এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ ফিটনেস অ্যাপে আপনার অ্যাক্টিভিটির সারসংক্ষেপ দেখুন

আপনি নিজের প্রগ্রেসের উপর নজর রাখতে আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটি, ট্রেন্ড, পুরস্কার এবং আরও অনেক কিছুর সারসংক্ষেপ দেখতে পারেন। আপনি নিজের সারসংক্ষেপে দেখানো মেট্রিক যোগ করতে, এডিট করতে, সরাতে এবং ডিলিট করতে পারেন।

Siri: সমর্থিত মডেলে, এরকম কিছু বলুন: “আমি আজ কতটা দুরত্ব হেঁটেছি?” অথবা “আমার অ্যাক্টিভিটি রিং কেমন ছিল?” সমস্ত ভাষা বা অঞ্চলে উপলভ্য নয়। Siri কীভাবে ব্যবহার করতে হয় তা জানুন

ফিটনেস অ্যাপের সারসংক্ষেপ স্ক্রিনে অ্যাক্টিভিটি রিং, পা ফেলার সংখ্যা, পা ফেলার দূরত্ব এবং “ট্রেন্ড” বিভাগ দেখানো হচ্ছে।

প্রগ্রেস চেক করা

আপনি কেমন প্রগ্রেস করছেন তা জানতে যেকোনো সময় ফিটনেস অ্যাপে যান। আপনি নিজের অ্যাক্টিভিটি রিং, ট্রেন্ড, সম্পূর্ণ করা ওয়ার্কআউট এবং ধ্যান, পুরস্কার ইত্যাদি দেখতে পারেন।

আপনি নিজের সঙ্গে iPhone রাখলে, আপনার ব্যয় করা অ্যাক্টিভ ক্যালোরি অনুমান করার জন্য মোশন সেন্সর আপনার হাঁটা, অতিক্রান্ত দূরত্ব এবং কতগুলি সিঁড়ি দিয়ে ওঠা নামা করেন সেগুলি ট্র্যাক করে। উপযুক্ত থার্ড পার্টি অ্যাপে আপনি যেসব ওয়ার্কআউট সম্পন্ন করেন সেগুলিও আপনার মুভ রিং-এ দেখানো প্রগ্রেসে অবদান রাখে।

লাল মুভ রিং দেখায় যে আপনি কত ক্যালোরি ব্যয় করেছেন। এবং আপনার কাছে Apple Watch থাকলে আপনি সবুজ রঙের এক্সারসাইজ রিং (আপনি কত মিনিট দ্রুত অ্যাক্টিভিটি করেছেন তা দেখায়) এবং নীল রঙের স্ট্যান্ড রিং (আপনি দিনে প্রতি ঘণ্টায় কমপক্ষে 1 মিনিট করে কতবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন এবং হাঁটা চলা করেছেন তা দেখায়) দেখতে পাবেন।

একটি ওভারল্যাপিং রিং দেখানোর মানে হল আপনি নিজের লক্ষ্যমাত্রার বেশি পূরণ করেছেন। সারা দিনে আপনার প্রগ্রেসের বিবরণ দেখতে “অ্যাক্টিভিটি রিং”-এ ট্যাপ করুন।

দ্রষ্টব্য: আপনি এমন একটি ফিটনেস উইজেট যোগ করতে পারেন যেটি দিয়ে আপনি সরাসরি নিজের হোম স্ক্রিন বা লক স্ক্রিন থেকে আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটি ট্র্যাক করতে দিতে পারবেন। উইজেট যোগ করা, এডিট করা এবং অপসারণ করা এবং একটি কাস্টম iPhone লক স্ক্রিন তৈরি করা দেখুন।

আপনার অ্যাক্টিভিটির সারসংক্ষেপ দেখা

  1. আপনার iPhone-এ ফিটনেস অ্যাপে যান।

  2. “সারসংক্ষেপ”-এ ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি কাজ করুন:

    • কোনো নির্দিষ্ট দিনের আপনার অ্যাক্টিভিটির সারসংক্ষেপ দেখতে: “অ্যাক্টিভিটি রিং”-এ ট্যাপ করুন, “ক্যালেন্ডার” বাটন-এ ট্যাপ করুন, তারপর তারিখে ট্যাপ করুন।

