এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ Freeform সেটিংস পরিবর্তন করা

আপনি Freeform অ্যাপের জন্য সেটিংস কাস্টমাইজ করতে পারেন।

ব্যাকগ্রাউন্ড ডট গ্রিড চালু বা বন্ধ করা

আপনি আপনার বোর্ডে ধূসর রঙের বিন্দুর একটি গ্রিড দেখতে পারেন, যার ফলে আপনি আইটেমগুলি সারিবদ্ধভাবে রয়েছে কিনা তা আরও সহজে দেখতে পারবেন।

  1. আপনার iPhone-এ Freeform অ্যাপে যান।

  2. একটি বোর্ড খুলুন অথবা একটি নতুন বোর্ড শুরু করার জন্য ‘’নতুন বোর্ড” বাটন-এ ট্যাপ করুন।

  3. ‘’অপশন দেখুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “গ্রিড লুকান” বা “গ্রিড দেখুন”-এ ট্যাপ করুন।

ব্যাকগ্রাউন্ড গ্রিডের সাথে আইটেমগুলি অ্যালাইন করা

আপনি কোনো আইটেমের আকার পরিবর্তন বা সেটি সরানোর সাথে সাথে সেটির প্রান্ত ও বিন্ধুগুলি গ্রিডের নিকটতম বিন্দুর সাথে অ্যালাইন করতে পারেন।

  1. সেটিংস  > অ্যাপ > Freeform-এ যান।

  2. “গ্রিডে স্ন্যাপ করুন” চালু করুন।

এছাড়া, আপনি কোনো বোর্ডে কাজ করার সময় এইসব সেটিংস অ্যাক্সেস করতে পারেন। “আরও” বাটন-এ ট্যাপ করুন, “অ্যালাইনমেন্ট সেটিংস”-এ ট্যাপ করুন, তারপর “গ্রিডে স্ন্যাপ করুন”-এ ট্যাপ করুন।

অ্যালাইনমেন্ট গাইড চালু বা বন্ধ করা

আপনি আইটেমগুলি আরও সুনির্দিষ্টভাবে রাখতে অ্যালাইনমেন্ট গাইড ব্যবহার করতে পারেন। গাইড চালু থাকাকালীন, আপনি কোনো বোর্ডে কোনো আইটেম টেনে নিয়ে যাওয়ার সময় অ্যালাইনমেন্ট গাইড দেখা যায় এবং অন্য আইটেমের সাথে অ্যালাইন হয়ে যায়।

  1. সেটিংস  > অ্যাপ > Freeform-এ যান।

  2. নিম্নলিখিত যেকোনো একটি চালু বা বন্ধ করুন:

    • কেন্দ্রের গাইড: আইটেমের মধ্যবিন্দুলি অ্যালাইন হয়ে গেলে এগুলি দেখা যায়।

    • প্রান্তের গাইড: আইটেমের প্রান্তগুলি অ্যালাইন হয়ে গেলে এগুলি দেখা যায়।

    • স্পেস গাইড: কোনো লাইনে তিন বা তার বেশি আইটেম সমান ব্যবধান থাকলে এগুলি দেখা যায়।

এছাড়া, আপনি কোনো বোর্ডে কাজ করার সময় এই সেটিংস অ্যাক্সেস করতে পারেন। “আরও” বাটন-এ ট্যাপ করুন, “অ্যালাইনমেন্ট সেটিংস”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে গাইডগুলি ব্যবহার করতে চান সেগুলি চালু করুন। অথবা যদি আপনি বোর্ডে একটি আইটেমের কাছাকাছি অন্যটি সরানোর সময় এগুলি দেখতে না চান, তাহলে এগুলি বন্ধ করুন।

গণিতের ইঙ্গিত পাওয়া

আপনি যে গণিত সংক্রান্ত প্রশ্নগুলি লেখেন, সেগুলির প্রতি আপনার iPhone কীভাবে প্রতিক্রিয়া দেয় আপনি সেটি নির্বাচন করতে পারেন।

  1. সেটিংস  > অ্যাপ > Freeform-এ যান।

  2. “গণিতের ফলাফল”-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিতগুলির মধ্যে একটি নির্বাচন করুন:

    • আপনি যদি প্রশ্নগুলি স্বয়ংক্রিয়ভাবে সমাধান করতে চান: “ফলাফল যোগ করুন” নির্বাচন করুন। (উত্তরটি লিখে দেখানো হয় যা আপনার নিজের উত্তরের সাথে মিলে যায়।)

    • যদি আপনি পরামর্শগুলি দেখতে চান: “ফলাফলের পরামর্শ দিন” নির্বাচন করুন। (একটি “সমাধান করুন” বাটন দেখানো হয়। সেটিতে ট্যাপ করলে, লেখা উত্তর যোগ হয় যা আপনার উত্তরের সাথে মেলে।)

    • আপনি যদি গণিতের ফলাফল না দেখতে চান: “বন্ধ করুন” নির্বাচন করুন।

এছাড়া, আপনি কোনো বোর্ডে কাজ করার সময় এইসব সেটিংস অ্যাক্সেস করতে পারেন। “আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর “গণিতের ফলাফল-এ ট্যাপ করুন।

