iPad-এ ইমেল অ্যাকাউন্ট যোগ ও অপসারণ করা

Mail অ্যাপ ব্যবহার করে ইমেল পাঠাতে ও পেতে আপনি যে ইমেল অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে চান, সেগুলি যোগ করতে হবে। আপনি যখন প্রথমবার Mail অ্যাপ খুলবেন, তখন আপনাকে একটি অ্যাকাউন্ট সেট আপ করতে বলা হবে। যেকোনো সময়ে, আপনি আপনার iPad-এ অতিরিক্ত ইমেল অ্যাকাউন্ট যোগ করতে পারেন অথবা আপনার যে ইমেল অ্যাকাউন্টগুলি আর প্রয়োজন নেই সেগুলি অপসারণ করতে পারেন।

ইমেল অ্যাকাউন্ট যোগ করা

আপনি Mail অ্যাপে এক বা একাধিক ইমেল অ্যাকাউন্ট যোগ করতে পারেন, যাতে আপনি একই জায়গায় আপনার সমস্ত ইমেল পেতে পারেন এবং সহজেই আপনার যেকোনো অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠাতে পারেন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Mail-এ ট্যাপ করুন।

  3. “Mail অ্যাকাউন্ট”-এ ট্যাপ করুন তারপর “অ্যাকাউন্ট যোগ করুন”-এ ট্যাপ করুন।

  4. আপনার ইমেল অ্যাড্রেস লিখুন, “পরবর্তী” অপশনে ট্যাপ করুন, তারপর আপনার ইমেল অ্যাকাউন্টের তথ্য লিখুন।

দ্রষ্টব্য: আপনি যদি একাধিক অ্যাকাউন্ট সেট আপ করেন, তাহলে আপনার ইমেল মেসেজ লেখার সময় আপনি কোন অ্যাকাউন্ট থেকে সেটি পাঠাতে চান, তা নির্বাচন করতে পারেন। অন্য একটি অ্যাকাউন্ট থেকে একটি ইমেল পাঠানো দেখুন।

কীভাবে আপনার ইমেল অ্যাকাউন্টের জন্য ইমেল ফেচ করার সময়সূচি সেট করবেন?

আপনি যদি এমন কোনো অ্যাকাউন্ট যোগ করেন যা পুশ নোটিফিকেশন পাঠায় না, তাহলে আপনি সেই অ্যাকাউন্টে আসা নতুন ইমেল চেক করার জন্য একটি সময়সূচি সেট করতে পারেন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Mail-এ ট্যাপ করুন।

  3. “Mail অ্যাকাউন্ট” অপশনে ট্যাপ করুন, তারপর “নতুন ডেটা ফেচ করুন” অপশনে ট্যাপ করুন।

  4. “ফেচ করুন” অপশনের মধ্যে একটি সময়সূচি নির্বাচন করুন।

    ডিফল্ট হিসাবে “স্বয়ক্রিয়ভাবে” নির্বাচন করা থাকে, অর্থাৎ আপনার iPad চার্জে বসানো থাকলে এবং Wi-Fi-এর সাথে কানেক্টেড থাকলে নতুন ডেটা ডাউনলোড হয়। এইসব শর্তের বাইরে আরও বেশি ফেচ করতে, একটি সময়োপযোগী সময়সূচি নির্বাচন করুন।

সাময়িকভাবে কোনো ইমেল অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করা

আপনি যদি আপনার iPad-এ সাময়িকভাবে কোনো অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠানো এবং পাওয়া বন্ধ করতে চান, তাহলে আপনি সেটিংসে গিয়ে এটি বন্ধ করতে পারেন। আপনি যেকোনো সময় সহজেই এটি আবার চালু করতে পারেন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Mail-এ ট্যাপ করুন।

  3. “Mail অ্যাকাউন্ট” অপশনে ট্যাপ করুন, তারপর আপনি যে ইমেল অ্যাকাউন্টটি বন্ধ করতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • iCloud ইমেল অ্যাকাউন্ট বন্ধ করতে: “এই iPad-এ ব্যবহার করুন” অপশনটি বন্ধ করুন।

    • অন্য একটি ইমেল অ্যাকাউন্ট বন্ধ করতে: Mail বন্ধ করুন।

পরামর্শ: আপনি নিজের নির্বাচন করা সময়ে শুধুমাত্র কোনো নির্দিষ্ট ইমেল অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন পেতে ফোকাস ফিল্টার ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি সপ্তাহান্তে বা ছুটিতে থাকাকালীন আপনার কাজের ইমেল অ্যাকাউন্ট থেকে আসা নোটিফিকেশন সাইলেন্ট করতে পারেন। iPad-এ ফোকাস সেট আপ করা দেখুন।

ইমেল অ্যাকাউন্ট ডিলিট করা

আপনি Mail অ্যাপ থেকে এবং আপনার iPad-এ যে সমস্ত অ্যাপ ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে সেগুলি থেকে ইমেল অ্যাকাউন্ট অপসারণ করতে পারেন।

দ্রষ্টব্য: এই অ্যাকশনের ফলে ইমেল অ্যাকাউন্টটি বাতিল হয় না; শুধুমাত্র আপনার iPad থেকে অপসারিত হয়। অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে বন্ধ করতে, আপনার ইমেল অ্যাকাউন্ট প্রোভাইডারের সাথে যোগাযোগ করুন।

  1. আপনার iPad-এর সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর Mail-এ ট্যাপ করুন।

  3. “Mail অ্যাকাউন্ট” অপশনে ট্যাপ করুন, তারপর আপনি যে ইমেল অ্যাকাউন্টটি অপসারণ করতে চান সেটিতে ট্যাপ করুন।

  4. “সাইন আউট করুন” অথবা “অ্যাকাউন্ট ডিলিট করুন” অপশনে ট্যাপ করুন।

    দ্রষ্টব্য: আপনি যদি পরে আপনার মন পরিবর্তন করেন, তাহলে আপনি আপনার iPad-এ ইমেল অ্যাকাউন্টটি আবার যোগ করতে পারেন। ইমেল অ্যাকাউন্ট যোগ করা নিবন্ধে থাকা ধাপগুলি অনুসরণ করুন।

আপনার হোম স্ক্রিনে আবার Mail অ্যাপ যোগ করা

আপনি আপনার হোম স্ক্রিনে Mail অ্যাপ দেখতে না পেলে, অ্যাপ লাইব্রেরিতে এটি খুঁজে পেতে পারেন এবং এটি আবার যোগ করতে পারেন।

  1. হোম স্ক্রিনে, অ্যাপ লাইব্রেরি না দেখা পর্যন্ত বামদিকে দিকে সোয়াইপ করুন।

  2. সার্চ ফিল্ডে “Mail” লিখুন।

  3. Mail অ্যাপের আইকন স্পর্শ করে ধরে রাখুন, তারপর “হোম স্ক্রিনে যোগ করুন”-এ ট্যাপ করুন।

আপনার হোম স্ক্রিনটি যাতে আপনার জন্য উপযুক্ত হয় সেভাবে পুনরায় সাজাতে, অ্যাপ ও উইজেট চারপাশে সরানো নিবন্ধটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.