এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

VoiceOver ব্যবহার করে iPad-এর স্ক্রিনে সরাসরি ব্রেইল টাইপ করা

আপনি যখন VoiceOver-এ ব্রেইল স্ক্রিন ইনপুট চালু করেন, তখন ফিজিক্যাল ব্রেইল কীবোর্ড ছাড়াই সরাসরি iPad স্ক্রিনে ব্রেইল টাইপ করতে আপনার আঙুল ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি ব্রেইল স্ক্রিন ইনপুট ব্যবহার করে আপনার iPad নেভিগেট এবং কন্ট্রোল করার জন্য ব্রেইল কমান্ড লিখুন।

স্ক্রিনে ব্রেইল লেখা

  1. VoiceOver চালু থাকলে, ব্রেইল স্ক্রিন ইনপুট শুরু করতে নিচের যেকোনো একটি কাজ করুন:

    • একটি জেসচার ব্যবহার করুন: স্ক্রিনের উপরের এবং নিচের প্রান্তে উভয় হাতের একটি করে আঙুল রাখুন এবং ডবল ট্যাপ করুন। জেসচার কাজ না করলে, সেটিংস  > সহায়ক পরিষেবা > VoiceOver > ব্রেইল-এ যান। ব্রেইল স্ক্রিন ইনপুট-এ ট্যাপ করুন, তারপর “অ্যাক্টিভেশন জেসচার ব্যবহার করুন” অপশন চালু করুন।

    • রোটর ব্যবহার করুন: আপনি যখন টেক্সট ইনপুট এলাকায় থাকেন, তখন ব্রেইল স্ক্রিন ইনপুটের জন্য রোটর সেট করুন। ব্রেইল স্ক্রিন ইনপুট রোটরে না থাকলে, সেটিংস  > সহায়ক পরিষেবা > VoiceOver > রোটর-এ যান। রোটর আইটেমগুলিতে ট্যাপ করুন, তারপর “ব্রেইল স্ক্রিন ইনপুট” নির্বাচন করুন।

  2. নিচের যেকোনো একটি অবস্থানে iPad রাখুন:

    • টেবিলটপ মোড: আপনার সামনে iPad শুইয়ে রাখুন।

    • স্ক্রিন অ্যাওয়ে মোড: স্ক্রিনটি আপনার সাপেক্ষে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে iPad উল্টোদিকে মুখ করে ধরে রাখুন। স্ক্রিনটি ট্যাপ করার জন্য আপনাকে আপনার আঙুল দিয়ে iPad-এর চারপাশে ধরতে হয়।

  3. একই সময়ে এক বা একাধিক আঙুল দিয়ে স্ক্রিনে ট্যাপ করে ব্রেইল ক্যারেক্টার লিখুন।

    পরামর্শ: প্রতিটি ডট কোথায় রয়েছে তা শুনতে, স্পর্শ করে ধরে রাখুন, তারপর আপনার আঙুলটি স্ক্রিন জুড়ে টেনে আনুন। আপনার স্বাভাবিক আঙুলের অবস্থানের সঙ্গে মিলিয়ে এন্ট্রি ডট সরাতে, একই সময়ে ছয়টি টাইপ করার আঙুল দিয়ে ডবল ট্যাপ করুন (ডট 4,5 ও 6-এর জন্য আপনার ডান হাতের তিনটি আঙুল এবং ডট 1,2 ও 3-এর জন্য আপনার বাম হাতের তিনটি আঙুল)।

    আপনি নিম্নলিখিত অ্যাকশন সম্পাদন করতেও জেসচার ব্যবহার করতে পারেন:

    অ্যাকশন

    জেসচার

    একটি স্পেস দিন

    একটি আঙুল দিয়ে ডানদিকে সোয়াইপ করুন; স্ক্রিন অ্যাওয়ে মোডে, আপনার ডানদিকে সোয়াইপ করুন

    আগের ক্যারেক্টারটি ডিলিট করুন

    একটি আঙুল দিয়ে বামদিকে সোয়াইপ করুন

    একটি নতুন লাইনে যান

    দুটি আঙুল দিয়ে ডানদিকে সোয়াইপ করুন

    বানানের পরামর্শ ঘুরে দেখুন

    একটি আঙুল দিয়ে উপরে অথবা নিচে সোয়াইপ করুন

    একটি ক্যারেজ রিটার্ন লিখুন, অথবা একটি মেসেজ পাঠান (মেসেজ-এ)

    তিনটি আঙুল দিয়ে উপরে সোয়াইপ করুন

    বিভিন্ন মোডের মধ্যে ঘুরে দেখুন (যেমন ব্রেইল এন্ট্রি মোড এবং কমান্ড মোড)

    তিনটি আঙুল দিয়ে বাম বা ডানদিকে সোয়াইপ করুন

    অবিলম্বে অনুবাদ করুন (যদি আপনি কন্ট্রাক্টেড ব্রেইল টাইপ করেন)

