এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

পরিবারের সদস্যদের সঙ্গে লোকেশন শেয়ার করা এবং iPhone-এ তাদের হারিয়ে যাওয়া ডিভাইস খোঁজা

ফ্যামিলি শেয়ারিং-এর মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি শেয়ারিং গ্রুপের সদস্যদের সাথে আপনার লোকেশন শেয়ার করতে পারেন এবং হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পেতে পারেন। যখন ফ্যামিলি অর্গানাইজার ফ্যামিলি শেয়ারিং সেটিংসে লোকেশন শেয়ারিং সেট আপ করে, তখন অর্গানাইজারের লোকেশন পরে যোগ হওয়া নতুন সদস্যসহ পরিবারের প্রত্যেকের সাথে স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হয়ে যায়। তারপর, পরিবারের সদস্যরা তাদের লোকেশন শেয়ার করবেন কিনা তা নির্বাচন করতে পারেন।

পরিবারের সদস্যদের সঙ্গে নিজের লোকেশন শেয়ার করা

আপনি যখন আপনার পরিবারের সাথে লোকেশন শেয়ার করেন, তখন তারা ”অনুসন্ধান”-এ আপনার লোকেশন দেখতে পারে। যখন পরিবারের সদস্যরা তাদের লোকেশন পরিবর্তন করেন, তখন আপনি নোটিফিকেশন পেতে পারেন, উদাহরণস্বরূপ যদি কোনো বাচ্চা স্কুল চলাকালীন স্কুল থেকে বের হয়।

  1. সেটিংস  > পরিবার > লোকেশন শেয়ারিং-এ যান।

  2. আপনি যে পরিবারের সদস্যের সঙ্গে আপনার লোকেশন শেয়ার করতে চান তার জন্য “লোকেশন শেয়ারিং” চালু করুন।

    আপনি পরিবারের যে সদস্যদের সাথে আপনার লোকেশন শেয়ার করতে চান তাদের প্রত্যেকের জন্য এই ধাপটি অনুসরণ করতে পারেন। পরিবারের প্রত্যেক সদস্যের কাছে একটি মেসেজ আসে যে আপনি আপনার লোকেশন শেয়ার করছেন এবং তারা তাদের লোকেশন আপনার সাথে শেয়ার করার অপশনটি নির্বাচন করতে পারেন।

    আপনি যেকোনো সময়ে আপনার পরিবারের যেকোনো সদস্যের সঙ্গে লোকেশন শেয়ার করা বন্ধ করতে পারেন।

  3. আপনি পরে যোগ হওয়া নতুন সদস্যদের সঙ্গে আপনার লোকেশন শেয়ার করতে চাইলে, “স্বয়ংক্রিয়ভাবে লোকেশন শেয়ার করুন” অপশনটি চালু করুন।

দ্রষ্টব্য: যেসব বাচ্চা এবং কিশোর-কিশোরীদের জন্য স্ক্রিন টাইম চালু করা আছে, তারা তাদের নিজস্ব লোকেশন শেয়ারিং সেটিংস পরিবর্তন করতে পারবে না।

আপনার লোকেশন শেয়ার করার জন্য আপনাকে অবশ্যই সেটিংস  > গোপনীয়তা ও সুরক্ষা বিভাগে লোকেশন পরিষেবা চালু রাখতে হবে। শেয়ার করা লোকেশন সংক্রান্ত তথ্য কন্ট্রোল করা নিবন্ধটি দেখুন।

পরিবারের কোনো সদস্যের ডিভাইস খোঁজা

আপনার ফ্যামিলি শেয়ারিং গ্রুপের সদস্যদের সঙ্গে আপনার লোকেশন শেয়ার করার পর, তারা “অনুসন্ধান” অ্যাপে যোগ করা কোনো হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পেতে সাহায্য করতে পারেন।

অনুসন্ধান অ্যাপে ডিভাইস খোঁজা নিবন্ধটি দেখুন।

আপনার ডিভাইস তালিকার শীর্ষে রথাকেয়েছে এবং আপনার পরিবারের সদস্যদের ডিভাইস আপনার ডিভাইসের নিচে থাকে।

পরিবারের কোনো সদস্যকে AirTag শেয়ার করতে অনুরোধ করা

আপনি যদি “অনুসন্ধান” অ্যাপ থেকে এমন একটি নোটিফিকেশন পান যাতে লেখা থাকে যে AirTag আপনার কাছাকাছি শনাক্ত করা হয়েছে অথবা অজানা AirTag, তাহলে আপনি পরিবারের সদস্যদের মধ্যে যিনি এটির মালিক তাকে AirTag আপনার সাথে শেয়ার করতে বলতে পারেন।

  1. নোটিফিকেশনে “মালিককে AirTag শেয়ার করার অনুরোধ করুন”-এ ট্যাপ করুন।

  2. স্ক্রিনের নিচে “মালিককে অনুরোধ করুন” অপশনে ট্যাপ করুন।

আপনি পরিবারের কোনো সদস্যের হারানো ডিভাইস খুঁজে পেতে iCloud.com-এ “ডিভাইস খুঁজুন” ফিচার ব্যবহার করতে পারেন। iCloud ইউজার গাইডে iCloud.com-এ “ডিভাইস খুঁজুন”-এ কোনো ডিভাইস খোঁজা নিবন্ধটি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.