এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ পরে কোনো SMS পাঠানোর জন্য সময় স্থির করা

যদি রাতে অনেক দেরি হয়ে যায় বা আপনি যদি ভুলে যেতে না চান বা SMS পাঠানো খুব জরুরি হয়, তাহলে আপনি পরের এক সময়ে পাঠানোর জন্য সময় স্থির করতে পারেন।

দ্রষ্টব্য: আপনাকে iOS 18, iPadOS 18, macOS Sequoia, watchOS 11, visionOS 2 অথবা তার পরবর্তী ভার্সনে iMessage ব্যবহার করতে হবে। আপনার প্রাপক যেকোনো ডিভাইস ব্যবহার করতে পারেন, এবং তাঁরা জানতে পারবেন না যে মেসেজটির সময় স্থির করা হয়েছিল। কোনো পূর্বনির্ধারিত মেসেজ পাঠানোর সময় আবার স্থির করা, এডিট বা ডিলিট করার জন্য আপনাকে অনলাইন থাকতে হবে।

পরে পাঠানোর জন্য নির্ধারিত কোনো মেসেজসহ একটি মেসেজ কথোপকথন।

মেসেজের সময় স্থির করা

আপনি পরবর্তী 14 দিন পর্যন্ত কোনো মেসেজের আগাম সময় স্থির করতে পারেন।

  1. আপনার iPhone-এ মেসেজ অ্যাপ -এ যান।

  2. “অ্যাপ” বাটন-এ ট্যাপ করুন, তারপর "পরে পাঠান”-এ ট্যাপ করুন।

  3. সময়সূচি খোলার জন্য “সময়”-তে ট্যাপ করুন, তারপর আপনি কখন আপনার মেসেজ পাঠাতে চান, তা নির্বাচন করুন।

    টেক্সট ফিল্ডের বর্ডার একটি ড্যাশ লাইনে পরিণত হয় এবং আপনার “মেসেজ পাঠানোর সময়টি” মেসেজটির উপরে দেখা যায়।

  4. একটি মেসেজ লিখুন, তারপর “পাঠান” বাটন-এ ট্যাপ করুন।

মেসেজটি পাঠানোর সময় না হওয়া পর্যন্ত সেটি একটি ড্যাশ লাইনসহ দেখা যায়, এবং এমনকি আপনার সমস্ত ডিভাইস অফলাইনে থাকলেও, এটি নির্দিষ্ট সময়ে ডেলিভারি করা হয়।

দ্রষ্টব্য: নির্ধারিত মেসেজগুলি এনক্রিপ্ট করা থাকে এবং যতক্ষণ না পাঠানো হয়, শুধুমাত্র ততক্ষণ তা Apple সার্ভারে স্টোর করা থাকে। যখন কোনো মেসেজ পাঠানো হয়, তখন এটি Apple সার্ভার থেকে সরিয়ে ফেলা হয়, বেলুনটি একটি গাঢ় রঙে পরিণত হয় এবং এর ড্যাশ করা লাইনটি অদৃশ্য হয়ে যায়।

কোনো মেসেজ পাঠানোর সময় পরিবর্তন করা

কোনো মেসেজ ডেলিভারি হওয়ার সময় পর্যন্ত আপনি সেটির সময়সূচি আবার স্থির করতে পারেন।

  1. আপনার iPhone-এ মেসেজ অ্যাপ -এ যান।

  2. আপনি যে মেসেজটির পাঠানো সময় আবার স্থির করতে চান, সেই মেসেজটি যে কথোপকথনটিতে রয়েছে সেটিতে যান।

    আপনি যদি আপনার মেসেজটি দেখতে না পান, তাহলে কথোপকথনের নিচে স্ক্রোল করুন। নির্ধারিত মেসেজগুলি, পাঠানো হয়েছে এমন মেসেজের নিচে প্রদর্শিত হতে পারে।

  3. তারিখের পাশে (আপনার নির্ধারিত মেসেজটির উপরে) “এডিট করুন”-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি করুন:

    • আবার এটি পাঠানোর সময় স্থির করতে: “সময় এডিট করুন”-এ ট্যাপ করুন, একটি নতুন সময় নির্বাচন করুন, তারপর নতুন সময় নির্ধারণ করতে সময়সূচি থেকে সরে ট্যাপ করুন।

    • এটি অবিলম্বে পাঠান: “মেসেজ পাঠান”-এ ট্যাপ করুন।

কোনো নির্ধারিত মেসেজ এডিট করা

ডেলিভারির সময় না হওয়া পর্যন্ত আপনি কোনো পূর্বনির্ধারিত মেসেজ এডিট করতে পারেন।

  1. আপনার iPhone-এ মেসেজ অ্যাপ -এ যান।

  2. আপনি যে পূর্বনির্ধারিত মেসেজটি এডিট করতে চান, সেই কথোপকথনটিতে যান।

    আপনি যদি আপনার মেসেজটি দেখতে না পান, তাহলে কথোপকথনের নিচে স্ক্রোল করুন। নির্ধারিত মেসেজগুলি, পাঠানো হয়েছে এমন মেসেজের নিচে প্রদর্শিত হতে পারে।

  3. মেসেজ বাবলটি স্পর্শ করে ধরে রাখুন, তারপর “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  4. যেকোনো পরিবর্তন করুন, তারপর এডিটসহ আবার পাঠাতে “এডিট পাঠান” বাটন-এ ট্যাপ করুন অথবা রিভার্ট করতে "এডিট বাতিল করুন" বাটন-এ ট্যাপ করুন।

কোনো নির্ধারিত মেসেজ ডিলিট করা

আপনি যখন নির্ধারিত সময়ের আগে কোনো মেসেজ ডিলিট করেন, তখন তা বাতিল হয়ে যায় এবং প্রাপকের কাছে ডেলিভারি করা হয় না।

  1. আপনার iPhone-এ মেসেজ অ্যাপ -এ যান।

  2. আপনি যে নির্ধারিত মেসেজটি ডিলিট করতে চান, সেই মেসেজটি যে কথোপকথনটিতে রয়েছে সেটিতে যান।

    আপনি যদি আপনার মেসেজটি দেখতে না পান, তাহলে কথোপকথনের নিচে স্ক্রোল করুন। নির্ধারিত মেসেজগুলি, পাঠানো হয়েছে এমন মেসেজের নিচে প্রদর্শিত হতে পারে।

  3. আপনি যে মেসেজটি বাতিল করতে চান, তা স্পর্শ করে ধরে রাখুন, তারপর “ডিলিট করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.