এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এর ম্যাপে আবহাওয়ার তথ্য দেখা

আপনি আবহাওয়া এবং বায়ুর গুণমান সম্পর্কে জানতে পারেন।

আবহাওয়া এবং বায়ুর গুণমান সম্পর্কে কীভাবে জানবেন?

  1. আপনার iPhone-এর ম্যাপ অ্যাপে যান।

  2. ম্যাপের নিচের ডানদিকের কোণে আবহাওয়ার আইকন উপস্থিত না হওয়া পর্যন্ত জুম করুন; আইকনটি সেই এলাকার বর্তমান অবস্থা দেখায়। কিছু কিছু অঞ্চলে, বায়ুর গুণমান সূচক (AQI) নিচের ডানদিকের কোণেও দেখা যায়।

  3. প্রতি ঘণ্টায় পূর্বাভাস পেতে, আবহাওয়ার আইকনটি স্পর্শ করে ধরে রাখুন। আবহাওয়া অ্যাপে একাধিক দিনের পূর্বাভাস পেতে প্রতি ঘণ্টার পূর্বাভাসে ট্যাপ করুন।

আপনি যদি ম্যাপে বাতাসের গুণমান বা আবহাওয়ার তথ্য না পেতে চান, তাহলে সেটিংস  > অ্যাপ > ম্যাপ-এ যান, তারপর “বায়ুর গুণমান সূচক” বা “আবহাওয়ার অবস্থা” বন্ধ করুন।

দ্রষ্টব্য: নির্বাচিত এলাকায় বায়ুর গুণমান এবং আবহাওয়ার ডেটা উপলভ্য। দেশ ও অঞ্চল অনুযায়ী ফিচারগুলি পরিবর্তিত হয়।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.