এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

সহায়ক পরিষেবার জন্য Apple Pencil-এর ডবল ট্যাপ এবং স্ক্যুইজ সেটিংস পরিবর্তন করা

যদি আপনার Apple Pencil ব্যবহার করে ডবল ট্যাপ বা স্ক্যুইজ করতে সমস্যা হয়, তাহলে আপনি সহায়ক পরিষেবার জন্য Apple Pencil-এর সেটিংস অ্যাডজাস্ট করতে পারেন।

দ্রষ্টব্য: Apple Pencil (2য় জেনারেশন) ও Apple Pencil Pro ব্যবহার করা যায় এমন সমর্থিত iPad-এর মডেল-এ "ডবল ট্যাপ করুন" ফিচারটি উপলভ্য। Apple Pencil Pro-এ সমর্থিত iPad মডেলে স্ক্যুইজ উপলভ্য।

  1. সেটিংস > সহায়ক পরিষেবা > Apple Pencil-এ যান।

  2. নিম্নলিখিত কাজের মধ্যে যেকোনো একটি করুন:

    • স্ক্যুইজ অ্যাকশনের জন্য আপনাকে কতটা জোরে চাপতে হবে তা অ্যাডজাস্ট করতে স্লাইডারটি টানুন। অতিরিক্ত দৃঢ়তার অপশনের জন্য “বর্ধিত সীমা” চালু করুন।

    • ডবল ট্যাপ চালু বা বন্ধ করুন।

    • ডবল ট্যাপ করার জন্য ধীর গতির সময়কাল নির্বাচন করুন।

পরামর্শ: Apple Pencil কাস্টমাইজ করার জন্য আরও অপশন Apple Pencil সেটিংসে উপলভ্য। সেটিংস > Apple Pencil অপশনে যান।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.