এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ ওয়েবসাইট এবং অ্যাপে সাইন ইন করতে পাশকী ব্যবহার করা

আপনি নিজের iPhone-এ সমর্থিত অ্যাপ ও ওয়েবসাইটে সাইন ইন করার জন্য যে পাসওয়ার্ডগুলি ব্যবহার করেন সেগুলি বদলানোর জন্য পাশকী তৈরি ও সেভ করতে পারেন।

পাসওয়ার্ডের তুলনায় পাশকী বেশি নিরাপদ, কারণ সেগুলি আপনার নিজের ডিভাইসের দ্বারা প্রত্যেক অ্যাকাউন্টের জন্য অনন্যভাবে তৈরি হয় এবং এতে ফিশিংয়ের ঝুঁকি কম থাকে। এবং এগুলি একই Apple অ্যাকাউন্ট থেকে সাইন ইন করা আপনার সব ডিভাইসে কাজ করে।

এছাড়াও, আপনি যাতে পরের বার সাইন ইন করার সময় পাশকী ব্যবহার করতে পারেন সেই জন্য ওয়েবসাইট এবং অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টের জন্য পাশকী তৈরি করতে পারে।

পাসওয়ার্ডের মতো, পাশকী এনক্রিপ্ট করা থাকে এবং আপনার iCloud কীচেইন-এ লুকানো হিসাবে স্টোর করা থাকে যাতে সেগুলি কেউ দেখতে (Apple সহ) না পারে।

দ্রষ্টব্য: পাশকী ব্যবহার করতে, iCloud কীচেইন এবং টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে।

iPhone ব্যবহার করে পাশকী তৈরি ও সেভ করা

যেসব ওয়েবসাইট ও অ্যাপে পাশকী সমর্থিত, আপনি সেগুলির জন্য পাশকী তৈরি ও সেভ করতে পারেন।

দ্রষ্টব্য: অ্যাপ, ওয়েবসাইট বা ব্রাউজারের অনুযায়ী পাশকী তৈরি ও সেভ করার নির্দেশাবলি আলাদা হতে পারে, কিন্তু সেগুলি সাধারণত নিচের ধাপগুলির মতো হয়ে থাকে।

  1. আপনার iPhone-এ কোনো সমর্থিত ওয়েবসাইট বা অ্যাপের জন্য সাইন ইন স্ক্রিনে যান এবং নিম্নলিখিতগুলির মধ্যে একটি করুন:

    • আপনি কোনো নতুন অ্যাকাউন্ট সেট আপ করলে: নতুন অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বাটন বা লিঙ্কে ট্যাপ করুন, তারপর স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

    • আপনার আগে থেকেই একটি অ্যাকাউন্ট থাকলে: আপনার অ্যাকাউন্টের নাম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন, তারপর অ্যাকাউন্টের সেটিংস বা ম্যানেজমেন্ট স্ক্রিনে যান।

  2. আপনি অ্যাকাউন্টের জন্য পাশকী সেভ করার অপশনটি দেখলে “চালিয়ে যান”-এ ট্যাপ করুন।

    আপনার পাশকী সেভ করা হয়েছে।

    অ্যাকাউন্টের জন্য পাশকী সেভ করার সময় দেখানো সাইন ইন করার স্ক্রিন। স্ক্রিনের নিচে “চালিয়ে যান” এবং “অন্যান্য অপশন” বাটন আছে।

    দ্রষ্টব্য: আপনি যদি কোনো পাশকী অপশন না দেখতে পান তাহলে এর মানে হল যে ওয়েবসাইট বা অ্যাপটিতে বর্তমানে কোনো পাশকী ব্যবহার করা যাবে না।

আপনার iPhone-এ পাসওয়ার্ড অ্যাপে আপনার তৈরি করা পাশকী স্টোর করা আছে।

আপনি একই ওয়েবসাইট বা অ্যাপের জন্য পাশকী ও পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন এবং উভয়ই একই অ্যাকাউন্টের মধ্যে থাকা পাসওয়ার্ড অ্যাপে খুঁজে পেতে পারেন।

