এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone স্ক্রিনে “ওয়ান-হ্যান্ড মোড” ব্যবহার করা

আপনি যখন পোর্ট্রেট ওরিয়েন্টেশনে একটি হাত দিয়ে iPhone ব্যবহার করেন, তখন স্ক্রিনের উপরের অর্ধেকটি নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি “ওয়ান-হ্যান্ড মোড” ব্যবহার করতে পারেন যাতে আপনি বুড়ো আঙুল দিয়ে সহজেই এটি অ্যাক্সেস করতে পারেন।

“ওয়ান-হ্যান্ড মোড” সক্রিয় করা iPhone-এর স্ক্রিন। স্ক্রিনের উপরের অংশটি নিচের দিকে সরানো হয়েছে যাতে আপনি বুড়ো আঙুল দিয়ে সহজেই এটি অ্যাক্সেস করতে পারেন।
  1. সেটিংসে > সহায়ক পরিষেবা > স্পর্শ-এ যান, তারপর “ওয়ান-হ্যান্ড মোড” চালু করুন।

  2. স্ক্রিনের উপরের অর্ধেক অংশ নামাতে নিম্নলিখিত কাজের মধ্যে একটি করুন:

    • Face ID-সহ iPhone-এ: স্ক্রিনের নিচের প্রান্ত থেকে নিচে সোয়াইপ করুন।

    • হোম বাটনসহ একটি iPhone-এ: হোম বাটনে হাল্কা করে ডবল ট্যাপ করুন।

    • VoiceOver চালু থাকলে: একটি আঙুল দিয়ে স্ক্রিনের নিচের দিক থেকে উপরে সোয়াইপ করুন, তারপর আপনার আঙুল না তুলে নিচের দিকে সোয়াইপ করুন।

  3. ফুল স্ক্রিনে ফিরে যেতে, স্ক্রিনের উপরের অংশে ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.