এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ Apple TV অ্যাপে শো, মুভি এবং আরও অনেক কিছু খুঁজুন

আপনি Apple TV অ্যাপে সার্চ ট্যাব ব্যবহার করে TV শো এবং শিরোনাম, খেলাধুলা এবং অভিনেতা-অভিনেত্রীর মতো নির্দিষ্ট বিভাগ অনুসারে মুভি দেখতে পারেন। Apple TV ট্যাবের মাধ্যমে আপনি Apple TV অ্যাক্সেস করতে পারেন। এটি একটি সাবস্ক্রিপশন স্ট্রিমিং পরিষেবা, এতে পুরস্কারপ্রাপ্ত সিনেমা, সিরিজ, আকর্ষণীয় নাটক, যুগান্তকারী ডকুমেন্টারি, শিশুদের বিনোদন, হাস্যরস ইত্যাদি Apple Originals কন্টেন্ট উপলভ্য থাকে।

দ্রষ্টব্য: Apple মিডিয়া পরিষেবার উপলভ্যতা দেশ বা অঞ্চল অনুসারে পরিবর্তিত হয়। Apple সহায়তা নিবন্ধে Apple মিডিয়া পরিষেবার উপলভ্যতা দেখুন।

Apple TV ট্যাবের মাঝখানে, “দেখতে থাকুন” সারির উপরে একটি ফিচার্ড Apple Original শো দেখানো হচ্ছে। স্ক্রিনের উপরে, বাম থেকে ডানদিকে হোম, Apple TV, MLS, স্টোর, সাম্প্রতিক কেনাকাটা এবং সার্চ ট্যাব রয়েছে।

কীভাবে Apple TV ব্রাউজ করবেন?

  1. আপনার iPad-এর Apple TV অ্যাপে যান।

  2. Apple TV-তে ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি করুন:

    • ফিচার্ড আইটেম ব্রাউজ করতে স্ক্রিনের উপরে বাম দিকে সোয়াইপ করুন।

    • নতুন রিলিজ, বাছাই করা সংগ্রহ এবং পার্সোনালাইজ্ড সুপারিশ দেখতে নিচে স্ক্রোল করুন, তারপর উপলভ্য অপশন দেখতে বাম বা ডানদিকে সোয়াইপ করুন।

      পরামর্শ: কোনো বিভাগের সব আইটেম দেখতে বা কোনো সংগ্রহ সম্পর্কে আরও তথ্য দেখতে সারির শিরোনামে ট্যাপ করুন।

আপনি হোম, MLS Season Pass, স্টোর এবং লাইব্রেরি ট্যাবে ট্যাপ করে সেই বিভাগগুলির নির্দিষ্ট কন্টেন্ট দেখতে পারেন।

নির্দিষ্ট কোনো শো, মুভি এবং আরও অনেক কিছু সার্চ করুন

আপনি যখন নির্দিষ্ট কোনো শো বা অভিনেতার বিষয়ে কিছু খুঁজছেন, তখন সার্চ ট্যাবটি ব্যবহার করুন।

  1. আপনার iPad-এর Apple TV অ্যাপে যান।

  2. “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর একটি বিভাগে ট্যাপ করুন অথবা আগের সার্চ দেখতে সার্চ ফিল্ডে ট্যাপ করুন অথবা নতুন সার্চ করতে কিছু লিখুন।

    পরামর্শ: আপনি যখন সার্চ করতে চান, তখন স্বাভাবিক ভাষায় আপনি যা খুঁজছেন তা বর্ণনা করুন, উদাহরণস্বরূপ “টুইস্ট সহ জনপ্রিয় নাটক”।

ট্যাব বার এডিট করা

আপনি যা দেখতে চান তা দ্রুত খুঁজে পেতে, ট্যাব বারে বিভাগগুলি যোগ করে বা সরিয়ে কাস্টমাইজ করতে পারেন।

একটি iPad-এর স্ক্রিনের উপরে ট্যাব বার এডিট করার অপশনগুলি দেখা যাচ্ছে।
  1. আপনার iPad-এর Apple TV অ্যাপে যান।

  2. সাইডবার বাটন-এ ট্যাপ করুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

    পরামর্শ: এছাড়াও আপনি ট্যাব বারটি স্পর্শ করে ধরে রাখতে পারেন।

  3. সাইডবারে একটি বিভাগ স্পর্শ করে ধরে রাখুন, তারপর স্ক্রিনের শীর্ষে ট্যাব বারে টেনে আনুন।

    ট্যাব বার থেকে একটি বিভাগ অপসারণ করতে, বিভাগটি ট্যাব বার থেকে টেনে বের করে আনুন।

  4. আপনার কাজ শেষ হয়ে গেলে “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

ট্যাব বার রিসেট করতে, সাইডবারের উপরের বামদিকের কোণে “রিসেট করুন” অপশনে ট্যাপ করুন।

Apple TV-এর জন্য সাবস্ক্রাইব করা প্রয়োজন, কিছু দেশ ও অঞ্চলে নিম্নলিখিতগুলির মধ্যে কয়েকটি বা সবকটি এই সাবস্ক্রিপশনে অন্তর্ভুক্ত থাকতে পারে: ফ্রাইডে নাইট বেসবল, Major League Soccer (MLS) এবং Formula 1 সব ফিচার ও বিষয়বস্তু সমস্ত দেশ বা অঞ্চলে উপলভ্য নয়। Apple TV সাবস্ক্রিপশনের মধ্যে থার্ড পার্টি ব্র্যান্ডেড সাবস্ক্রিপশন পরিষেবাগুলি অন্তর্ভুক্ত নেই। একইভাবে, Apple TV অ্যাপের মাধ্যমে ভাড়া বা কেনার জন্য উপলভ্য কোনো কন্টেন্টও এই সাবস্ক্রিপশনের আওতায় পড়ে না।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.