এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ আপনার “স্লিপ ফোকাস” চালু অথবা বন্ধ করা

আপনার “স্লিপ ফোকাস” দ্রুত চালু অথবা বন্ধ করা

কন্ট্রোল সেন্টার খুলুন, “ফোকাস”-এ ট্যাপ করে, তারপর “স্লিপ”-এ ট্যাপ করুন।

ফোকাস স্ক্রিনে “স্লিপ ফোকাস” চালু করা রয়েছে এবং “ডু নট ডিস্টার্ব ফোকাস”, “পার্সোনাল ফোকাস” ও “ওয়ার্ক ফোকাস” বন্ধ করা রয়েছে।

আপনার পরবর্তী নির্ধারিত বেডটাইম বা জাগার সময় আপনার “স্লিপ ফোকাস” আবার চালু অথবা বন্ধ হয়।

আপনার অন্যান্য ডিভাইসের সঙ্গে আপনার “স্লিপ ফোকাস” সেটিংস শেয়ার করতে, নিশ্চিত করুন যে আপনি “সব ডিভাইসে শেয়ার করুন” ফিচারটি চালু করেছেন। সেটিংস  > ফোকাস > “সব ডিভাইসে শেয়ার করুন”-এ যান।

সব ঘুমের সময়সূচির জন্য আপনার “স্লিপ ফোকাস” বন্ধ করা

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচে ডানদিকে “ব্রাউজ করুন”-এ ট্যাপ করুন, তারপরে “স্লিপ”-এ ট্যাপ করুন।

  3. নিচে “আমার সময়সূচি”-তে স্ক্রোল করুন, তারপর “সম্পূর্ণ সময়সূচি ও অপশন”-এ ট্যাপ করুন।

  4. “স্লিপ ফোকাসের জন্য সময়সূচি ব্যবহার করুন” ফিচারটি বন্ধ করুন।

এই সেটিংটি বন্ধ থাকলেও, আপনার “ঘুমের সময়সূচি” সক্রিয় থাকে, কিন্তু আপনার “স্লিপ ফোকাস” স্বয়ংক্রিয়ভাবে চালু হয় না। আপনি যেকোনো সময়ে এই সেটিংটি আবার চালু করতে পারেন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.