এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ স্পিচের জন্য সহায়ক পরিষেবা ফিচার

iPhone-এ ইন বিল্ট টুল থাকে যা আপনি যদি কথা বলতে না পারেন, স্পিচ হারানোর ঝুঁকি থেকে থাকে বা যদি কারো স্পিচ সংক্রান্ত সমস্যা থাকে, সেক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে যোগাযোগ করার জন্য কাজে লাগে। আপনি যা টাইপ করেন তা জোরে জোরে পড়া হলে শুনুন, এমন একটি সিন্থেসাইজড কণ্ঠস্বর তৈরি করুন যা আপনার কণ্ঠস্বরের মতো শোনাবে, এবং আরও অনেক কিছু করুন।

“স্পিচ”-এর জন্য সহায়ক পরিষেবা ফিচার ভালোভাবে দেখতে, সেটিংস > সহায়ক পরিষেবা-তে যান, তারপর নিচে “স্পিচ” বিভাগে স্ক্রোল করুন।

পড়ে শোনানোর জন্য টাইপ করা

লাইভ স্পিচ

আপনি যদি কথা বলতে না পারেন বা আপনার কথা বলার সমস্যা থাকে, তাহলে আপনি যা বলতে চান তা টাইপ করুন এবং iPhone দিয়ে এটি বলা হলে শুনুন।

পড়ে শোনানোর জন্য লাইভ স্পিচ ব্যবহার করুন

নিজের কণ্ঠস্বর

আপনার যদি কথা বলার ক্ষমতা হারানোর ঝুঁকি থাকে, তাহলে এমন একটি সিন্থেসাইজড ভয়েস তৈরি করুন যা আপনার কণ্ঠস্বরের মতো শোনাবে।

আপনার নিজস্ব কণ্ঠস্বর রেকর্ড করুন

Siri-তে টাইপ করুন

আপনার Siri অনুরোধ বলার পরিবর্তে টাইপ করুন।

Siri-এর সাথে কথা বলার পরিবর্তে টাইপ করুন

আপনার কণ্ঠস্বর দিয়ে iPhone কন্ট্রোল করা

ভয়েস কমান্ড ব্যবহার করুন

স্ক্রিনের বিভিন্ন আইটেমে যেতে এবং সেগুলি ব্যবহার করে দেখতে, টেক্সট ডিক্টেট এবং এডিট করতে এবং আরও অনেক কিছু করতে কমান্ড বলুন।

iPhone-এর সঙ্গে ইন্টাব়্যাক্ট করতে ভয়েস কন্ট্রোল কমান্ড ব্যবহার করা

সাধারণ শব্দ ব্যবহার করুন

স্ক্রিনের বিভিন্ন আইটেমে যেতে এবং সেগুলি ব্যবহার করে দেখতে, আপনি কণ্ঠস্বরযুক্ত বা কণ্ঠস্বরহীন শব্দ যেমন S-শব্দ বা মাউথ পপ ব্যবহার করতে পারেন।

স্যুইচ কন্ট্রোলের সাথে শব্দের অ্যাকশন ব্যবহার করুন

কণ্ঠস্বরের শর্টকাট

আপনি কোনো শব্দ উচ্চারণ করার সময় অথবা আপনার পছন্দের অন্য কোনো আওয়াজ করার সময় iPhone-এ একটি অ্যাকশন সম্পাদন করুন।

কণ্ঠস্বরের শর্টকাট ব্যবহার করা

Siri ব্যবহার করে অন্যরকম স্পিচ শুনুন

আপনার যদি আগে থেকেই এমন কোনো রোগ বা ক্রমবর্ধমান সমস্যা থাকে যার প্রভাবে স্পিচের ক্ষতি হতে পারে, তাহলে Siri দিয়ে বিভিন্ন অন্যরকম স্পিচের প্যাটার্ন শনাক্ত করা যায়।

Siri সহায়ক পরিষেবা সেটিংস পরিবর্তন করা

আপনি আপনার কণ্ঠস্বর ব্যবহার করে টেক্সট লিখতে আপনার কথা বলা শেষ করা পর্যন্ত Siri-কে অপেক্ষা করাতে পারেন অথবা ডিক্টেশন ব্যবহার করতে পারেন।

পরামর্শ: বাটন ক্লিক বা কন্ট্রোল সেন্টারের মাধ্যমে আপনার “সহায়ক পরিষেবাতে যান” ফিচার এবং সেটিংস কন্ট্রোল করুন। সহায়ক পরিষেবা শর্টকাট দিয়ে দ্রুত ফিচার খোলার পদ্ধতি দেখুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.