এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করতে সিকিউরিটি কী ব্যবহার করা

Apple অ্যাকাউন্টের জন্য সিকিউরিটি কী একটি ঐচ্ছিক সুরক্ষা সংক্রান্ত ফিচার। এটি এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে (যেমন সেলিব্রিটি, সাংবাদিক এবং সরকারী সদস্য) যাদের অ্যাকাউন্ট বিশেষ করে লক্ষ্য করে ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং-এর মতো জালিয়াতি দিয়ে আক্রমণ করা হয় এবং তারা সেটি থেকে অতিরিক্ত সুরক্ষা পেতে সিকিউরিটি কী ব্যবহার করতে পারেন।

সিকিউরিটি কী হল একটি ছোট থার্ড পার্টি হার্ডওয়্যার ডিভাইস যা আপনি নিজের iPad-এর সাথে কানেক্ট করতে পারেন এবং আপনার Apple অ্যাকাউন্টে সাইন ইন করার সময় আপনার পরিচয় যাচাই করতে ব্যবহার করতে পারেন। টু-ফ্যাক্টর অথেন্টিকেশনে সাধারণতভাবে ব্যবহৃত ছয় সংখ্যার ভেরিফিকেশন কোড ফিজিক্যাল কী দিয়ে বদলানো হয়েছে। এর ফলে এই তথ্য কোনো হ্যাকার চুরি বা অনুরোধ করতে পারে না।

সিকিউরিটি কী সম্পর্কে বিশদে জানতে, আপনার Apple অ্যাকাউন্টের সিকিউরিটি কী সম্পর্কে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

সিকিউরিটি কী সেট আপ করা

আপনাকে কমপক্ষে দুটি সিকিউরিটি কী সেট আপ করতে হবে যাতে আপনি একটি হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা চুরি হয়ে গেলে অন্য কী ব্যাকআপ হিসাবে ব্যবহার করতে পারেন। আপনি নিজের অ্যাকাউন্টের সঙ্গে সর্বাধিক ছয়টি কী পেয়ার করতে পারেন।

দ্রষ্টব্য: NFC সিকিউরিটি কী বর্তমানে iPad-এ সমর্থিত নয়।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন, তারপর “সাইন ইন ও সুরক্ষা” অপশনে ট্যাপ করুন।

  3. “টু-ফ্যাক্টর অথেন্টিকেশন”-এ ট্যাপ করুন, “সিকিউরিটি কী”-তে ট্যাপ করুন, তারপর “সিকিউরিটি কী যোগ করুন”-এ ট্যাপ করুন এবং স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

সিকিউরিটি কী ব্যবহার করে কোনো ডিভাইস, ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন করা

  1. অনুরোধ করা হলে, আপনার সিকিউরিটি কী লিখুন।

  2. স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

Apple অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে সিকিউরিটি কী ব্যবহার করা

আপনি যদি নিজের Apple অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেটি রিসেট করার জন্য আপনার অ্যাকাউন্টের সঙ্গে পেয়ার করা সিকিউরিটি কী ব্যবহার করতে পারেন।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন, তারপর “সাইন ইন ও সুরক্ষা” অপশনে ট্যাপ করুন।

    আপনি যদি আগে থেকেই নিজের iPad-এ আপনার Apple অ্যাকাউন্টে সাইন ইন না করে থাকেন, তাহলে সাইন ইন করার জন্য প্রথমে আপনার পেয়ার করা সিকিউরিটি কী ব্যবহার করুন।

  3. “পাসওয়ার্ড পরিবর্তন করুন”-এ ট্যাপ করুন, তারপর স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

নিজের Apple অ্যাকাউন্ট আনলক করতে সিকিউরিটি কী ব্যবহার করা

আপনি যদি পরপর ছয়বার আপনার Apple অ্যাকাউন্টে সাইন ইন করার চেষ্টা করে অসফল হন বা যদি আপনার iPad সন্দেহজনক কার্যকলাপের অন্যান্য লক্ষণ শনাক্ত করে, তাহলে আপনার Apple অ্যাকাউন্ট লক রয়েছে বলে স্ক্রিনে নোটিফিকেশন পাবেন। এটি আনলক করতে আপনি নিজের সিকিউরিটি কী ব্যবহার করতে পারেন।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন, তারপর “সাইন ইন ও সুরক্ষা” অপশনে ট্যাপ করুন।

  3. আপনার Apple অ্যাকাউন্ট আনলক করতে “অ্যাকাউন্ট আনলক করুন”-এ ট্যাপ করুন, তারপর স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

  4. যদি আপনার মনে হয় যে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জানে আর সেই কারণেই আপনার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, তাহলে “পাসওয়ার্ড পরিবর্তন করুন”-এ ট্যাপ করুন এবং নতুন পাসওয়ার্ড তৈরি করুন।

  5. “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

সিকিউরিটি কী অপসারণ করা

আপনি আপনার Apple অ্যাকাউন্টের সঙ্গে সর্বাধিক ছয়টি সিকিউরিটি কী পেয়ার করতে পারেন। আপনি যদি সীমার শেষে পৌঁছে যান ও “অতিরিক্ত কী” পেয়ার করার প্রয়োজন হয়, তাহলে আপনি নিজের পেয়ার করা “কী”-এর মধ্যে থেকে একটি বা তার বেশি অপসারণ করতে পারেন। আপনি যেকোনো সময়ে অপসারণ করা কী বদলাতে পারেন।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন, তারপর “সাইন ইন ও সুরক্ষা” অপশনে ট্যাপ করুন।

  3. “সিকিউরিটি কী”-এ ট্যাপ করুন।

  4. সব কী অপসারণ করতে “সব কী অপসারণ করুন”-এ ট্যাপ করুন, তারপর “অপসারণ করুন”-এ ট্যাপ করুন।

    প্রত্যেকটি কী আলাদাভাবে অপসারণ করতে, আপনি যেটি অপসারণ করতে চান সেটিতে ট্যাপ করুন, তারপর “কী অপসারণ করুন”-এ ট্যাপ করুন।

দ্রষ্টব্য: আপনি যদি আপনার Apple অ্যাকাউন্ট থেকে সমস্ত সিকিউরিটি কী অপসারণ করেন, তাহলে অ্যাকাউন্টটি আবার টু-ফ্যাক্টর আউথেন্টিকেশনের জন্য ছয় সংখ্যার ভেরিফিকেশনের কোড ব্যবহার করবে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.