এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ টেক্সট নির্বাচন, কাট, কপি ও পেস্ট করা

iPad-এর অ্যাপগুলিতে, আপনি টেক্সট ফিল্ডে টেক্সট নির্বাচন ও এডিট করতে অনস্ক্রিন কীবোর্ড ব্যবহার করতে পারেন।

টেক্সট নির্বাচন করে এডিট করা

  1. টেক্সট নির্বাচন করতে নিচের যেকোনো একটি করুন:

    • একটি শব্দ নির্বাচন করতে: একটি আঙুল দিয়ে দুবার ট্যাপ করুন।

    • একটি অনুচ্ছেদ নির্বাচন করতে: একটি আঙুল দিয়ে তিনবার ট্যাপ করুন।

    • টেক্সটের একটি ব্লক নির্বাচন করতে: ব্লকে প্রথম শব্দটি ডবল ট্যাপ করে ধরে রাখুন, তারপর শেষ শব্দের দিকে টেনে আনুন।

      নোট অ্যাপের একটি নোটে টেক্সট নির্বাচন করা হয়েছে। নির্বাচিত টেক্সটের উপরে কাট, কপি এবং পেস্ট বাটনসহ একটি মেনু রয়েছে। নির্বাচিত টেক্সট হাইলাইট করা হয়েছে, যেটার উভয় প্রান্তে নির্বাচন অ্যাডজাস্ট করার জন্য গ্র্যাব পয়েন্ট রয়েছে।
  2. আপনি যে টেক্সটটি রিভাইজ করতে চান তা নির্বাচন করার পরে, এডিট করার বিকল্পগুলি দেখতে আপনি নির্বাচনটি টাইপ বা ট্যাপ করতে পারেন:

    • কাটুন: “কাট”-এ ট্যাপ করুন বা দুইবার তিন আঙুল দিয়ে পিঞ্চ করে আঙুলগুলি কাছাকাছি আনুন।

    • কপি করতে: “কপি”-এ ট্যাপ করুন বা তিন আঙুল দিয়ে পিঞ্চ করে আঙুলগুলি কাছাকাছি আনুন।

    • পেস্ট করতে: “পেস্ট”-এ ট্যাপ করুন বা তিনটি আঙুল দিয়ে পিঞ্চ করে আঙুলগুলি একে অপরের থেকে দূরে সরান।

    • বদলান: প্রস্তাবিত রিপ্লেসমেন্ট টেক্সট দেখুন অথবা Siri সুপারিশ-এর বিকল্প টেক্সট দেখুন।

    • ফরম্যাট: নির্বাচিত টেক্সট ফরম্যাট করুন।

    • “আরও দেখুন” বাটন আরও অপশন দেখুন।

পরামর্শ: টেক্সট কাট বা কপি না করে টেক্সট সরাতে, নির্বাচিত টেক্সট উপরে না ওঠা পর্যন্ত স্পর্শ করে ধরে রাখুন, তারপর টেক্সট অন্য লোকেশনে টেনে আনুন।

কীভাবে টাইপ করে টেক্সট যোগ করবেন?

  1. আপনি যে জায়গায় টেক্সট যোগ করতে চান, সেখানে নিচের যেকোনো এক উপায়ে ইন্সার্সন পয়েন্টটি রাখুন:

    • যেখানে আপনি টেক্সট যোগ করতে চান সেখানে ট্যাপ করুন।

    • টেক্সট ম্যাগনিফাই করার জন্য স্পর্শ করে ধরে রাখুন, তারপর ইন্সার্শন পয়েন্টটি টেনে আনুন।

      একটি নোটের যেখানে টেক্সট যোগ বা এডিট করা হবে সেখানে ইন্সার্শন পয়েন্টের অবস্থান দেখানো হচ্ছে। ইন্সার্শন পয়েন্ট স্থাপন করা সহজ করার জন্য চারপাশের টেক্সট ম্যাগনিফাই করা হয়েছে।

    দ্রষ্টব্য: একটি দীর্ঘ ডকুমেন্টে নেভিগেট করতে, ডকুমেন্টে ডানদিকের প্রান্তটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর আপনি যে টেক্সটটি রিভাইজ করতে চান তা খুঁজে পেতে স্ক্রলারটি টেনে আনুন।

  2. আপনি যে টেক্সট যোগ করতে চান তা টাইপ বা পেস্ট করুন।

আপনি সাধারণত যেভাবে কাট বা কপি করেন ইউনিভার্সাল ক্লিপবোর্ড ব্যবহার করে ঠিক সেই ভাবে একটি Apple ডিভাইসে কাট বা কপি করে অন্য Apple ডিভাইসে পেস্ট করতে পারেন। iPad এবং অন্যান্য Apple ডিভাইসের একটি থেকে কপি করে অন্যটিতে পেস্ট করা দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.