এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

CarPlay দিয়ে খবরের প্রতিবেদন শোনা

Apple News Today-এর অডিও ব্রিফিং শোনার জন্য এবং আপনি Apple News+-এর সাবস্ক্রাইবার হলে, নির্বাচিত কিছু খবরের প্রতিবেদনের অডিও ভার্সন শোনার জন্য CarPlay ব্যবহার করুন। (যদি আপনি সাবস্ক্রাইবার না হন, তাহলে আপনি প্রতিবেদনের প্রিভিউ শুনতে পারেন।)

News অ্যাপ খুলতে এবং চালানোর জন্য প্রতিবেদন নির্বাচন করতে আপনি নিজের গাড়ির ইন-বিল্ট কন্ট্রোল ব্যবহার করতে পারেন।

দ্রষ্টব্য: আপনি CarPlay-এর ড্যাশবোর্ড দেখার সময় বামদিকের সাম্প্রতিক অ্যাপের তালিকায় ম্যাপ অ্যাপ দেখতে না পেলে ম্যাপসহ আপনার সব CarPlay অ্যাপের পেজ দেখতে “হোম” বাটন-এ ট্যাপ করুন।

প্লেব্যাক কন্ট্রোল করতে আপনি নিজের গাড়ির স্টিয়ারিং হুইলের কন্ট্রোল, “এখন চলছে” স্ক্রিনের বাটন এবং CarPlay-এর ড্যাশবোর্ড ব্যবহার করতে পারেন।

বাটন

বিবরণ

“পজ করুন” বাটন।

“প্লেব্যাক” পজ করুন।

“চালান” বাটন।

বর্তমান প্রতিবেদনটি চালান।

“পরবর্তী” বাটন।

পরবর্তী প্রতিবেদন স্কিপ করুন।

“15 সেকেন্ড রিওয়াইন্ড করুন” বাটন।

15 সেকেন্ড পিছনে যান।

“প্লেব্যাক স্পিড” বাটন।

প্লেব্যাকের জন্য আরও দ্রুত বা ধীর স্পিড নির্বাচন করুন

দ্রষ্টব্য: CarPlay সব দেশ বা অঞ্চলে উপলভ্য নয় (iOS ও iPadOS ফিচারের উপলভ্যতা ওয়েবসাইট দেখুন)।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.