এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

আপনার iPhone ক্যামেরায় বার্স্ট মোড দিয়ে অ্যাকশন শট ক্যাপচার করা

একটি চলমান বিষয়ের ছবি ক্যাপচার করতে বা আপনার একাধিক উচ্চ-গতির ছবি তুলতে আপনার iPhone ক্যামেরার “বার্স্ট মোড” ব্যবহার করুন যাতে আপনার কাছে নির্বাচন করার জন্য যাতে অনেকগুলি ছবির বিকল্প থাকে। পিছনের ও সামনের ক্যামেরা দিয়ে আপনি বার্স্ট ছবি তুলতে পারেন।

  1. আপনার iPhone-এ ক্যামেরা খুলুন।

  2. দ্রুত একের পর এক ছবি তোলা শুরু করতে বামদিকে শাটার বাটনটি সোয়াইপ করুন।

  3. থামানোর জন্য আপনার আঙুল তুলুন।

  4. আপনি যেসব ছবি রাখতে চান সেগুলি নির্বাচন করতে, “বার্স্ট থাম্বনেল”-এ ট্যাপ করুন, তারপর “নির্বাচন করুন”-এ ট্যাপ করুন।

    থাম্বনেলের নিচের ধূসর রঙের ডট প্রস্তাবিত ছবি চিহ্নিত করে রাখে।

  5. আপনি যেসব ছবি আলাদা ছবি হিসাবে সেভ করতে চান সেগুলির প্রতিটি ছবির নিচের-ডানদিকের কোণে অবস্থিত বৃত্ততে ট্যাপ করুন, তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

সম্পূর্ণ বার্স্ট ডিলিট করতে, থাম্বনেলে ট্যাপ করুন, তারপর “ডিলিট করুন” বাটন-এ ট্যাপ করুন।

পরামর্শ: এছাড়াও আপনি বার্স্ট শট নিতে ভলিউম বাড়ানোর বাটন চেপে ধরে রাখতে পারেন। সেটিংস  > ক্যামেরাতে যান, তারপর বার্স্টের জন্য “ভলিউম বাড়ানোর বাটন ব্যবহার করুন” চালু করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.