কীভাবে iPad-এ আপনার ফোন অ্যাপের সেটিংস পরিবর্তন করবেন?

কলার আইডি লুকানো

iPad-এ, আপনি আপনার কলার আইডি-এর তথ্য আউটগোয়িং কলে দেখানো বন্ধ করতে পারেন।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর “ফোন” অ্যাপে ট্যাপ করুন।

  3. “আমার কলার আইডি দেখান”-এ ট্যাপ করুন, তারপর এটি বন্ধ করুন।

দ্রষ্টব্য: আপনি যদি “আমার কলার আইডি দেখান”দেখতে না পান, তা হলে আপনার নেটওয়ার্ক প্রোভাইডার হয়তো কলার আইডির তথ্য বন্ধ করার অনুমতি দেয় না।

কলার শনাক্তকরণ অ্যাপকে অগ্রাধিকার দেওয়া

একাধিক প্রধান জায়গা থেকে কলার আইডির তথ্য পাওয়া যেতে পারে:

  • কন্ট্যাক্ট অ্যাপ: আপনার কন্ট্যাক্ট অ্যাপের লোকজন।

  • নাম এবং ছবি শেয়ারিং: যে কলাররা সেটিংস > তাদের নাম > “ব্যক্তিগত তথ্য” অপশনে গিয়ে “নাম ও ফটো শেয়ারিং” অপশন চালু করেছেন।

  • নেটওয়ার্ক প্রোভাইডারের কল ডিরেক্টরি: সমর্থিত নেটওয়ার্ক প্রোভাইডার দ্বারা শনাক্ত কলারের তথ্য।

  • ব্যবসায়িক কল শনাক্তকরণ: Apple ব্যবসায়িক কন্ট্যাক্ট অথবা আপনার মোবাইল পরিষেবা প্রদানকারী দ্বারা শনাক্ত কলারের তথ্য।

  • কল আইডেন্টিফিকেশন অ্যাপ: সমর্থিত কলার আইডি অ্যাপ দ্বারা শনাক্ত যেকোনো কলারের তথ্য।

আপনার কাছে অতিরিক্ত কলার আইডেন্টিফিকেশন অ্যাপ ইনস্টল করা থাকলে, আপনি ইনকামিং কল শনাক্ত করতে সেই অ্যাপগুলিকে অগ্রাধিকার দিতে পারেন এবং যেকোনো সময়ে সেগুলি পুনরায় সাজাতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যেকোনো একটি কলার আইডেন্টিফিকেশন অ্যাপ প্রাথমিক হিসাবে সেট করতে পারেন এবং প্রাথমিক অ্যাপটি কলারকে চিনতে না পারলে তখন অন্যগুলি কাজ করুক সেই হিসাবে সেট করতে পারেন।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর “ফোন” অ্যাপে ট্যাপ করুন।

  3. “কল ব্লক করা ও শনাক্তকরণ”-এ ট্যাপ করুন, তারপর স্ক্রিনের উপরে “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  4. অ্যাপগুলির কাজ করার অগ্রাধিকার পুনরায় পাল্টাতে, “আরও” বাটন ধরে টানুন।

ডায়াল অ্যাসিস্ট চালু করা

স্বয়ংক্রিয় ডায়াল অ্যাসিস্ট ডায়াল করার সময় সঠিক আন্তর্জাতিক অথবা স্থানীয় প্রিফিক্স নির্ধারণ করে।

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর “ফোন” অ্যাপে ট্যাপ করুন।

  3. নিচে স্ক্রোল করুন তারপর “ডায়াল অ্যাসিস্ট” চালু করুন।

ডিফল্ট কলিং অ্যাপ পরিবর্তন করতে পারবেন

ফোন কল করা এবং কল পাওয়ার জন্য আপনি ইন-বিল্ট Apple ফোন অ্যাপের পরিবর্তে থার্ড-পার্টি অ্যাপ ডিফল্ট হিসাবে নির্বাচন করতে পারেন। আপনি যে অ্যাপটিতে স্যুইচ করতে চান সেটিতে এই ফিচারটি কাজ করে কি না, তা নিশ্চিত করুন। আপনি যদি নিশ্চিত না হন, তাহলে অ্যাপ ডেভেলপারের সাথে যোগাযোগ করুন

  1. আপনার iPad-এ সেটিংস অ্যাপে যান।

  2. “অ্যাপ” অপশনে ট্যাপ করুন, তারপর “ফোন” অ্যাপে ট্যাপ করুন।

  3. ডিফল্ট কলিং অ্যাপে ট্যাপ করুন, তারপর আপনি যে অ্যাপটি ডিফল্ট হিসাবে সেট করতে চান সেই অ্যাপে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.