এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ Apple Intelligence দিয়ে নোটিফিকেশনের সারসংক্ষেপ দেখা এবং বাধা কমানো

Apple Intelligence অত্যন্ত ভালোভাবে ভাষা বোঝার মাধ্যমে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্ত করতে সহায়তা করতে পারে। নোটিফিকেশনের সারসংক্ষেপ করা হয় যাতে আপনি এগুলির মূল বিবরণ যেমন কোনো গ্রুপ চ্যাট কখন বিশেষভাবে সক্রিয় থাকে তা স্ক্যান করতে পারেন। কোন নোটিফিকেশনকে অন্যগুলির তুলনায় বেশি প্রাধান্য দিতে হবে আপনার iPhone তা নির্ধারণও করতে পারে। এবং “বাধা কমান ফোকাস” অপশন আপনাকে শুধুমাত্র সেই নোটিফিকেশনগুলি দেখায় যেগুলিতে অবিলম্বে মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে, যেমন ডে-কেয়ার থেকে সময়ের আগে পিকআপ সম্পর্কে একটি টেক্সট ইত্যাদি।

দ্রষ্টব্য: Apple Intelligence ফিচারটি iPhone-এর সব মডেলে অথবা সব ভাষা বা অঞ্চলে উপলভ্য নয়। ** সাম্প্রতিকতম উপলভ্য ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য, নিশ্চিত হন যে আপনি iOS-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন এবং Apple Intelligence চালু আছে

নোটিফিকেশনের সারসংক্ষেপ কাস্টমাইজ করা

আপনার iPhone দীর্ঘ অথবা স্ট্যাক করা নোটিফিকেশনের সারসংক্ষেপ করতে পারে, যার ফলে সেগুলি এক নজরে বোঝা সহজ হয়।

  1. সেটিংস -এ যান, তারপর “নোটিফিকেশন”-এ ট্যাপ করুন।

  2. “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনে ট্যাপ করুন, “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশন চালু করুন, তারপর “সারসংক্ষেপ করার জন্য নোটিফিকেশন নির্বাচন করুন” অপশনে ট্যাপ করুন।

  3. আপনি যে নোটিফিকেশনের সারসংক্ষেপ করতে চান সেটিতে ট্যাপ করুন, তারপর “নির্বাচিত নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনে ট্যাপ করুন।

আপনি যে নোটিফিকেশনের সারসংক্ষেপ করতে চান সেটি পরিবর্তন করতে, অ্যাপের পাশের বাটনটিতে ট্যাপ করুন।

নোটিফিকেশনের সারসংক্ষেপ চালু অথবা বন্ধ করা

  1. সেটিংস -এ যান, তারপর “নোটিফিকেশন”-এ ট্যাপ করুন।

  2. “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনে ট্যাপ করুন, তারপর “নোটিফিকেশনের সারসংক্ষেপ করুন” অপশনটি চালু বা বন্ধ করুন।

কীভাবে প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখার অপশন চালু করবেন?

iPhone-এ লক স্ক্রিন দেখানো হচ্ছে। স্ক্রিনের নিচে, নোটিফিকেশন স্ট্যাকের উপরে সময়-সংবেদনশীল নোটিফিকেশন দেখা যাচ্ছে।

কোন নোটিফিকেশনকে অন্যগুলির তুলনায় বেশি প্রাধান্য দিতে হবে আপনার iPhone তা নির্ধারণ করতে পারে। স্ট্যাকের উপরে প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা যায়, যাতে কোনো নোটিফিকেশন আপনার চোখ এড়িয়ে গেলে আপনি সেটি পরে দেখতে পারেন।

  1. সেটিংস -এ যান, তারপর “নোটিফিকেশন”-এ ট্যাপ করুন।

  2. “প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখান”-এ ট্যাপ করুন, তারপর “প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখান” অপশনটি চালু করুন।

    প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা বন্ধ করতে, “প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখান” অপশনটি বন্ধ করুন।

আপনি কোন নোটিফিকেশনগুলিকে প্রধ্যন্য দিতে চান তা পরিবর্তন করতে, অ্যাপের পাশের বাটনটিতে ট্যাপ করুন।

যখন আপনি লক স্ক্রিনে প্রাধান্য দেওয়া নোটিফিকেশন পান, তখনও সেটিংস পরিবর্তন করতে পারেন। প্রাধান্য দেওয়া কোনো নোটিফিকেশন দেখতে পেলে, নিচের যেকোনো একটি কাজ করুন:

  • কোনো নির্দিষ্ট অ্যাপের জন্য প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা বন্ধ করতে: বাম দিকে সোয়াইপ করুন, “অপশন”-এ ট্যাপ করুন, তারপর “[অ্যাপের] সমস্ত নোটিফিকেশন বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

  • প্রাধান্য অনুসারে নোটিফিকেশন দেখা সম্পূর্ণরূপে বন্ধ করতে: বাম দিকে সোয়াইপ করে, “অপশন”-এ ট্যাপ করুন, তারপর “প্রাধান্য অনুসারে দেখানো বন্ধ করুন”-এ ট্যাপ করুন।

“বাধা কমান” ফোকাস ব্যবহার করা

“বাধা কমান ফোকাস” অপশন দিয়ে আপনার নোটিফিকেশনের বিষয়বস্তু বোঝা সহজ হয় এবং আপনি গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের বিষয়বস্তু দেখতে পান, কিন্তু কম গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি সাইলেন্ট হয়ে যায়।

আপনি “বাধা কমান ফোকাস” কাস্টমাইজ করতে পারেন।

  1. সেটিংস > “ফোকাস”-এ যান।

  2. উপরের ডানদিকে “যোগ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “বাধা কমান” অপশনে ট্যাপ করুন।

  3. “ফোকাস কাস্টমাইজ করুন”-এ ট্যাপ করুন, তারপর লোকজন অথবা অ্যাপে ট্যাপ করুন।

  4. যেসব ব্যক্তি এবং অ্যাপের জন্য নোটিফিকেশনের অনুমতি দিতে চান সেগুলি নির্বাচন করুন।

দ্রষ্টব্য: আপনি যখন কোনো ফোকাসের জন্য “ইন্টেলিজেন্ট ব্রেকথ্রু এবং সাইলেন্সিং” চালু করবেন, তখন বিশেষভাবে অনুমোদিত কিংবা সাইলেন্ট থাকা যেকোনো নোটিফিকেশন সবসময়ের জন্য অনুমোদিত অথবা সাইলেন্ট থাকবে।

*Apple Intelligence জেনারেটিভ মডেল ব্যবহার করে এবং আউটপুট পরিবর্তিত হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি নির্ভুল কিনা তা চেক করুন।
**যেসব iPhone 16 মডেল, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ Siri ও ডিভাইসের ভাষা চীনা (সরলীকৃত), ইংরেজি (অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্র), ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ (ব্রাজিল) বা স্প্যানিশ-এ সেট করা থাকে সেগুলিতে Apple Intelligence ফিচারটি বিটা ভার্সনে উপলভ্য। কিছু ফিচার সব অঞ্চল বা ভাষায় উপলভ্য নাও থাকতে পারে। আরও তথ্যের জন্য, কীভাবে Apple Intelligence পাওয়া যাবে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.