iPhone-এ স্বাস্থ্য অ্যাপে নিজের বিশ্রামের সময়কাল, ঘুমের লক্ষ্য এবং আরও অনেক কিছু পরিবর্তন করা

আপনি নিজের ঘুমের বিভিন্ন অপশন যেমন বিশ্রামের সময়কাল, আপনি কত ঘণ্টা ঘুমাতে চান এবং আরও অনেক কিছু পরিবর্তন করতে পারেন।

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচে ডানদিকে “ব্রাউজ করুন”-এ ট্যাপ করুন, তারপরে “স্লিপ”-এ ট্যাপ করুন।

  3. নিচে “আমার সময়সূচি”-তে স্ক্রোল করুন, তারপর “সম্পূর্ণ সময়সূচি ও অপশন”-এ ট্যাপ করুন।

  4. নিচে “অন্যান্য বিবরণ”-এ স্ক্রোল করুন, তারপর পরিবর্তন করুন:

    • বিশ্রামের সময়কাল: “বিশ্রাম”-এ ট্যাপ করুন, তারপর আপনার নির্ধারিত বেডটাইমের আগে নিজের জন্য কত মিনিট বা ঘণ্টা বিশ্রামের জন্য স্থির করতে চান তা নির্বাচন করুন। “বিশ্রামের সময়কাল”-এর শুরুতে আপনার “স্লিপ ফোকাস” ফিচারটি চালু হয়ে যায়।

    • ঘুমের লক্ষ্য: “ঘুমের লক্ষ্য”-এ ট্যাপ করুন, তারপর সময় নির্বাচন করুন। আপনার সেট আপ করা যেকোনো নতুন সময়সূচি আপনার লক্ষ্যতে দেখা যায়।

    • ঘুম সম্পর্কিত নোটিফিকেশন: “ঘুমের রিমাইন্ডার” অথবা “ঘুমের ফলাফল” চালু বা বন্ধ করুন।

      দ্রষ্টব্য: ঘুমের ফলাফল সংক্রান্ত নোটিফিকেশনের জন্য Apple Watch অথবা অন্যান্য ঘুম ট্র্যাক করার অ্যাপ এবং হার্ডওয়্যার থেকে ডেটা প্রয়োজন হয়।

    “সম্পূর্ণ সময়সূচি” স্ক্রিনের “অন্যান্য বিবরণ”-এর অংশ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.