এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ কল ওয়েটিং সেট আপ করা

যদি আপনি GSM নেটওয়ার্কের মোবাইল পরিষেবা ব্যবহার করেন, তাহলে আপনি iPhone-এ কল ওয়েটিং সেট আপ করতে পারেন।

যদি আপনি CDMA নেটওয়ার্কের মোবাইল পরিষেবা ব্যবহার করেন, তাহলে কল ওয়েটিং সেট আপ করা সম্পর্কিত তথ্যের জন্য আপনার মোবাইল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করুন।

  1. সেটিংস অ্যাপ > ফোন-এ যান।

  2. কল ওয়েটিং-এ ট্যাপ করুন, তারপর কল ওয়েটিং চালু করুন।

    আপনি যদি কোনো কলে থাকেন এবং কল ওয়েটিং করা বন্ধ থাকে, তাহলে ইনকামিং কলগুলি সরাসরি ভয়েসমেলে চলে যায়।

    ডুয়াল সিমের মডেলগুলিতে, একটি লাইনে Wi-Fi কলিং চালু করা এবং ডেটা কানেকশন উপলভ্য না থাকলে, কল ওয়েটিং শুধুমাত্র একই লাইনে আসা ইনকামিং কলের ক্ষেত্রে কাজ করে। iPhone-এ মোবাইল পরিষেবা সেট আপ করা দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.