এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ নিজের বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে পাসওয়ার্ড বা পাসকী শেয়ার করা

আপনার পরিবার এবং বিশ্বস্ত কন্ট্যাক্টের সাথে পাসওয়ার্ড ও পাশকী শেয়ার করার একটি সহজ ও নিরাপদ উপায় হল শেয়ার্ড পাসওয়ার্ড গ্রুপ।

গ্রুপের যে কেউ পাসওয়ার্ড ও পাশকী যোগ করতে পারেন। যখন কোনো শেয়ার্ড পাসওয়ার্ড পরিবর্তন করা হয়, তখন এটি প্রত্যেকের ডিভাইসে পরিবর্তন হয়ে হয়।

একটি গ্রুপ তৈরি করা

দ্রষ্টব্য: একটি শেয়ার্ড পাসওয়ার্ড গ্রুপ তৈরি করতে, আপনাকে অবশ্যই নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

  1. আপনার iPad-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. “নতুন শেয়ার্ড গ্রুপ” বাটন-এ ট্যাপ করুন।

  3. গ্রুপের জন্য একটি নাম লিখুন, তারপর “লোকজন যোগ করুন”-এ ট্যাপ করুন।

  4. আপনি যে ব্যক্তি বা লোকজনকে যোগ করতে চান তার নাম, ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বর টাইপ করুন, তারপর “যোগ করুন”-এ ট্যাপ করুন।

    দ্রষ্টব্য: আপনার গ্রুপে কাউকে যোগ করার জন্য, তাদের অবশ্যই আপনার কন্ট্যাক্টে থাকতে হবে এবং তাদের কাছে iOS 17, iPadOS 17, macOS 14 বা এর পরের ভার্সনের iPhone, iPad বা Mac থাকতে হবে। তাকে গ্রুপে যোগ করা গেলে তার কন্ট্যাক্ট সম্পর্কিত তথ্য নীল রংয়ে দেখানো হবে। যদি এটি ধূসর রঙের দেখানো হয়, তাহলে তাদের iPad, iPhone বা Mac-এ শেয়ার্ড পাসওয়ার্ড গ্রুপ সমর্থিত নাও হতে পারে।

  5. “তৈরি করুন” বাটন-এ ট্যাপ করুন।

  6. আপনি যেসব পাসওয়ার্ড গ্রুপের সঙ্গে শেয়ার করতে চান তা নির্বাচন করুন, তারপর উপরের ডানদিকের কোণায় “সরান”-এ ট্যাপ করুন।

    আপনি যদি তখন কোনো পাসওয়ার্ড শেয়ার করতে না চান, তাহলে উপরের বাম কোণায় “এখন নয়”-এ ট্যাপ করুন।

    আপনি যাদের গ্রুপে আমন্ত্রণ করেছেন তাদের জানাতে পারেন এবং তারা পাসওয়ার্ড > “গ্রুপের আমন্ত্রণ”-এ গিয়ে আমন্ত্রণ দেখতে পারেন।

আপনার শেয়ার করা পাসওয়ার্ড iCloud কীচেইন-এ সেভ করা আছে এবং আপনি সেগুলি অন্য যেকোনো সেভ করা পাসওয়ার্ডের মতোই ব্যবহার করতে পারেন।

অন্য কাউকে গ্রুপে আমন্ত্রণ জানানো হলে আপনি নোটিফিকেশন পাবেন।

গ্রুপ পরিচালনা করা

আপনি গ্রুপ তৈরি করলে, নিজেই অন্য সদস্যদের যোগ করতে বা অপসারণ করতে অথবা গ্রুপটি ডিলিট করতেও পারবেন। গ্রুপের অন্যান্য সদস্যদের জন্য এই অপশন উপলভ্য নয়, কিন্তু তারা যেকোনো সময় গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারেন।

  1. আপনার iPad-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. আপনার গ্রুপের নামে ট্যাপ করুন।

  3. এগুলির মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • গ্রুপে কোনো সদস্য যোগ করতে: আপনার নামে ট্যাপ করুন, তারপর “লোকজন যোগ করুন” অপশনে ট্যাপ করুন।

    • গ্রুপ থেকে কোনো সদস্যকে অপসারণ করতে: সদস্যের নামে ট্যাপ করুন, তারপর “গ্রুপ থেকে অপসারণ করুন” অপশনে ট্যাপ করুন।

    • গ্রুপ থেকে কোনো শেয়ার্ড পাসওয়ার্ড বা পাসকী অপসারণ করতে: “নির্বাচন করুন” অপশনে ট্যাপ করুন, যে শেয়ার্ড অ্যাকাউন্টে শেয়ার্ড পাসওয়ার্ড বা পাসকী রয়েছে সেটি নির্বাচন করুন, তারপর “ডিলিট করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • গ্রুপটি ডিলিট করুন: আপনার নামে ট্যাপ করে, তারপর “গ্রুপ ডিলিট করুন” অপশনে ট্যাপ করুন।

  4. পরিবর্তন করা শেষ হলে, “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণের প্রতিক্রিয়া জানানো

  1. আপনার iPad-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. “আমন্ত্রণ”-এ ট্যাপ করুন, তারপর গ্রুপে যোগ দিতে “গ্রহণ করুন” অপশনে ট্যাপ করুন। আপনি আমন্ত্রণটি প্রত্যাখ্যানও করতে পারেন।

গুরুত্বপূর্ণ: আপনি প্রেরককে না চিনতে পারলে আমন্ত্রণ গ্রহণ করবেন না।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.