এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

আপনার iCloud ডেটার জন্য "উন্নত ডেটা সুরক্ষা" ব্যবহার করা

ডিফল্ট হিসাবে, iCloud আপনার তথ্য যাতায়াত করাকালীন এনক্রিপ্ট করে ও এনক্রিপ্ট করা ফর্ম্যাটে স্টোর করে ও Apple ডেটা সেন্টারে আপনার এনক্রিপশন কীগুলি সুরক্ষিত করে আপনার তথ্য সুরক্ষিত রাখে। এছাড়াও অনেক Apple পরিষেবায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করা হয়; আপনার তথ্য, আপনার ডিভাইস এবং আপনার ডিভাইসের পাসকোড থেকে প্রাপ্ত কীগুলি ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়, যা কেবল আপনিই জানেন।

সর্বোচ্চ স্তরের ক্লাউড ডেটা সুরক্ষার জন্য, আপনি “উন্নত ডেটা সুরক্ষা” (iPadOS 16.2 বা পরবর্তী ভার্সন প্রয়োজন) চালু করতে পারেন। এটি আরও ডেটা বিভাগে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে, যেমন:

  • ডিভাইস ব্যাকআপ

  • মেসেজের ব্যাকআপ

  • iCloud Drive

  • নোট

  • ছবি

  • রিমাইন্ডার

  • Safari বুকমার্ক

  • Siri শর্টকাট

  • ভয়েস মেমো

  • ওয়ালেট পাস

"উন্নত ডেটা সুরক্ষা”-এর মাধ্যমে, আপনার সুরক্ষিত ডেটা শুধুমাত্র আপনার বিশ্বস্ত ডিভাইসেই ডিক্রিপ্ট করা যেতে পারে, এমনকি ক্লাউডে ডেটা লঙ্ঘনের ক্ষেত্রেও আপনার তথ্য সুরক্ষিত থাকে। এমনকি Apple-ও আপনার তথ্য অ্যাক্সেস করতে পারবে না।

“উন্নত ডেটা সুরক্ষা” ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, iCloud-এর জন্য “উন্নত ডেটা সুরক্ষা” কীভাবে চালু করতে হয় সংক্রান্ত Apple সহায়তা নিবন্ধ দেখুন।

"উন্নত ডেটা সুরক্ষা" চালু করা

  1. সেটিংস > [আপনার নাম] > iCloud-এ যান, তারপর “উন্নত ডেটা সুরক্ষা”-তে ট্যাপ করুন।

  2. "উন্নত ডেটা সুরক্ষা চালু করুন"-এ ট্যাপ করুন।

  3. আপনি যদি কোনো রিকভারি কন্ট্যাক্ট অথবা রিকভারি কী সেট আপ না করে থাকেন, তাহলে “অ্যাকাউন্ট রিকভারি-তে ট্যাপ করুন, “অ্যাকাউন্ট রিকভারি সেট আপ করুন”-এ ট্যাপ করুন, তারপর অনস্ক্রিন নির্দেশাবলি অনুসরণ করুন।

    সতর্কবার্তা: আপনি যদি "উন্নত ডেটা সুরক্ষা" ব্যবহার করেন, তাহলে আপনাকে নিজেই ডেটা রিকভারির দায়িত্ব নিতে হবে। যেহেতু Apple-এর কাছে আপনার ডেটা রিকভার করার জন্য প্রয়োজনীয় কী থাকে না, তাই আপনার অ্যাকাউন্টে রিকভারি কন্ট্যাক্ট অথবা রিকভারি কী সেট আপ করা থাকতে হবে। আপনি যদি কখনও আপনার পাসওয়ার্ড ভুলে যান বা আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস হারিয়ে ফেলেন, তাহলে আপনি আপনার ডেটার অ্যাক্সেস ফিরে পেতে এই অতিরিক্ত রিকভারি পদ্ধতি ব্যবহার করতে পারেন।

আপনি যদি পরে "উন্নত ডেটা সুরক্ষা" বন্ধ করতে চান, তাহলে আপনার iCloud ডেটার সুরক্ষা, স্ট্যান্ডার্ড স্তরে সেট করা হবে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.