এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ “অনুসন্ধান” অ্যাপে কোনো ডিভাইস খোঁজা

একটি হারিয়ে যাওয়া iPhone, iPad, iPod touch, Mac, Apple Watch, AirPods, Beats হেডফোনে ( সমর্থিত মডেলে ), অথবা Apple Pencil Pro খুঁজে বের করতে এবং তাতে শব্দ বাজাতে “অনুসন্ধান” অ্যাপটি ব্যবহার করুন। কোনো ডিভাইস খুঁজতে, সেটি হারিয়ে ফেলার আগে আপনাকে ”আমার [ডিভাইস] খুঁজুন” চালু করতে হবে

দ্রষ্টব্য: যদি আপনি দেখতে চান যে আপনার ডিভাইসগুলি আপনার থেকে কত দূরে রয়েছে, তাহলে নিশ্চিত করুন যে আপনি “অনুসন্ধান” অ্যাপের জন্য “সুনির্দিষ্ট লোকেশন” চালু করেছেন। আপনার শেয়ার করা লোকেশন সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ করুন, দেখুন। যদি আপনি আপনার iPad হারিয়ে ফেলেন এবং “অনুসন্ধান” অ্যাপের অ্যাক্সেস না থাকে, তাহলে আপনি iCloud.com-এ “ডিভাইস খুঁজুন” ফিচারটি ব্যবহার করে আপনার ডিভাইস খুঁজতে অথবা সেটিতে শব্দ বাজাতে পারেন।

“অনুসন্ধান” অ্যাপের স্ক্রিনে “ডিভাইস”-এর তালিকা খোলা রয়েছে। তালিকাভুক্ত ডিভাইসের মধ্যে সাগ্নিকের iPad, সাগ্নিকের iPhone, সাগ্নিকের Apple Watch ও সাগ্নিকের AirPods Pro রয়েছে। এনার লোকেশন শ্যামবাজারের কাছাকাছি ম্যাপে দেখানো হয়েছে।

কোনো ডিভাইস খোঁজা সম্পর্কে

  • ম্যাপে আপনার ডিভাইসের লোকেশন দেখতে আপনি নিজের iPad-এ “অনুসন্ধান” ব্যবহার করতে পারেন। যদি ডিভাইসটি অনলাইন থাকে, তাহলে আপনি সেটির লোকেশন দেখতে পাবেন এবং আপনাকে সেটি খুঁজে পেতে সহায়তা করার জন্য সেটিতে শব্দ বাজবে। যদি ডিভাইসটি অফলাইন থাকে, তাহলে আপনি সেটির লোকেশন দেখতে পাবেন, কিন্তু সেটিতে কোনো শব্দ বাজাবে না।

  • AirPods ও সমর্থিত Beats হেডফোন আপনার ডিভাইসের কাছাকাছি থাকলে ও Bluetooth®-এর সাথে কানেক্টেড থাকলে আপনি সেগুলি খুঁজে পেতে পারেন। সমর্থিত AirPods কাছাকাছি না থাকলেও আপনার ডিভাইসের সাথে শেষবার কানেক্টেড হওয়ার 24 ঘণ্টা পরেও আপনি “অনুসন্ধান” নেটওয়ার্কের মাধ্যমে সেগুলির লোকেশন দেখতে পাবেন।

  • “অনুসন্ধান” ফিচার সমর্থিত iPhone-এর MagSafe ওয়ালেট আপনার iPhone-এর সাথে অ্যাটাচ থাকলে আপনি এটির লোকেশন দেখতে পাবেন এবং যদি এটি আপনার iPhone থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এটির সর্বশেষ জানা লোকেশন দেখতে পাবেন।

ম্যাপে নিজের ডিভাইসের লোকেশন দেখা

আপনি “অনুসন্ধান” অ্যাপে আপনার ডিভাইসের বর্তমান অথবা সর্বশেষ জানা লোকেশন দেখতে পাবেন।

স্ক্রিনের নিচে বামদিকে থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ডিভাইসটি খুঁজতে চান সেটির নামের উপর ট্যাপ করুন।

  • যদি ডিভাইসটি খোঁজা যায়: এটি ম্যাপে দেখানো হয় যাতে আপনি এর লোকেশন দেখতে পারেন।

  • যদি ডিভাইসটি খোঁজা না যায়: আপনি ডিভাইসের নামের নিচে “কোনো লোকেশন পাওয়া যায়নি” দেখতে পাবেন। “নোটিফিকেশন”-এর নিচে “পাওয়া গেলে জানান” ফিচারটি চালু করুন। এটি পাওয়া গেলে, আপনি একটি নোটিফিকেশন পাবেন।

    গুরুত্বপূর্ণ: নিশ্চিত করুন যে আপনি “অনুসন্ধান” অ্যাপের জন্য নোটিফিকেশনের অনুমতি দিচ্ছেন। iPad-এ নোটিফিকেশনের সেটিংস পরিবর্তন করা দেখুন।

সমস্যা সমাধান করার ধাপের জন্য, যদি “অনুসন্ধান” অফলাইন থাকে বা কাজ না করে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

কীভাবে আপনার ডিভাইসে শব্দ বাজাবেন?

