এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এর ঘড়ি অ্যাপে বিশ্বব্যাপী সময় দেখা

আপনি সারা বিশ্বের সময় অঞ্চলে স্থানীয় সময় দেখতে পারেন।

Siri: এমন কিছু Siri-কে বলুন: “এখন কটা বাজে?” অথবা “লন্ডনে এখন কটা বাজে?” Siri কীভাবে ব্যবহার করবেন তা জানুন

“বিশ্ব ঘড়ি” ট্যাবে বিভিন্ন শহরে সময় দেখা যাচ্ছে। আপনি উপরের বাঁদিকের কোণের কাছে থাকা “এডিট করুন” বাটন দিয়ে ঘড়িগুলি আবার সাজাতে বা ডিলিট করতে পারেন। আপনি উপরের ডানদিকের কোণের কাছাকাছি থাকা “যোগ করুন” বাটন দিয়ে আরও বেশি ঘড়ি যোগ করতে পারেন। নিচের দিকে “বিশ্ব ঘড়ি”, “অ্যালার্ম”, “স্টপওয়াচ” এবং “টাইমার”-এর বাটনগুলি রয়েছে।
  1. আপনার iPad-এর ঘড়ি অ্যাপে যান।

  2. “বিশ্ব ঘড়ি”-তে ট্যাপ করুন

  3. আপনার শহরের তালিকা পরিচালনা করতে, নিচের যেকোনো একটি করুন:

    • শহর যোগ করতে: “যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন এবং তারপর একটি শহর নির্বাচন করুন।

    • শহর ডিলিট করতে: “এডিট করুন”-এ ট্যাপ করুন, তারপর “ডিলিট করুন” বাটন-এ ট্যাপ করুন। আপনার কাজ হয়ে গেলে “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

    • শহরগুলি আবার সাজাতে: কোনো ঘড়ি স্পর্শ করে ধরে রাখুন, তারপর সেটি নতুন জায়গায় টেনে আনুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.