এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ আবহাওয়া অ্যাপের উইজেট ব্যবহার করা

আপনার iPad-এর হোম স্ক্রিন থেকেই এক নজরে আবহাওয়ার পূর্বাভাস এবং অন্যান্য আবহাওয়ার অবস্থা দেখতে আবহাওয়া অ্যাপের উইজেট ব্যবহার করুন। আপনি বিভিন্ন সাইজের উইজেট এবং ডিসপ্লে নির্বাচন করতে পারেন। হোম স্ক্রিনে উইজেট যোগ করা দেখুন।

পরামর্শ: আপনি নিজের হোম স্ক্রিনে একাধিক আবহাওয়া অ্যাপের উইজেট যোগ করতে পারেন, যাতে আপনি বিভিন্ন লোকেশনের আবহাওয়ার পরিস্থিতি এবং পূর্বাভাস দ্রুত দেখতে পারেন।

আবহাওয়া অ্যাপের উইজেটে দেখানো লোকেশন পরিবর্তন করা

আপনি নিজের iPad-এর হোম স্ক্রিনে আবহাওয়া অ্যাপের উইজেটে দেখানো লোকেশন পরিবর্তন করতে পারেন।

  1. আপনার হোম স্ক্রিনে আবহাওয়া অ্যাপের উইজেট স্পর্শ করে ধরে রাখুন।

  2. “আবহাওয়া এডিট করুন” অথবা “স্ট্যাক এডিট করুন”-এ ট্যাপ করুন।

  3. “আমার লোকেশন”-এ ট্যাপ করুন, তারপর শহর খুঁজুন অথবা আপনি যে লোকেশন ডিসপ্লে করতে চান আপনার তালিকা থেকে সেই লোকেশনে ট্যাপ করুন।

  4. আপনার iPad-এর হোম স্ক্রিনে ফিরে যেতে উইজেটের বাইরের স্ক্রিনে ট্যাপ করুন।

আপনি নিজের iPad লক স্ক্রিন-এও আবহাওয়া উইজেট রাখতে পারেন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.