এছাড়া, আপনি হার্ডওয়্যার সুরক্ষা কী-তে পাশকী সেভ করতে পারেন। “অন্যান্য অপশন”, “অন্য ডিভাইসে সেভ করুন” বা এরকম অপশনে ট্যাপ করুন (যদি পাওয়া যায়), তারপর পাশকী সেভ করার জন্য স্ক্রিনে দেখান নির্দেশাবলি অনুসরণ করুন। সিকিউরিটি কী দিয়ে নিজের Apple অ্যাকাউন্টে সাইন ইন করা নিবন্ধটি দেখুন।

iPhone-এ কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন করার জন্য পাশকী ব্যবহার করা

কোনো ওয়েবসাইট বা অ্যাপের জন্য পাশকী তৈরি করে সেভ করার পর, আপনি সাইন ইন করার সময় এই পাশকী ব্যবহার করতে পারবেন।

দ্রষ্টব্য: পাশকী দিয়ে সাইন ইন করার নির্দেশাবলি অ্যাপ, ওয়েবসাইট বা ব্রাউজার অনুযায়ী পরিবর্তিত হতে পারে, কিন্তু এটি সাধারণত নিচের ধাপগুলির মতোই হয়ে থাকে।

  1. আপনার iPhone-এ কোনো ওয়েবসাইট বা অ্যাপে যান এবং সাইন-ইন স্ক্রিনে অ্যাকাউন্টের নামের ফিল্ডে ট্যাপ করুন।

  2. স্ক্রিনের নিচে অথবা কীবোর্ডের উপরের দিকে দেখানো প্রস্তাবিত অ্যাকাউন্টের নামে ট্যাপ করুন। যদি অ্যাকাউন্টের নাম না দেখায় অথবা আপনি অন্য একটি নাম ব্যবহার করতে চান, তাহলে সেটি লিখুন।

  3. সাইন ইন সম্পূর্ণ করতে Face ID অথবা Touch ID ব্যবহার করুন। আপনি যদি আপনার iPhone-এ Face ID অথবা Touch ID সেট আপ না করে থাকেন, তাহলে আপনার ডিভাইসের পাসকোড (আপনার iPhone আনলক করার জন্য আপনি যে কোডটি ব্যবহার করেন) লিখুন।

    আপনার সেভ করা পাশকীটি স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন সম্পূর্ণ করে।

অন্য ডিভাইসে সাইন ইন করতে iPhone-এ সেভ করা পাশকী ব্যবহার করা

যদি আপনি এমন ডিভাইস ব্যবহার করেন যেটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নয় (যেমন পাবলিক লাইব্রেরির, ইন্টারনেট ক্যাফে অথবা কোনো বন্ধুর বাড়ির কম্পিউটার) এবং আপনার সঙ্গে নিজের iPhone থাকে, তাহলে আপনি অ্যাপ বা ওয়েবসাইটের জন্য তৈরি করা পাশকী ব্যবহার করে সেই ডিভাইস থেকে যেকোনো অ্যাপ বা ওয়েবসাইটে সাইন ইন করতে পারেন।

দ্রষ্টব্য: অন্য ডিভাইসে পাশকী ব্যবহার করার নির্দেশাবলি অ্যাপ, ওয়েবসাইট বা ব্রাউজার অনুযায়ী পরিবর্তিত হতে পারে, কিন্তু এটি সাধারণত নিচের ধাপগুলির মতোই হয়ে থাকে।

  1. অন্য ডিভাইসে, ওয়েবসাইট বা অ্যাপে যান এবং সাইন-ইন করার স্ক্রিনের অ্যাকাউন্টের নামের ফিল্ডে নিজের ইউজার নেম লিখুন।

  2. “অন্য অপশন”, “কাছাকাছি থাকা ডিভাইসের পাশকী” বা এই রকম অপশন নির্বাচন করুন, তারপর স্ক্রিনে “QR কোড দেখতে স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

  3. QR কোড স্ক্যান করতে আপনার iPhone-এর ক্যামেরা ব্যবহার করুন।

    iCloud কীচেইন-এ সেভ করা পাশকী স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন সম্পূর্ণ করে।

