এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ কোনো অ্যাপ বন্ধ করে পুনরায় খোলা

যদি কোনো অ্যাপ কাজ না করে, তাহলে আপনি এটি বন্ধ করতে পারেন এবং সমস্যাটি সমাধান করার জন্য এটি আবার খুলতে পারেন। (সাধারণত, কোনো অ্যাপ বন্ধ করার কোনো কারণ নেই; উদাহরণস্বরূপ এটি বন্ধ করে দিলে ব্যাটারি সেভ হয় না।)

  1. অ্যাপটি বন্ধ করতে, অ্যাপ স্যুইচার খুলুন, অ্যাপটি খুঁজে পেতে ডানদিকে সোয়াইপ করুন, তারপর অ্যাপটিতে উপরের দিকে সোয়াইপ করুন।

  2. অ্যাপটি পুনরায় খুলতে হোম স্ক্রিন (অথবা অ্যাপ লাইব্রেরিতে) যান ও তারপর অ্যাপটিতে ট্যাপ করুন।

যদি অ্যাপটি বন্ধ করে পুনরায় চালু করেও সমস্যার সমাধান না হয়, তাহলে iPhone রিস্টার্ট করার চেষ্টা করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.