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের বামদিকে থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ডিভাইসে শব্দ বাজাতে চান সেই ডিভাইসের নামে ট্যাপ করুন।

  3. “শব্দ বাজান”-এ ট্যাপ করুন।

    • ডিভাইসটি অনলাইন থাকলে: অল্প বিলম্বের পর শব্দ বাজা শুরু হয় এবং ধীরে ধীরে ভলিউম বৃদ্ধি পায়, তারপর প্রায় দুই মিনিট ধরে বাজতে থাকে। প্রযোজ্য হলে ডিভাইসের স্ক্রিনে “আমার [ডিভাইস] খুঁজুন”-এর অ্যালার্ট দেখা যাবে।

      আপনার Apple অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসেও একটি নিশ্চিতকরণ ইমেল পাঠানো হবে।

    • ডিভাইসটি অফলাইন থাকলে: আপনি “শব্দ বাজানো বাকি আছে” দেখবেন। পরেরবার যখন ডিভাইসটি Wi-Fi অথবা মোবাইল নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে তখন শব্দ বাজবে। AirPods এবং Beats হেডফোনগুলির ক্ষেত্রে, পরের বার যখন আপনার ডিভাইস আপনার iPhone বা iPad-এর রেঞ্জে থাকবে তখন আপনি একটি নোটিফিকেশন পাবেন।

যদি আপনার AirPods আলাদা হয়ে যায়, তাহলে আপনার কাছে শব্দ বাজানোর জন্য অতিরিক্ত অপশন থাকে। AirPods ইউজার গাইডে ”অনুসন্ধান” অ্যাপে AirPods খোঁজা নিবন্ধটি দেখুন।

ডিভাইসে কোনো শব্দ বাজানো বন্ধ করা

আপনি যদি আপনার ডিভাইসটি খুঁজে পান এবং শব্ধ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার আগে বন্ধ করতে চান, তাহলে নিম্নলিখিত কাজগুলির মধ্যে একটি করুন:

  • iPhone, iPad, অথবা iPod touch: পাওয়ার বাটন বা ভলিউম বাটন চাপুন অথবা রিং/সাইলেন্ট স্যুইচটি উল্টান। যদি ডিভাইসটি লক থাকে, তাহলে আপনি এটি আনলক করতে পারেন অথবা “আমার [ডিভাইস] খুঁজুন” অ্যালার্ট বাতিল করতে সোয়াইপ করতে পারেন। যদি ডিভাইসটি আনলক করা থাকে, তাহলে আপনি আমার [ডিভাইস] খুঁজুন” অ্যালার্টে “ঠিক আছে”-তে ট্যাপ করতে পারেন।

  • Apple Watch: “আমার Watch খুঁজুন” অ্যালার্টে “খারিজ করুন”-এ ট্যাপ করুন অথবা Digital Crown অথবা সাইড বাটন চাপুন।

  • Mac: “আমার Mac খুঁজুন” অ্যালার্টে “ঠিক আছে”-তে ক্লিক করুন।

  • AirPods অথবা Beats হেডফোন: “অনুসন্ধান”-অ্যাপে “বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

কোনো ডিভাইসের লোকেশনের পথনির্দেশ কীভাবে পাবেন?

আপনি ম্যাপ অ্যাপে কোনো ডিভাইসের লোকেশনে যাওয়ার দিকনির্দেশ পেতে পারেন।

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচে বামদিকে থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ডিভাইসের লোকেশনে যাওয়ার পথনির্দেশ পেতে চান সেটির নামে ট্যাপ করুন।

  3. ম্যাপ অ্যাপ খুলতে “পথনির্দেশ”-এ ট্যাপ করুন।

পথনির্দেশ পাওয়া দেখুন।

কোনো বন্ধুর ডিভাইস খোঁজা বা সেটিতে শব্দ বাজানো

যদি আপনার বন্ধু কোনো ডিভাইস হারিয়ে ফেলে, তাহলে সে iCloud.com-এ “ডিভাইস খুঁজুন”-এ গিয়ে নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করে ডিভাইসটি খুঁজে পেতে বা সেটিতে শব্দ বাজাতে পারে। আরও জানতে, iCloud ইউজার গাইডে iCloud.com-এ “অনুসন্ধান” অ্যাপে “ডিভাইস খুঁজুন”-এ কোনো ডিভাইস খুঁজে বের করা নিবন্ধটি দেখুন।

আপনি যদি ফ্যামিলি শেয়ারিং সেট আপ করেন, তাহলে পরিবারের কোনো সদস্যের হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পেতে “অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করতে পারেন।

আপনার Apple Pencil Pro খোঁজা

আপনার হারিয়ে যাওয়া Apple Pencil Pro খুঁজে পেতে আপনার iPad বা iPad-এ “অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করুন।

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপ খুলুন।

  2. স্ক্রিনের নিচের থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর Apple Pencil Pro-এ ট্যাপ করুন।

  3. আপনার Apple Pencil Pro খোঁজার জন্য প্রম্পট অনুসরণ করুন।

    অনস্ক্রিন সার্কেল বৃদ্ধি পায় এবং যতই আপনি কাছাকাছি আসবেন টেক্সট “দূর” থেকে “কাছাকাছি” থেকে “আশেপাশের মধ্যে” পরিবর্তিত হবে।

দ্রষ্টব্য: Apple Pencil Pro একবারে শুধুমাত্র একটি Apple অ্যাকাউন্টে “অনুসন্ধান” অ্যাপে যোগ করা যেতে পারে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.