আপনার নয় এমন কোনো ডিভাইসে পাশকী তৈরি করা

যদি আপনার কাছে iPhone থাকে, তাহলে আপনি আপনার Apple অ্যাকাউন্টের সাথে লিঙ্ক নয় এমন ডিভাইস (যেমন পাবলিক লাইব্রেরি, ইন্টারনেট ক্যাফে বা কোনো বন্ধুর বাড়ির কম্পিউটার) ব্যবহার করার সময় পাশকী তৈরি করতে পারেন এবং সেটি পাশকী তৈরি করার জন্য আপনি যে ডিভাইস ব্যবহার করছেন তার পরিবর্তে iCloud কীচেইন-এ সেভ করতে পারেন।

দ্রষ্টব্য: পাশকী তৈরি করার নির্দেশাবলি অ্যাপ, ওয়েবসাইট বা ব্রাউজার অনুযায়ী পরিবর্তিত হতে পারে, কিন্তু এটি সাধারণত নিচের ধাপগুলির মতোই হয়ে থাকে।

  1. অন্য ডিভাইসে, কোনো সমর্থিত ওয়েবসাইট বা অ্যাপের সাইন-ইন পেজে যান, তারপর নিম্নলিখিতগুলির মধ্যে একটি করুন:

    • আপনি যদি একটি নতুন অ্যাকাউন্ট সেট আপ করেন: নতুন অ্যাকাউন্ট সেট আপ করার জন্য বাটন বা লিঙ্কটিতে ট্যাপ করুন, তারপর নতুন ইউজারনেম লিখুন।

    • আপনার যদি আগে থেকেই একটি অ্যাকাউন্ট থাকে: আপনার অ্যাকাউন্টের নাম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন, তারপর অ্যাকাউন্টের সেটিংস বা ম্যানেজমেন্ট স্ক্রিনে যান।

  2. আপনি অ্যাকাউন্টের জন্য পাশকী সেভ করার অপশন দেখলে “অন্যান্য অপশন”, “অন্য ডিভাইসে সেভ করুন” অথবা একই ধরনের অপশন নির্বাচন করুন (“চালিয়ে যান” অপশনের পরিবর্তে)।

    দ্রষ্টব্য: আপনি যদি কোনো পাশকী অপশন না দেখতে পান তাহলে এর মানে হল যে ওয়েবসাইট বা অ্যাপটিতে বর্তমানে কোনো পাশকী ব্যবহার করা যাবে না।

  3. “ক্যামেরা বিশিষ্ট ডিভাইসে পাশকী সেভ করুন”, বা একই ধরনের অপশন নির্বাচন করুন, তারপর স্ক্রিনে QR কোড দেখতে স্ক্রিনে দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন।

  4. QR কোড স্ক্যান করতে আপনার iPhone-এর ক্যামেরা ব্যবহার করুন।

    এই পাশকীটি আপনার iPhone এবং iCloud কীচেইন-এ সেভ করা হয়।

পাশকী পরিবর্তন করা

আগে থেকে থাকা পাশকী বদলানোর জন্য আপনাকে নতুন পাশকী তৈরি করতে হতে পারে (যেমন, যদি আপনি এটি এমন কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করে থাকেন যাকে আপনি আর অ্যাক্সেস দিতে চান না)।

কোনো পাশকী পরিবর্তন করতে, বিদ্যমান কোনো অ্যাকাউন্টের জন্য পাশকী তৈরি ও সেভ করা অথবা আপনার নয় এমন কোনো ডিভাইসে পাশকী তৈরি করা এর ধাপগুলি অনুসরণ করুন।

কীভাবে পাশকী ডিলিট করবেন?

  1. আপনার iPhone-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. “পাশকী”-তে ট্যাপ করুন, তারপর আপনি যে অ্যাকাউন্টের পাশকী ডিলিট করতে চান সেটিতে ট্যাপ করুন।

  3. “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  4. “পাশকী ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

আপনি কোনো পাশকী ডিলিট করলে, যেকোনো সময় একটি নতুন পাশকী তৈরি করতে পারেন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.