এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad থেকে Apple TV 4K অথবা স্মার্ট TV-তে ভিডিও ও ছবি ওয়্যারলেসভাবে স্ট্রিম করা

আপনি আপনার iPad থেকে স্ট্রিম করা ভিডিও ও ছবি দেখতে আপনার Apple TV 4K অথবা AirPlay 2-সক্রিয় করা স্মার্ট TV ব্যবহার করতে পারেন।

দ্রষ্টব্য: আপনার iPad থেকে Apple TV 4K অথবা স্মার্ট TV-তে ভিডিও বা ছবি স্ট্রিম করতে হলে, উভয় ডিভাইস একই Wi-Fi নেটওয়ার্কে থাকতে হবে।

কীভাবে Apple TV 4K অথবা AirPlay 2-সক্রিয় করা স্মার্ট TV-তে ভিডিও চালাবেন?

  1. Apple TV অ্যাপ অথবা আপনার iPad-এ সমর্থিত অন্য কোনো ভিডিও চালানোর সময়, কন্ট্রোলগুলি দেখতে স্ক্রিনে ট্যাপ করুন।

  2. AirPlay বাটন-এ ট্যাপ করুন, তারপর আপনার Apple TV 4K অথবা AirPlay 2 সক্রিয় করা স্মার্ট TV আপনার প্লেব্যাক ডেস্টিনেশন হিসাবে নির্বাচন করুন।

    যদি TV স্ক্রিনে AirPlay পাসকোড প্রদর্শিত হয়, তাহলে আপনার iPad-এ পাসকোডটি লিখুন।

প্লেব্যাক ডেস্টিনেশন পরিবর্তন করতে আপনার iPad স্ক্রিনে একটি ভিন্ন AirPlay অপশন নির্বাচন করুন।

কীভাবে Apple TV 4K অথবা AirPlay 2-সক্রিয় করা স্মার্ট TV-তে ছবি দেখবেন?

  1. আপনার iPad-এ ছবি অ্যাপ -এ, কোনো ছবিতে ট্যাপ করুন, তারপর “শেয়ার করুন” বাটন-এ ট্যাপ করুন।

  2. উপরে সোয়াইপ করুন, AirPlay বাটন-এ ট্যাপ করুন, তারপরে আপনার Apple TV 4K অথবা AirPlay 2-সক্রিয় করা স্মার্ট TV প্লেব্যাক ডেস্টিনেশন হিসাবে নির্বাচন করুন।

    যদি TV স্ক্রিনে AirPlay পাসকোড প্রদর্শিত হয়, তাহলে আপনার iPad-এ পাসকোডটি লিখুন।

ছবি স্ট্রিমিং বন্ধ করতে, iPad-এর স্ক্রিনের উপরের দিকে AirPlay বাটন-এ ট্যাপ করুন, তারপর “AirPlay বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

স্বয়ংক্রিয় AirPlay স্ট্রিমিং চালু অথবা বন্ধ করুন

আপনি AirPlay-এর সাথে নিয়মিত যেসব অ্যাপ ব্যবহার করেন সেগুলি থেকে বিষয়বস্তু চালানোর সময় আপনি আপনার iPad দিয়ে আপনার প্রায়শই ব্যবহৃত Apple TV 4K বা স্মার্ট TV খুঁজতে এবং স্বয়ংক্রিয়ভাবে কানেক্ট করতে পারেন।

সেটিংস  > জেনারেল > AirPlay এবং কন্টিনিউইটি-তে যান, তারপর “স্বয়ংক্রিয়” “কখনোই নয়”, অথবা “জিজ্ঞাসা করুন” নির্বাচন করুন।

Apple TV 4K অথবা স্মার্ট TV অ্যাপে আপনার iPad মিরর করার পদ্ধতি

Apple TV 4K অথবা একটি স্মার্ট TV-তে আপনি আপনার iPad-এ যা দেখা যায় তা দেখতে পারেন।

  1. আপনার iPad-এ কন্ট্রোল সেন্টার খুলুন

  2. স্ক্রিন মিররিং বাটন-এ ট্যাপ করুন, তারপর প্লেব্যাক ডেস্টিনেশন হিসাবে আপনার Apple TV 4K অথবা AirPlay 2-সক্রিয় করা স্মার্ট TV নির্বাচন করুন।

    যদি TV স্ক্রিনে AirPlay পাসকোড প্রদর্শিত হয়, তাহলে আপনার iPad-এ পাসকোডটি লিখুন।

iPad-এ ফিরে যেতে, কন্ট্রোল সেন্টার খুলুন, স্ক্রিন মিররিং বাটন-এ ট্যাপ করুন, তারপর “মিরর করা বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

দ্রষ্টব্য: AirPlay 2-সক্রিয় করা স্মার্ট টিভির তালিকার জন্য, হোম অ্যাক্সেসরির ওয়েবসাইট দেখুন।

Apple TV 4K ব্যবহার করার বিষয়ে আরও জানতে, Apple TV 4K ইউজার গাইড দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.