    • আপনার পা ফেলার মেট্রিক দেখতে: “পা ফেলার সংখ্যা বা পা ফেলার দূরত্ব”-এ ট্যাপ করুন।

    • আপনার ট্রেন্ড দেখতে: “ট্রেন্ড” বিভাগে ট্যাপ করুন। কোনো নির্দিষ্ট ট্রেন্ডের হিস্ট্রি দেখতে, সেটিতে ট্যাপ করুন।

      আপনার গত 365 দিনের সাথে শেষ 90 দিনের অ্যাক্টিভিটি তুলনা করা হয়। কোনো নির্দিষ্ট মেট্রিকের জন্য ট্রেন্ডের তির চিহ্নের মুখ উপরে ওঠার মানে হল, আপনি নিজের ফিটনেসের মাত্রা বজায় রাখছেন বা উন্নত করছেন। তির চোঁহের মুখ নিচে নেমে যাওয়ার মনে হল সেই মেট্রিকের জন্য আপনার 90 দিনের গড় মাত্রা কমতে শুরু করেছে। ট্রেন্ড পরিবর্তনে আপনাকে অনুপ্রাণিত করতে, আপনাকে কোচিং প্রদান করা হবে। যেমন “দিনে এক চতুর্থাংশ মাইল বেশি হাঁটুন”।

      দ্রষ্টব্য: আপনার ট্রেন্ড শুরু করতে 180 দিনের অ্যাক্টিভিটি প্রয়োজন।

    • আপনার পুরস্কার দেখতে: “পুরস্কার” বিভাগে ট্যাপ করুন, তারপর কোনো পুরস্কার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সেই পুরস্কারে ট্যাপ করুন।

    • আপনার ওয়ার্কআউট এবং ধ্যানের হিস্ট্রি দেখতে: “সেশন” বিভাগে ট্যাপ করুন, তারপর কোনো অ্যাক্টিভিটির বিস্তারিত বিবরণ সম্পর্কে জানতে সেই অ্যাক্টিভিটিতে ট্যাপ করুন।

ফিটনেস অ্যাপের স্ক্রিনে ফিটনেস বিভাগের একটি তালিকা দেখা যাচ্ছে।

আপনার সারসংক্ষেপের সব বিভাগ দেখতে, স্ক্রিনের নিচে স্ক্রোল করুন, তারপর “সব বিভাগ দেখুন”-এ ট্যাপ করুন।

“সারসংক্ষেপ” কাস্টমাইজ করা

আপনার কাছে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি বুঝতে আপনি “সারসংক্ষেপ” ট্যাবে ফিটনেস মেট্রিক্স যোগ করতে, এডিট করতে, সরাতে এবং অপসারণ করতে পারেন।

  1. আপনার iPhone-এ ফিটনেস অ্যাপে যান।

  2. নিচে স্ক্রোল করুন, তারপর “সারসংক্ষেপ এডিট করুন”-এ ট্যাপ করুন।

  3. নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

    • একটি মেট্রিক যোগ করতে: “যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন, আপনি যে মেট্রিকটি চান তা খুঁজতে স্ক্রোল করুন, সেটিতে ট্যাপ করুন, বিভিন্ন অপশন সোয়াইপ করুন, তারপর “কার্ড যোগ করুন”-এ ট্যাপ করুন।

    • কোনো মেট্রিক এডিট করতে: মেট্রিকে ট্যাপ করুন, বিভিন্ন অপশনের মধ্য দিয়ে সোয়াইপ করুন, তারপর “বর্তমান কার্ড বদলান”-এ ট্যাপ করুন।

    • কোনো মেট্রিক সরাতে: মেট্রিক স্পর্শ করে ধরে রেখে, তারপর সেটি অন্য জায়গায় সরান।

    • কোনো মেট্রিক ডিলিট করতে: মেট্রিকের পাশে “ডিলিট করুন” বাটন-এ ট্যাপ করুন।

  4. আপনার কাজ হয়ে গেলে “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.