শেয়ারিং সেটিংস পরিচালনা করা

আপনি কোনো বোর্ড শেয়ার করা শুরু করার পর কোনো এক জনের বা প্রত্যেকের জন্য অ্যাক্সেস ও অনুমতি পরিবর্তন করতে পারেন।

  1. আপনার iPhone-এ Freeform অ্যাপে যান।

  2. আপনি যে বোর্ডটির শেয়ারিং সেটিংস পরিবর্তন করতে চান সেটি খুলুন।

  3. “কোলাবরেট করুন” বাটন-এ ট্যাপ করুন।

    অংশগ্রহণকারীদের একটি তালিকা দেখানো হয়, যেখানে বোর্ডে কারা কাজ করছে তা দেখা যায়।

  4. “শেয়ার্ড বোর্ড পরিচালনা করুন”-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিত যেকোনো একটি কাজ করুন:

    • এডিট সেভ না করার জন্য বোর্ড লক করতে: “শেয়ারিং অপশন”-এ ট্যাপ করুন, তারপর “শুধুমাত্র দেখুন”-এ ট্যাপ করুন।

      দ্রষ্টব্য: যদি আপনি অংশগ্রহণকারীদের অন্যদের আমন্ত্রণ করার অনুমতি না দিতে চান, তাহলে “শুধুমাত্র আপনি যাদের আমন্ত্রণ করবেন” এবং “শুধুমাত্র আপনি লোকজন যোগ করতে পারবেন” নির্বাচন করুন।

    • এডিটিং অ্যাক্সেসের অনুমতি দিতে: “শেয়ারিং অপশন”-এ ট্যাপ করুন, তারপর “পরিবর্তন করতে পারেন”-এ ট্যাপ করুন।

    • আলাদাভাবে অ্যাক্সেস এবং অনুমতি পরিবর্তন করতে: অংশগ্রহণকারীর নামে ট্যাপ করুন, তারপর তাদের সেটিংস অ্যাডজাস্ট করুন।

    • লিঙ্কের মাধ্যমে অন্যদের আমন্ত্রণ জানাতে: “শেয়ারিং অপশন”-এ ট্যাপ করুন, “যাদের কাছে লিঙ্ক রয়েছে”-তে ট্যাপ করুন, “ফিরে যান” বাটন-এ ট্যাপ করুন, তারপর “লিঙ্ক কপি করুন”-এ ট্যাপ করুন।

      দ্রষ্টব্য: যে কেউ এই লিঙ্কটি কপি করে অন্যদের পাঠাতে পারেন, কিন্তু আপনি যদি “শুধুমাত্র আমন্ত্রিত ব্যক্তিদের জন্য” অপশন নির্বাচন করেন, তাহলে শুধুমাত্র বোর্ডটি খোলার জন্য আমন্ত্রিত ব্যক্তিরা এই লিঙ্কটি ব্যবহার করতে পারবেন। যদি আপনি অংশগ্রহণকারীদের অন্যদের আমন্ত্রণ করার অনুমতি না দিতে চান, তাহলে “শুধুমাত্র আপনি যাদের আমন্ত্রণ করবেন” এবং “শুধুমাত্র আপনি লোকজন যোগ করতে পারবেন” নির্বাচন করুন।

পরামর্শ: আপনি “সব বোর্ড”-এ ব্রাউজ করার সময় আগে শেয়ার করা যেকোনো বোর্ড পরিচালনাও করতে পারবেন। এর থাম্বনেইল বা নাম স্পর্শ করে ধরে রাখুন, তারপর “শেয়ার্ড বোর্ড পরিচালনা করুন”-এ ট্যাপ করুন।

কীভাবে iCloud-এ আপনার Freeform বোর্ডগুলি স্টোর করবেন?

  1. সেটিংস  >[আপনার নাম] > iCloud-এ যান।

  2. “সব দেখুন”-এ ট্যাপ করুন, তারপর Freeform চালু করুন।

iCloud ব্যবহার না করে ব্যাকআপের জন্য, আপনার iPhone, iPad অথবা iPod touch-এর এনক্রিপ্ট করা ব্যাকআপ সম্পর্কে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।

কীভাবে আপনার বোর্ডগুলি বাছাই করবেন?

  1. আপনার iPhone-এ Freeform অ্যাপে যান।

  2. “আরও” বাটন-এ ট্যাপ করুন, তারপর নিম্নলিখিত যেকোনো একটি কাজ করুন:

    • একই সময়ে আরও বোর্ড দেখতে (ছোট থাম্বনেলসহ): “তালিকা”-তে ট্যাপ করুন।

    • বোর্ডগুলি (সাম্প্রতিকতম আপডেটের পরিবর্তে) বর্ণানুক্রমিকভাবে তালিকাভুক্ত করতে: “নাম অনুসারে বাছাই করুন”-এ ট্যাপ করুন।

    • কতদিন আগে বোর্ডগুলি শেষবার খোলা হয়েছিল সেটি অনুযায়ী শ্রেণীবিভাগ করতে: “সব বোর্ড” দেখার সময়, “তারিখ অনুসারে বাছাই করুন”-এ ট্যাপ করুন, তারপর “গ্রুপ ব্যবহার করুন”-এ ট্যাপ করুন।

    • বোর্ডের মালিক অনুসারে বোর্ডগুলি শ্রেণীবদ্ধ করতে: শেয়ার্ড বোর্ড দেখার সময় “গ্রুপ ব্যবহার করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.