এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ ম্যাপ অ্যাপ ব্যবহার শুরু করা

ম্যাপ অ্যাপ আপনাকে আপনার চারপাশের জায়গা নেভিগেট করতে সাহায্য করে, এটি ব্যবহার করে আপনি কোনো নতুন গন্তব্যের পথনির্দেশ পেতে পারেন, স্থানীয় ব্যবসা খুঁজে পেতে বা রিয়েল-টাইম ট্রাফিক আপডেট সহ অচেনা জায়গাতে ঘুরে বেড়াতে পারেন।

ম্যাপ অ্যাপের “বিস্তারিত” স্ক্রিনে, কোনো ঠিকানা বাড়ি, কর্মস্থল বা স্কুলের ঠিকানা হিসাবে সেট করার অপশন দেখা যাচ্ছে।

কীভাবে নিজের প্রায়ই যাওয়া গন্তব্যের ঠিকানা সেট করবেন?

আপনি যেসব জায়গাতে সবচেয়ে বেশি যাতায়াত করেন সেগুলি সেভ করে দ্রুত পথনির্দেশ অ্যাক্সেস করুন। “স্থান”-এর নিচে “যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন। সার্চ ফিল্ডে ট্যাপ করুন, ঠিকানা লিখুন, তারপর ফলাফলে ট্যাপ করুন। বাড়ি, কর্মস্থল বা স্কুলের মধ্যে থেকে একটি নির্বাচন করে “সম্পন্ন” বাটন-এ ট্যাপ করুন।

iPad-এ একটি ম্যাপে একই গন্তব্যস্থলে যাওয়ার জন্য একাধিক ড্রাইভিং রুটের অপশন দেখা যাচ্ছে। প্রতিটি রুটে আনুমানিক সময় ও দূরত্ব দেখা যাচ্ছে এবং বিস্তারিত পথনির্দেশ দেখার জন্য “পথনির্দেশ” বাটন দেখা যাচ্ছে। প্রতিটি রুটে রঙের কোডিং ট্রাফিকের অবস্থা নির্দেশ করে।

কীভাবে সহজে কোনো জায়গা নেভিগেট করবেন?

আপনি যে জায়গায় যেতে চান ও সেখানে যেভাবে যেতে চান সেটি অনুসারে ধাপে-ধাপে পথনির্দেশ পেতে পারেন। ম্যাপের যেকোনো জায়গায় স্পর্শ করে ধরে রাখুন অথবা সার্চ ফিল্ডে লোকেশন লিখুন। “পথনির্দেশ”-এ ট্যাপ করুন, আপনার ভ্রমণ মোডে ট্যাপ করুন (“গাড়ি” বাটন, “হাঁটা” বাটন, “গণপরিবহন” বাটন অথবা “সাইকেল” বাটন), তারপর আপনি যে রুটে যেতে চান তার জন্য “শুরু করুন” অথবা “ধাপ”-এ ট্যাপ করুন।

ম্যাপ অ্যাপে একটি শহরের কেন্দ্রস্থল এলাকার ম্যাপ দেখাচ্ছে। বাঁদিকে সার্চ ফিল্ড, আশেপাশের পরিষেবার বিভাগ এবং শহরের গাইড এবং প্রস্তাবিত গাইড রয়েছে।

কীভাবে আপনার কাছাকাছি কী কী আছে তা খুঁজে দেখবেন?

আপনি কোনো অজানা এলাকায় থাকলে আশেপাশের রেস্তোরাঁ, দোকান বা পরিষেবার মতো জায়গা খুঁজুন। সার্চ ফিল্ডে ট্যাপ করে শুধু টাইপ করা শুরু করুন বা “কাছাকাছি খুঁজুন”-এর নিচে “রেস্তোরাঁ”-এর মতো একটি বিভাগে ট্যাপ করুন।

ম্যাপ অ্যাপে চিহ্নিত এলাকার ম্যাপের উপরে একটি 360-ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে, এটি সরানোও যায়। ম্যাপের উপর ওভারলে করা “চারপাশ দেখুন” আইকনটি ভিউয়ের দিক নির্দেশ করে।

নিজের আশেপাশের জায়গাগুলির আরও বিশদ তথ্য দেখা

লোকেশন অনুযায়ী, আপনি 360-ডিগ্রি প্যানোরামিক ভিউতে এর চারপাশ দেখতে পারেন। নির্বাচিত কিছু শহরে, ম্যাপের নিচের দিকে “চারপাশে দেখুন” বাটন-এ ট্যাপ করুন।

আরও জানতে চান?

সব দেশ বা অঞ্চলে সমস্ত ফিচার উপলভ্য নয়।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.