এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

“অনুসন্ধান” অ্যাপে নিজের iPhone যোগ করা

“অনুসন্ধান” অ্যাপ ব্যবহার করে হারিয়ে যাওয়া iPhone খোঁজার আগে আপনাকে আপনার ডিভাইসটি আপনার Apple অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে।

যখন আপনি “অনুসন্ধান” অ্যাপে আপনার iPhone যোগ করেন, তখন আপনি এটি কোথাও ভুলে ফেলে গেলে আপনাকে জানানো যেতে পারে। কোনো ডিভাইস ভুলে ফেলে রেখে এলে একটি অ্যালার্ট পাওয়ার জন্য iPhone-এ ‘’অনুসন্ধান” অ্যাপে সেপারেশন অ্যালার্ট সেট করা দেখুন।

iPhone যোগ করা

  1. আপনার iPhone-এ, সেটিংস  > [আপনার নাম] >”অনুসন্ধান”-এ যান।

    যদি আপনাকে সাইন ইন করতে বলা হয়, তাহলে আপনার Apple অ্যাকাউন্টের তথ্য লিখুন। যদি আপনার Apple অ্যাকাউন্ট না থাকে, তাহলে “Apple অ্যাকাউন্ট নেই নাকি ভুলে গিয়েছেন?”-এ ট্যাপ করুন। তারপর নির্দেশাবলি অনুসরণ করুন।

  2. “নিজের iPhone খুঁজুন”-এ ট্যাপ করুন, তারপর “নিজের iPhone খুঁজুন” ফিচারটি চালু করুন।

  3. আপনি নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি চালু বা বন্ধ করতে পারেন:

    • আমার নেটওয়ার্ক খুঁজুন: যদি আপনার ডিভাইসটি অফলাইনে থাকে (Wi-Fi অথবা মোবাইল ডেটার সাথে কানেক্টেড না থাকে), তাহলে “অনুসন্ধান” অ্যাপ “অনুসন্ধান” নেটওয়ার্ক ব্যবহার করে এটি খুঁজে বের করতে পারে।

      কোনো সমর্থিত iPhone-এ, “অনুসন্ধান” নেটওয়ার্ক চালু করলে আপনি আপনার iPhone বন্ধ হওয়ার পর 24 ঘন্টা পর্যন্ত বা পাওয়ার রিজার্ভ মোডে থাকলে 5 ঘন্টা পর্যন্ত আপনার iPhone-এর লোকেশন জানতে পারবেন।

    • সর্বশেষ লোকেশন পাঠান: আপনার ডিভাইসের ব্যাটারির চার্জের লেভেল যদি খুব কম হয়ে যায়, তাহলে এর লোকেশন স্বয়ংক্রিয়ভাবে Apple-এ পাঠানো হয়।

আপনার iPhone-এ অ্যাক্টিভেশন লক নামে একটি ফিচারও থাকে। এটি চালু থাকলে আপনার ডিভাইসের ডেটা সম্পূর্ণভাবে মুছে দেওয়া হলেও অন্য কাউ এটি অ্যাক্টিভেট করে ব্যবহার করতে পারবে না। iPhone, iPad ও iPod touch-এর জন্য অ্যাক্টিভেশন লক Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

কীভাবে অন্য কোনো ডিভাইস যোগ করবেন?

নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি দেখুন:

আপনি আপনার iPhone ব্যবহার করে “অনুসন্ধান” অ্যাপে AirTags ও অন্যান্য আইটেম যোগ করতে পারেন। নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি দেখুন:

পরিবারের কোনো সদস্যের ডিভাইস যোগ করা

আপনি যদি প্রথমে ফ্যামিলি শেয়ারিং সেট আপ করেন, তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের ডিভাইস “অনুসন্ধান” অ্যাপে দেখতে পারবেন। তাদের ডিভাইসগুলি “ডিভাইস” তালিকায় আপনার ডিভাইসের নিচের দিকে দেখা যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে লোকেশন শেয়ার করা এবং iPhone-এ তাদের হারিয়ে যাওয়া ডিভাইস খোঁজা দেখুন।

আপনি “অনুসন্ধান” অ্যাপে বন্ধুদের ডিভাইস যোগ করতে পারবেন না। যে বন্ধুরা কোনো ডিভাইস হারিয়েছেন তারা iCloud.com-এ “ডিভাইস খুঁজুন”-এ গিয়ে তাদের Apple অ্যাকাউন্টে সাইন ইন করতে পারেন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.