  5. সই বা টেক্সট বক্স যোগ করতে “যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন।

    পরামর্শ: আপনি একটি সই তৈরি করতে (কোনো উপযুক্ত iPad-এ) Apple Pencil ব্যবহার করতে পারেন অথবা আপনার আঙুল দিয়ে আঁকতে পারেন। iPad মডেলগুলির সাথে Apple Pencil-এর কম্প্যাটিবিলিটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.