এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPad-এ ফাইল অ্যাপে ফাইল এবং ফোল্ডার খোঁজা এবং দেখা

ফাইল অ্যাপে আপনি আপনার ডকুমেন্ট, ছবি ও অন্যান্য ফাইলগুলি সার্চ করতে এবং দেখতে পারেন।

কীভাবে কোনো নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার খুঁজবেন?

  1. আপনার iPad-এ ফাইল অ্যাপে যান।

  2. “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর সার্চ ফিল্ডে ফাইলের নাম, ফোল্ডারের নাম অথবা ডকুমেন্টের প্রকার লিখুন।

    সার্চ করার সময় আপনার কাছে এই অপশনগুলি থাকে:

    • আপনার সার্চের ফলাফলের প্রাসঙ্গিকতা বাড়াতে: সার্চ ফিল্ডের নিচে “সাম্প্রতিক” অথবা লোকেশন বা ট্যাগের নামে ট্যাপ করুন।

    • কীবোর্ড লুকাতে এবং স্ক্রিনে আরও ফলাফল দেখতে: কীবোর্ডে সার্চ কী “সার্চ করুন” বাটন-এ ট্যাপ করুন।

    • একটি নতুন সার্চ শুরু করুন: সার্চ ফিল্ডে “টেক্সট মুছুন” বাটন-এ ট্যাপ করুন।

    • কোনো ফলাফল খুলতে: এটিতে ট্যাপ করুন।

ফাইল খোলার জন্য কোনো অ্যাপ নির্বাচন করা

কোনো ফাইল খোলার সময়, আপনি যে অ্যাপ দিয়ে এটি খুলতে চান তা উল্লেখ করতে পারেন।

  1. আপনার iPad-এ ফাইল অ্যাপে যান।

  2. আপনি যে ফাইলটি খুলতে চান তা স্পর্শ করে ধরে রাখুন।

  3. মেনু থেকে “এর মাধ্যমে খুলুন” নির্বাচন করুন, তারপর একটি অপশন নির্বাচন করুন।

সবসময় ফাইল খোলার জন্য একটি ডিফল্ট অ্যাপ নির্বাচন করা

  1. আপনার iPad-এ ফাইল অ্যাপে যান।

  2. ফাইলটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “তথ্য পান” নির্বাচন করুন।

  3. “প্রিভিউ”-এর নিচে “সর্বদা এটি দিয়ে খুলুন”-এর পাশে থাকা পপ-আপ মেনুতে ট্যাপ করুন, তারপর একটি অ্যাপ নির্বাচন করুন।

    আপনি যখন ফাইলটি খোলার জন্য একটি নতুন ডিফল্ট অ্যাপ নির্বাচন করেন, তখন আপনি সেই ফাইলের অথবা ফাইলের ধরনের ক্ষেত্রে ডিফল্ট অ্যাপ পরিবর্তন করতে চাইছেন কিনা তা যাচাই করার জন্য একটি প্রম্পট দেখায়।

“এক ঝলকে”-তে কোনো ফাইল খোলা

আপনি “এক ঝলকে”-তে কোনো ছবির ফাইল বা PDF-এর প্রিভিউ দেখতে পারেন।

  1. আপনার iPad-এ ফাইল অ্যাপে যান।

  2. ফাইলটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “এক ঝলকে” অপশনে ট্যাপ করুন।

    পরামর্শ: “এক ঝলকে” অ্যাপে নির্দিষ্ট ধরনের ফাইল খুলতে, ফাইলটি স্পর্শ করে ধরে রাখুন, “-এর মাধ্যমে খুলুন”-এ ট্যাপ করুন, তারপর “এক ঝলকে প্রিভিউ দেখুন”-এ ট্যাপ করুন।

কীভাবে ফাইল ও ফোল্ডার ব্রাউজ করবেন?

  1. আপনার iPad-এ ফাইল অ্যাপে যান।

  2. স্ক্রিনের উপরে “ব্রাউজ করুন”-এ ট্যাপ করুন, তারপর ব্রাউজ করার স্ক্রিন থেকে একটি ডকুমেন্টে ট্যাপ করুন।

    আপনি যদি ব্রাউজ করার স্ক্রিন দেখতে না পান, তাহলে আবার “ব্রাউজ করুন”-এ ট্যাপ করুন।

  3. সম্প্রতি খোলা ফাইলগুলি দেখতে, স্ক্রিনের উপরে থাকা “সাম্প্রতিক”-এ ট্যাপ করুন।

  4. কোনো ফাইল, লোকেশন বা ফোল্ডার খুলতে, সেটিতে ট্যাপ করুন।

    দ্রষ্টব্য: যে অ্যাপটি দ্বারা ফাইলটি তৈরি হয়েছে আপনি যদি সেটি ইনস্টল করে না থাকেন, তাহলে “এক ঝলকে” অপশনে সেই ফাইলের প্রিভিউ দেখা যায়।

ফোল্ডারগুলিকে ফেভারিট হিসাবে চিহ্নিত করা বা ট্যাগ যোগ করার বিষয়ে তথ্যের জন্য কীভাবে কোনো ফাইল বা ফোল্ডার ট্যাগ করবেন?দেখুন।

কীভাবে ফাইল ও ফোল্ডাগুলি সাজানোর পদ্ধতি পরিবর্তন করবেন?

  1. আপনার iPad-এ ফাইল অ্যাপে যান।

  2. কোনো খোলা লোকেশন বা ফোল্ডার থেকে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে “আরও” বাটন অথবা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে “আইকন” বাটন-এ ট্যাপ করুন।

  3. একটি অপশন নির্বাচন করুন: নাম, প্রকার, তারিখ, সাইজ অথবা ট্যাগ।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.