এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর ব্যাটারি কত শতাংশ চার্জ হয়েছে তা দেখা

আপনার iPhone-এর ব্যাটারিতে কত চার্জ বাকি আছে আপনি তা স্টেটাস বারে দেখতে পাবেন। আপনি আপনার iPhone এবং কানেক্টেড অ্যাক্সেসরির (AirPods এবং অন্যান্য ডিভাইস সহ) ব্যাটারির লেভেল পর্যবেক্ষণ করতে হোম স্ক্রিনে একটি উইজেট যোগ করতে পারেন।

স্টেটাস বারে iPhone ব্যাটারির চার্জিং শতাংশ দেখা

সেটিংস  > ব্যাটারি, তারপর “ব্যাটারির চার্জ শতাংশ চালু করুন”-এ যান

Face ID সহ iPhone-এ ব্যাটারি চার্জ শতাংশ স্টেটাস বারে ব্যাটারি চিহ্নের মধ্যে প্রদর্শিত হয়।

পরামর্শ: Face ID সহ iPhone মডেলে, কন্ট্রোল সেন্টারে ব্যাটারির চার্জ শতাংশ দ্রুত দেখতে আপনি উপরের ডানদিকের কোণ থেকে নিচে সোয়াইপ করতে পারেন।

আপনার লক স্ক্রিন অথবা হোম স্ক্রিনে একটি ব্যাটারি উইজেট যোগ করা

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.