    দুটি আঙুল দিয়ে নিচে সোয়াইপ করুন

    পরবর্তী ব্রেইল টেবিলে স্যুইচ করুন

    দুটি আঙুল দিয়ে উপরে সোয়াইপ করুন

  4. ব্রেইল স্ক্রিন ইনপুট থেকে বেরিয়ে যেতে দুটি আঙুল বিপরীত দিকে স্লাইড করুন অথবা দুটি আঙুল দিয়ে স্ক্রাব করুন (দ্রুত দুটি আঙুল তিনবার সামনে ও পিছনে করে “z” অক্ষরটি লিখুন)।

পরামর্শ: ব্রেইল স্ক্রিন ইনপুট চালু থাকলে আপনি যে কমান্ড এবং জেসচার সম্পাদন করতে পারেন তা দেখতে এবং এডিট করতে পারেন। সেটিংস > সহায়ক পরিষেবা > VoiceOver > কমান্ড > ব্রেইল স্ক্রিন ইনপুট-এ যান।

ব্রেইল কমান্ড লিখতে স্ক্রিনে টাইপ করা

ব্রেইল স্ক্রিন ইনপুট কমান্ড মোডের মাধ্যমে আপনি স্ক্রিনে ব্রেইল কমান্ড টাইপ করে iPad কন্ট্রোল করতে পারেন। আপনি রিফ্রেশ করার মতো ব্রেইল ডিসপ্লে-এর জন্য যে কমান্ড ব্যবহার করেন সেই কমান্ড ব্যবহার করতে পারেন।

  1. VoiceOver চালু করে, স্ক্রিনের উপরের এবং নিচের প্রান্তে উভয় হাতের একটি করে আঙুল রাখুন এবং ব্রেইল স্ক্রিন ইনপুট চালু করতে ডবল ট্যাপ করুন।

  2. তিনটি আঙুল দিয়ে বাম বা ডানদিকে সোয়াইপ করে কমান্ড মোডে স্যুইচ করুন।

  3. সরাসরি স্ক্রিনে ব্রেইল কমান্ড টাইপ করুন।

    আপনার iPhone, iPad, এবং iPod touch-এ VoiceOver-এর জন্য প্রচলিত ব্রেইল কমান্ড সংক্রান্ত Apple সহায়তা নিবন্ধ দেখুন।

ব্রেইল স্ক্রিন ইনপুট সেটিংস পরিবর্তন করা

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “সহায়ক পরিষেবা”-তে ট্যাপ করুন, তারপর VoiceOver-এ ট্যাপ করুন

  3. ব্রেইলে ট্যাপ করে, তারপর “ব্রেইল স্ক্রিন ইনপুট”-এ ট্যাপ করুন।

  4. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি সেট করুন:

    • অ্যাক্টিভেশন জেসচার ব্যবহার করুন: ব্রেইল স্ক্রিন ইনপুট শুরু করতে, স্ক্রিনের উপরের এবং নিচের প্রান্তে উভয় হাতের একটি করে আঙুল রাখুন এবং ডবল ট্যাপ করুন। এই অপশনটি বন্ধ থাকলে, ব্রেইল স্ক্রিন ইনপুট চালু করতে রোটর ব্যবহার করুন।

    • টেক্সট এডিট করার সময় স্বয়ংক্রিয়ভাবে শুরু করুন: আপনি যখন কোনো টেক্সট ইনপুট লেখার জায়গায় প্রবেশ করবেন তখন ব্রেইল স্ক্রিন ইনপুট স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে।

    • খারিজ না হওয়া পর্যন্ত সক্রিয় রাখুন: কোনো অ্যাপ চালু করার পর অথবা ব্রেইল এন্ট্রি মোডে কোনো আইটেম নির্বাচন করার পর স্বয়ংক্রিয়ভাবে কমান্ড মোডে স্যুইচ করুন এবং এটি অ্যাক্টিভ রাখুন।

    • কমান্ড কাস্টমাইজ করুন: আপনি যে কমান্ডটি কাস্টমাইজ করতে চান সেটিতে নেভিগেট করুন, তারপর “নতুন ব্রেইল কী অ্যাসাইন করুন”-এ ট্যাপ করুন।

    • ডটের অবস্থান শিখুন: আপনি যেভাবে ডটগুলি দেবেন, ব্রেইল স্ক্রিন ইনপুট সেই অনুযায়ী সেগুলির অবস্থান ক্যালিব্রেট করবে।

    • রিভার্স ডট পজিশন: সিক্স ডট ব্রেইলের ক্ষেত্রে, ডট 1 ও 3, এবং ডট 4 ও 6-এর অবস্থানগুলি সোয়াপ করুন।

    • ভিজ্যুয়াল টেক্সট ফিডব্যাক: আপনি ব্রেইলে টাইপ করার সময়, আপনি যা টাইপ করছেন তার একটি টেক্সট অনুবাদ প্রদর্শন করুন।

    • টাইপিং ফিডব্যাক: ব্রেইল স্ক্রিন ইনপুট দিয়ে টেক্সট লেখার সময় সাউন্ড ফিডব্যাক পান।

    • মোডের ঘোষণা: আপনি যখন ব্রেইল স্ক্রিন ইনপুট মোড পরিবর্তন করেন, তখন VoiceOver দিয়ে বলা কথা শোনার সুবিধা পান, শব্দ বাজান বা দুটিই করুন।

    • একটি ব্রেইল টেবিল নির্বাচন করতে: একটি ব্রেইল ফরম্যাট নির্বাচন করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.