এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ “অনুসন্ধান” অ্যাপে AirTag বা অন্য আইটেম শেয়ার করা

আপনি যদি এমন একটি আইটেম শেয়ার করতে চান যা AirTag-এর সাথে পেয়ার করেছেন (বা একটি থার্ড-পার্টি আইটেম যা ‘’অনুসন্ধান’’ অ্যাপ দিয়ে কাজ করে), তাহলে আপনি এটি “অনুসন্ধান” অ্যাপে শেয়ার করতে পারেন যাতে আইটেমটি যিনি নিচ্ছেন তিনিম্যাপে দেখতে এবং খুঁজে পেতে পারেন। যদি এটি কাছাকাছি থাকে, তাহলে “অনুসন্ধান” শব্দ বাজাতে পারে। আপনি যে ব্যক্তিদের সঙ্গে আইটেম শেয়ার করছেন তারা আইটেম নিয়ে চলার সময় ট্র্যাকিং নোটিফিকেশন পাবেন না।

আপনি AirTag অথবা অন্য কোনো আইটেম নিজের সাথে ও সর্বাধিক আরও পাঁচজন গ্রহীতার সাথে শেয়ার করতে পারেন, অর্থাৎ প্রতিটি আইটেমের জন্য মোট ছয়জন ব্যবহারকারী। এর জন্য নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ হতে হবে:

  • আপনার Apple অ্যাকাউন্টের জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই চালু রাখতে হবে।

  • আপনি যে ব্যক্তির সঙ্গে শেয়ার করেন তার অবশ্যই একটি Apple অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাতে সাইন ইন করতে হবে। তাদের অবশ্যই iCloud ব্যবহার করতে হবে। আপনি একটি চাইল্ড অ্যাকাউন্টের সাথে শেয়ার করতে পারবেন না।

  • মালিক এবং গ্রহীতাদের অবশ্যই iCloud কীচেইন চালু করতে হবে।

  • বিক্রেতা ও ক্রেতাকে অবশ্যই iOS 17, iPadOS 17, macOS 14 অথবা তার পরের ভার্সন ব্যবহার করতে হবে।

দ্রষ্টব্য: আপনি যেভাবে AirTag শেয়ার করেন ঠিক সেভাবেই কোনো থার্ড-পার্টি আইটেম শেয়ার করতে পারেন।

কীভাবে কোনো AirTag শেয়ার করবেন?

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. “আইটেম”-এ ট্যাপ করুন, আপনি যে AirTag শেয়ার করতে চান সেটির নামে ট্যাপ করুন, তারপর “এই AirTag শেয়ার করুন” (বা “এই আইটেম শেয়ার করুন”) অপশনের নিচে ‘’লোকজন যোগ করুন”-এ ট্যাপ করুন।

  3. আপনি যাকে যোগ করতে চান তার Apple অ্যাকাউন্টের তথ্য লিখুন।

    আরও বেশি লোককে যোগ করতে, “যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন।

  4. আপনি যে ব্যক্তির সাথে শেয়ার করতে চান তার নামে ট্যাপ করুন, তারপর তাদের Apple অ্যাকাউন্টে ট্যাপ করুন।

    আপনি যেসব ব্যক্তিদের যোগ করতে চান তাদের প্রত্যেকের জন্য ধাপ 3 ও 4 পুনরাবৃত্তি করুন।

  5. গ্রহীতাদের যোগ করা শেষ হলে, উপরের ডানদিকের কোণায় “শেয়ার করুন” অপশনে ট্যাপ করুন।

    আপনার আমন্ত্রিত প্রত্যেকের একটি তালিকা আইটেমের প্রধান স্ক্রিনে তাদের আমন্ত্রণের স্টেটাসসহ দেখানো হয়।

    কেউ কোনো আমন্ত্রণ গ্রহণ করলে শেয়ার্ড AirTag “আইটেম”-এর নিচে “অনুসন্ধান”-এ দেখানো হয় ও প্রাপককে জানানো হয় যে একটি আইটেম তাদের সাথে শেয়ার করা হচ্ছে। যদি কেউ আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, তবে তাদের নাম তালিকা থেকে অপসারণ করা হয় এবং আপনি আর সেটি দেখতে পান না।

AirTag-এর মালিককে এটি ‘’অনুসন্ধান অ্যাপে শেয়ার করতে অনুরোধ করা

যদি কোনো AirTag-এর মালিক এটি আপনার সাথে শেয়ার করে কিন্তু “অনুসন্ধান”-এ তা না করে, তাহলে আপনি একটি অজানা AirTag নোটিফিকেশন এবং ট্র্যাকিং নোটিফিকেশন পাবেন। AirTag-এর জন্য ট্র্যাকিং নোটিফিকেশন পাওয়া বন্ধ করতে, মালিককে “অনুসন্ধান” অ্যাপে এটি আপনার সাথে শেয়ার করতে বলুন।

দ্রষ্টব্য: আপনি একই ফ্যামিলি শেয়ারিং গ্রুপে থাকলে, শুধুমাত্র তখনই আপনি সেই গ্রুপের মালিককে অনুরোধ করতে পারেন। ফ্যামিলি শেয়ারিং গ্রুপে সদস্য যোগ করা নিবন্ধটি দেখুন।

  1. আপনি যে ট্র্যাকিং নোটিফিকেশন পাবেন, তাতে AirTag শেয়ার করার জন্য “মালিককে অনুরোধ করুন” অপশনে ট্যাপ করুন।

  2. “মালিককে অনুরোধ করুন” অপশনে ট্যাপ করুন।

    যদি মালিক আপনাকে গ্রহীতা হিসাবে যোগ করতে চান, তাহলে আপনি সেই AirTag শেয়ার করার জন্য আমন্ত্রণ পাবেন।

শেয়ার করার কোনো আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করা

যদি আপনাকে কোনো AirTag শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হয়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন।

“অনুসন্ধান” অ্যাপে আমন্ত্রণ দেখার জন্য, “আইটেম”-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিতের একটি করুন:

  • আমন্ত্রণ গ্রহণ করতে: “যোগ করুন”-এ ট্যাপ করুন।

    AirTag [যিনি শেয়ার করেছেন]-এর আইটেম”-এর নিচে আপনার “আইটেম” তালিকায় দেখানো হয়। আপনি যতক্ষণ শেয়ার্ড AirTag ব্যবহার করবেন ততক্ষণ ট্র্যাকিং নোটিফিকেশন পাবেন না।

  • আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে: “যোগ করবেন না”-এ ট্যাপ করুন।

AirTag শেয়ারিং বন্ধ করা

আপনি যদি কোনো AirTag-এর মালিক হন এবং সেটি আর শেয়ার করতে না চান, তাহলে আপনি ‘’অনুসন্ধান” অ্যাপ থেকে শেয়ার করা বন্ধ করতে পারেন।

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. “আইটেম”-এ ট্যাপ করুন, আপনি যে আইটেমটি শেয়ার করছেন তার নামের উপর ট্যাপ করুন, তারপরে আপনি যে ব্যক্তির সাথে এটি শেয়ার করছেন তার নামের উপর ট্যাপ করুন।

  3. ‘’শেয়ারিং বন্ধ করুন”-এ ট্যাপ করুন, তারপর আবার ‘’শেয়ারিং বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

    আপনি যে ব্যক্তির সঙ্গে শেয়ার করছিলেন তিনি আর AirTag-এর লোকেশন দেখতে পাবেন না, কিন্তু তিনি AirTag নিয়ে চলার সময় ট্র্যাকিং নোটিফিকেশন পেতে পারেন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.