এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

কোনো ডিভাইস ভুলে ফেলে রেখে এলে অ্যালার্ট পাওয়ার জন্য iPad-এ ‘’অনুসন্ধান” অ্যাপে সেপারেশন অ্যালার্ট সেট করা

“অনুসন্ধান” অ্যাপে, আপনি কোনো ডিভাইসের জন্য সেপারেশন অ্যালার্ট চালু করতে পারেন যাতে আপনি ভূলবশত এটি কোথাও ফেলে না যান। এছাড়া, আপনি যে জায়গাগুলিতে কোনো অ্যালার্ট না পেয়েই আপনার ডিভাইস ছেড়ে যেতে পারেন সেই জায়গাগুলি “বিশ্বস্ত লোকেশন” হিসাবে সেট করতে পারেন।

যদি আপনার কাছে “অনুসন্ধান” অ্যাপ সমর্থিত iPhone-এর MagSafe ওয়ালেট থাকে, তাহলে এটি আপনার iPhone থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি একটি অ্যালার্ট পেতে পারেন।

গুরুত্বপূর্ণ: সেপারেশন অ্যালার্ট পেতে নিশ্চিত করুন যে আপনি “অনুসন্ধান” অ্যাপের জন্য নোটিফিকেশনের অনুমতি দিচ্ছেন। iPad-এ নোটিফিকেশনের সেটিংস পরিবর্তন করা দেখুন।

iPhone, iPad, Mac বা AirPods-এর জন্য অ্যালার্ট সেট আপ করা

আপনি iOS 15, iPadOS 15 বা এর পরের ভার্সনের আপনার iPhone, iPad বা iPod touch-এর জন্য এবং Apple সিলিকন ও macOS 12 বা এর পরের ভার্সনের Mac-এ; অথবা AirPods-এ “অনুসন্ধান” নেটওয়ার্ক চালু থাকলে সেপারেশন অ্যালার্ট সেট আপ করতে পারেন।

আপনি শুধুমাত্র আপনার লোকেশন শেয়ারিং ডিভাইসথেকে সেপারেশন অ্যালার্ট সেট আপ করতে পারবেন। যখনই আপনার লোকেশন শেয়ারিং ডিভাইসটি আপনি যে ডিভাইসের জন্য অ্যালার্ট সেট করেছেন সেটি থেকে আলাদা হয়ে যায় তখন আপনি একটি অ্যালার্ট পান।

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের বামদিকে থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে ডিভাইসের জন্য অ্যালার্ট সেট আপ করতে চান সেই ডিভাইসের নামে ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশন”-এর নিচে “ভুল করে ফেলে এলে নোটিফিকেশন পান”-এ ট্যাপ করুন।

  4. “ভুল করে ফেলে এলে নোটিফিকেশন পান” ফিচারটি চালু করুন, তারপর স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

  5. আপনি যদি একটি বিশ্বাসযোগ্য লোকেশন যোগ করতে চান, তাহলে আপনি একটি প্রস্তাবিত লোকেশন নির্বাচন করতে পারেন অথবা “নতুন লোকেশন”-এ ট্যাপ করতে পারেন, ম্যাপে একটি লোকেশন নির্বাচন করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

  6. “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

iPhone থেকে iPhone-এর MagSafe ওয়ালেট বিচ্ছিন্ন হয়ে গেলে নোটিফিকেশন পাওয়া

আপনার iPhone থেকে “অনুসন্ধান” ফিচার সমর্থিত আপনার iPhone-এর MagSafe ওয়ালেট বিচ্ছিন্ন হয়ে যাওয়ার এক মিনিট পরে আপনি একটি অ্যালার্ট পেতে পারেন। তারপর আপনি একটি ম্যাপে এর সর্বশেষ জানা লোকেশন দেখতে “অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করতে পারেন।

  1. আপনার iPad-এ “অনুসন্ধান” অ্যাপে যান।

  2. স্ক্রিনের নিচের বামদিকে থাকা “ডিভাইস”-এ ট্যাপ করুন, তারপর আপনার iPhone-এর MagSafe ওয়ালেটের নামে ট্যাপ করুন।

  3. “নোটিফিকেশন”-এর নিচে “বিচ্ছিন্ন হলে জানান”-এ ট্যাপ করুন।

  4. বন্ধ করুন অথবা “বিচ্ছিন্ন হলে জানান” চালু করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.