এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ App Store-এ আপনার কেনাকাটা এবং সাবস্ক্রিপশন দেখা

আপনি আপনার Apple-এর বিভিন্ন সাবস্ক্রিপশন এবং App Store-এর অ্যাপ থেকেও যেসব সাবস্ক্রিপশন কিনেছেন সেগুলি দেখতে, পরিবর্তন করতে এবং বাতিল করতে পারেন।

আপনার কেনাকাটার হিস্ট্রি কীভাবে দেখবেন?

আপনার কেনাকাটার হিস্ট্রিতে App Store থেকে বিনামূল্যের ও কেনা অ্যাপ এবং অ্যাপ মধ্যস্থ কেনাকাটা, সাবস্ক্রিপশন, সঙ্গীত, ভিডিও, বই, AppleCare+ এবং আরও অনেক কিছু থাকে।

  1. আপনার iPad-এ App Store অ্যাপে যান।

  2. “আমার অ্যাকাউন্ট” বাটন অথবা উপরের ডানদিকে আপনার ছবিতে ট্যাপ করুন, “অ্যাপ ও কেনাকাটার হিস্ট্রি”-তে ট্যাপ করুন, তারপর “কেনাকাটার হিস্ট্রি”-তে ট্যাপ করুন।

    আপনাকে Face ID, Touch ID অথবা আপনার পাসকোড দিয়ে অথেন্টিকেট করতে বলা হতে পারে।

  3. ফলাফল কম করতে, সার্চ ফিল্ডে নাম, মূল্য অথবা অর্ডার ID লিখুন।

  4. সার্চের মানদণ্ড পরিবর্তন করতে “বিগত 90 দিন, কেনা”-এ ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি সেট করুন:

অ্যাপ দেখা ও পুনরায় ডাউনলোড করা

  1. আপনার iPad-এ App Store অ্যাপে যান।

  2. “আমার অ্যাকাউন্ট” বাটন অথবা উপরের ডানদিকে আপনার ছবিতে ট্যাপ করুন, “অ্যাপ ও কেনাকাটার হিস্ট্রি”-তে ট্যাপ করুন, তারপর “আপনার অ্যাপ”-এ ট্যাপ করুন।

  3. আপনি যদি ফ্যামিলি শেয়ারিং গ্রুপ-এর অংশ হন, তাহলে “আমার অ্যাপ”-এ ট্যাপ করুন অথবা পরিবারের একজন সদস্যকে নির্বাচন করুন।

  4. আপনি যে অ্যাপটি ডাউনলোড করতে চান সেটি খুঁজুন (যদি সেটি এখনও App Store-এ উপলভ্য থাকে), তারপরে “আবার ডাউনলোড করুন” বাটন-এ ট্যাপ করুন।

কীভাবে সাবস্ক্রিপশন পরিবর্তন অথবা বাতিল করবেন?

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. আপনার নামে ট্যাপ করুন, তারপর “সাবস্ক্রিপশন” অপশনে ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

    • কোনো সাবস্ক্রিপশন বাতিল করতে: একটি অ্যাক্টিভ সাবস্ক্রিপশনে ট্যাপ করুন, তারপর “সাবস্ক্রিপশন বাতিল করুন” অথবা “সব পরিষেবা বাতিল করুন”-এ ট্যাপ করুন।

    • কোনো সাবস্ক্রিপশন পরিবর্তন করতে: একটি অ্যাক্টিভ সাবস্ক্রিপশনে ট্যাপ করুন, তারপর একটি ভিন্ন অপশন নির্বাচন করুন।

    • কোনো সাবস্ক্রিপশন রিনিউ করতে: মেয়াদ শেষ হয়ে যাওয়া সাবস্ক্রিপশনে ট্যাপ করে, তারপর “রিনিউ করুন”-এ ট্যাপ করুন।

    • কোনো সাবস্ক্রিপশন শেয়ার করতে: আপনার ফ্যামিলি শেয়ারিং গ্রুপের অন্যান্য সদস্যদের সাথে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত সাবস্ক্রিপশন শেয়ার করতে “পরিবারের সাথে শেয়ার করুন” অপশনটি চালু করুন।

    • রিনিউ করার রসিদ পেতে: প্রত্যেকবার আপনার কোনো সাবস্ক্রিপশন রিনিউ করার পর একটি রসিদ পেতে, “রিনিউয়ের ইমেল রসিদ” অপশনটি চালু করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.