iPad-এ উপযুক্ত তাপমাত্রা এবং দূষণমুক্ত বিদ্যুৎশক্তি সংক্রান্ত নির্দেশিকা ব্যবহার করা

হোম অ্যাপ এবং আপনার উপযুক্ত Matter থার্মোস্ট্যাট ব্যবহার করে, আপনি আরামদায়ক তাপমাত্রা এবং দূষণমুক্ত বিদ্যুৎশক্তি সংক্রান্ত নির্দেশনার জন্য স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা অ্যাডজাস্টমেন্ট চালু করতে পারেন।

উপযুক্ত তাপমাত্রা

  1. আপনার iPad-এর হোম অ্যাপে যান।

  2. “হোম” ট্যাবে ট্যাপ করুন, আপনার থার্মোস্ট্যাটে ট্যাপ করুন, সেটিংস বাটন-এ ট্যাপ করুন, তারপর “উপযুক্ত তাপমাত্রা”-তে ট্যাপ করুন।

  3. “উপযুক্ত তাপমাত্রা” অপশনটি চালু করুন, তারপর আপনার “বাড়িতে”, “রাতে”, “বাড়ির বাইরে” ও “দীর্ঘক্ষণের জন্য বাড়ির বাইরে” স্থিতির জন্য আপনার সেটিংস এবং তাপমাত্রার সীমা নির্বাচন করুন।

  4. নিচের যেকোনো একটি চালু করুন:

    • থার্মোস্ট্যাট মোড পরিবর্তন করতে: সক্রিয় করা থাকলে, আপনার থার্মোস্ট্যাটটি আপনার তাপমাত্রার পছন্দের উপর ভিত্তি করে “গরম”, “ঠাণ্ডা“, ”অটো“ এবং ”বন্ধ“-এর মধ্যে স্যুইচ করবে। নিষ্ক্রিয় করা থাকলে, আপনার থার্মোস্ট্যাট তার “বর্তমান মোড”-এ থাকবে।

    • অক্যুপ্যান্সি শনাক্তকরণ: উপযুক্ত অকুপ্যান্সি সেন্সরের মাধ্যমে, “উপযুক্ত তাপমাত্রা” ঘরের লোকজনের উপস্থিতি অনুসারে ঘরের তাপমাত্রা অ্যাডজাস্ট করতে পারে।

    • আসার পূর্বাভাস: দৈনন্দিন রুটিন, Apple Maps, ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহার করে বাড়ি পৌঁছানোর সময়ের পূর্বাভাস দেওয়া হয় এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার পছন্দ অনুযায়ী “বাড়িতে” তাপমাত্রার সীমায় সেট করে নেওয়া হয়।

    • অ্যাক্টিভিটি হিস্ট্রি: অ্যাক্টিভিটি হিস্ট্রিতে উপযুক্ত তাপমাত্রার পরিবর্তন লগ করা হয়।

কীভাবে “উপযুক্ত তাপমাত্রা” বন্ধ করবেন?

  1. আপনার iPad-এর হোম অ্যাপে যান।

  2. “হোম” ট্যাবে ট্যাপ করুন, আপনার থার্মোস্ট্যাটে ট্যাপ করুন, সেটিংস বাটন-এ ট্যাপ করুন, তারপর “উপযুক্ত তাপমাত্রা”-তে ট্যাপ করুন।

  3. “উপযুক্ত তাপমাত্রা” বন্ধ করুন।

দূষণমুক্ত বিদ্যুৎশক্তির জন্য নির্দেশিকা

যখন বিদ্যুৎশক্তি কম দূষণমুক্ত থাকে, তখন হোম অ্যাপ থার্মোস্ট্যাট সামান্য অ্যাডজাস্ট করে বিদ্যুৎ খরচ কম করতে সাহায্য করতে পারে।

  1. আপনার iPad-এর হোম অ্যাপে যান।

  2. হোম ট্যাবে ট্যাপ করুন, আপনার থার্মোস্ট্যাটে ট্যাপ করুন, তারপর সেটিংস বাটন-এ ট্যাপ করুন।

  3. “দূষণমুক্ত বিদ্যুৎশক্তির জন্য অপ্টিমাইজ করুন” অপশনটি চালু করুন।

কীভাবে দূষণমুক্ত বিদ্যুৎশক্তির জন্য নির্দেশনা বন্ধ করবেন?

  1. আপনার iPad-এর হোম অ্যাপে যান।

  2. হোম ট্যাবে ট্যাপ করুন, আপনার থার্মোস্ট্যাটে ট্যাপ করুন, তারপর সেটিংস বাটন-এ ট্যাপ করুন।

  3. “দূষণমুক্ত বিদ্যুৎশক্তির জন্য অপ্টিমাইজ করুন” অপশনটি নিষ্ক্রিয় করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.