এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

CarPlay কন্ট্রোল করতে Siri ব্যবহার করা

CarPlay-তে Siri ভয়েস কন্ট্রোল ব্যবহৃত হয়, তাই আপনি কিছু নির্দেশ করতে এটি ব্যবহার করতে পারেন। (CarPlay কন্ট্রোল করতে আপনি আপনার গাড়ির বিল্ট-ইন কন্ট্রোল ব্যবহার করতে পারেন।)

কীভাবে CarPlay-এ Siri ব্যবহার করবেন?

  1. Siri বিপ শব্দ না করা পর্যন্ত নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

    • স্টিয়ারিং হুইলে ভয়েস কমান্ড বাটন চেপে ধরে রাখুন।

    • CarPlay-এর ডিসপ্লেতে দেখানো টাচস্ক্রিনে “ড্যাশবোর্ড” বাটন অথবা “হোম” বাটন স্পর্শ করে ধরে রাখুন।

    • যেসব গাড়িতে Siri সমর্থিত সেগুলিতে Siri সক্রিয় করতে আপনি “Hey Siri ” বলতে পারেন।

  2. প্রশ্ন করতে অথবা কিছু করার জন্য Siri ব্যবহার করুন।

    Siri: এরকম কিছু বলুন:

    • “নিকটতম কফি শপের পথনির্দেশ দেখো”

    • “বিপাশা পাত্রকে কল করো”

    • “এর মতো আরও গান চালাও”

    • “আমাকে ম্যাপ দেখাও”

    • “আমার পরবর্তী মিটিং কী বিষয়ে?”

    • “আজকের আবহাওয়া কেমন?”

    • “আমি বাড়ি পৌঁছলে ছাতা ভাঁজ করার জন্য আমাকে মনে করিও”

পরামর্শ: আপনি কথা বলা বন্ধ করে দিলে, Siri-এর তা লক্ষ্য করা পর্যন্ত অপেক্ষা করার পরিবর্তে, আপনি কথা বলার সময় স্টিয়ারিং হুইলে ভয়েস কমান্ড বাটন চেপে ধরে রাখতে পারেন, তারপর কথা শেষ হলে ছেড়ে দিতে পারেন।

এছাড়াও আপনি পরবর্তীতে কী করতে চাইবেন সেই বিষয়ে Siri, CarPlay-তে পরামর্শ দেয়, যেমন আপনি বাড়িতে পৌঁছনোর পর গ্যারেজের দরজা খোলার বা আপনার পরবর্তী মিটিংয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পরামর্শ। Siri-এর পরামর্শ সম্পর্কে দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.