এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ Safari-তে কোনো ওয়েবসাইট ফেভারিট হিসাবে বুকমার্ক করা

আপনি “ফেভারিট” তালিকায় ওয়েবসাইট যোগ করতে পারেন, ফেভারিট এডিট করতে পারেন এবং “ফেভারিট” বার দেখতে পারেন।

একটি খোলা ওয়েবপেজ। “শেয়ার করুন” বাটনে ট্যাপ করার ফলে AirDrop, মেসেজ, Mail, নোট, “কপি করুন”, “বুকমার্কে যোগ করুন”, “পড়ার তালিকায় যোগ করুন” এবং আরও অনেক কিছুর অপশন দেখা যাচ্ছে।

কীভাবে “ফেভারিট” তালিকায় একটি ওয়েবসাইট যোগ করবেন?

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. ওয়েবসাইটে যান।

  3. সার্চ ফিল্ডের ডানদিকে শেয়ার করার বাটন-এ ট্যাপ করুন, তারপর “ফেভারিটে যোগ করুন”-এ ট্যাপ করুন।

কীভাবে ফেভারিট এডিট করবেন?

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. “সাইডবার দেখুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “বুকমার্ক” (“সেভ করা হয়েছে”-এর নিচে)-এ ট্যাপ করুন।

    সম্প্রতি সেভ করা বুকমার্ক, ফেভারিট এবং পড়ার তালিকার আইটেম সাইডবারের শীর্ষে দেখা যায়। সবচেয়ে নতুনটি বামদিকে থাকে এবং আপনি বাকিগুলি দেখতে স্ক্রোল করতে পারেন। কোনো ফেভারিট আইটেম কপি করতে, খুলতে, এডিট করতে বা ডিলিট করতে সেটি স্পর্শ করে ধরে রাখুন।

  3. “ফেভারিট”-এ ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:

    • কোনো ফেভারিট ডিলিট করতে: ফেভারিট আইটেমটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

    • কোনো ফেভারিটের নাম পরিবর্তন করতে: ফেভারিটটি স্পর্শ করে ধরে রাখুন, “এডিট করুন”-এ ট্যাপ করুন, একটি নতুন নাম লিখুন, তারপর “সেভ করুন”-এ ট্যাপ করুন।

    • ফেভারিট আইটেমগুলি আবার সাজাতে: ‘’আরও” বাটন-এ ট্যাপ করুন, “বুকমার্ক নির্বাচন করুন” অপশনে ট্যাপ করুন, "আবার সাজান" বাটন স্পর্শ করে ধরে রাখুন, তারপর ফেভারিটটি নতুন লোকেশনে টেনে আনুন। আপনার ফেভারিটে ফিরে যেতে “সম্পন্ন” বাটন -এ ট্যাপ করুন।

কীভাবে ফেভারিট বার দেখবেন?

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Safari-তে ট্যাপ করুন।

  3. (“জেনারেল”-এর নিচে) “ফেভারিট বার” চালু করুন

কীভাবে ফেভারিট বারে কোনো ওয়েবপেজের জন্য শুধুমাত্র একটি আইকন দেখবেন?

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. ফেভারিট বারে ওয়েবপেজটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  3. “শিরোনাম দেখুন” বন্ধ করুন, তারপর “সেভ করুন”-এ ট্যাপ করুন।

কীভাবে ফেভারিট বারে সমস্ত ওয়েবপেজের জন্য শুধুমাত্র একটি আইকন দেখবেন?

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Safari-তে ট্যাপ করুন।

  3. “ফেভারিট বারের রূপ” (জেনারেলের নিচে)-এ ট্যাপ করুন, তারপর “শুধুমাত্র আইকন দেখুন”-এ ট্যাপ করুন।

কীভাবে ফেভারিট বারে কোনো ওয়েবপেজের শিরোনাম পরিবর্তন করবেন?

  1. আপনার iPad-এর Safari অ্যাপে যান।

  2. ফেভারিট বারে ওয়েবপেজের শিরোনাম স্পর্শ করে ধরে রাখুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  3. কোনো নতুন নাম লিখুন, তারপর “সেভ করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.