এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ স্বাস্থ্য অ্যাপে ঘুমের সময়সূচি যোগ করা বা পরিবর্তন করা

আপনি নিজের প্রথম ঘুমের সময়সূচি সেট আপ করার পর, অন্যান্য সময়সূচি সেট করতে পারেন, যেমন আপনি সপ্তাহের কাজের দিনগুলির জন্য এবং সপ্তাহান্তের দিনগুলির জন্য আলাদা সময়সূচি তৈরি করতে পারেন। এছাড়া, আপনি যেকোনো সময়সূচি পরিবর্তন করতে পারেন, যেমন আপনি এটিতে নিজের ঘুম থেকে জাগার সময় পরিবর্তন করতে পারেন।

স্বাস্থ্য অ্যাপে “নিজের সময়সূচি এডিট করুন” স্ক্রিনের উপরে “বেডটাইম” ও “জাগার সময়”-এর ঘড়ি এবং স্ক্রিনের নিচে অ্যালার্মের অপশনগুলি রয়েছে।

ঘুমের সময়সূচি যোগ করা অথবা পরিবর্তন করা

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচে ডানদিকে “ব্রাউজ করুন”-এ ট্যাপ করুন, তারপরে “স্লিপ”-এ ট্যাপ করুন।

  3. নিচে “আমার সময়সূচি”-তে স্ক্রোল করুন, তারপর “সম্পূর্ণ সময়সূচি ও অপশন”-এ ট্যাপ করুন।

  4. নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

    • ঘুমের সময়সূচি যোগ করতে: “সময়সূচি যোগ করুন”-এ ট্যাপ করুন।

    • ঘুমের সময়সূচি পরিবর্তন করতে: আপনি যে সময়সূচি পরিবর্তন করতে চান তার জন্য “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  5. নিম্নলিখিতের মধ্যে যেকোনো একটি কাজ করুন:

    • আপনার সময়সূচির জন্য দিন সেট করতে: আপনার সময়সূচি থেকে কোন দিন অপসারণ করতে বা সময়সূচিতে যোগ করতে স্ক্রিনের উপর থেকে সেই দিনের উপর ট্যাপ করুন। সময়সূচি শুধুমাত্র গাঢ় রঙে গোল করা দিনগুলির ক্ষেত্রে প্রযোজ্য হয়।

    • আপনার বেডটাইম এবং জাগার সময়সূচি অ্যাডজাস্ট করতে: আপনার বেডটাইম পরিবর্তন করতে “বেডটাইম” বাটন, আপনার ঘুম থেকে জাগার সময় পরিবর্তন করতে “অ্যালার্ম বাজান” বাটন টেনে আনুন অথবা একই সাথে দুটি কাজের সময় পরিবর্তন করতে আইকন দুটির মধ্যের অর্ধবৃত্ত টেনে আনুন।

    • অ্যালার্মের অপশন সেট করতে: অ্যালার্ম চালু বা বন্ধ করুন।

      অ্যালার্ম চালু থাকলে আপনি একটি শব্দ, ভলিউম, ভাইব্রেশন এবং স্নুজের অপশন নির্বাচন করতে পারেন।

      দ্রষ্টব্য: আপনি ঘুমের সময়সূচির অ্যালার্মের জন্য কোনো গান নির্বাচন করতে পারবেন না। কিন্তু আপনি ঘড়ি অ্যাপ দিয়ে অ্যালার্মের জন্য একটি গান নির্বাচন করতে পারেন

  6. আপনার কাজ শেষ হলে, “যোগ করুন” অথবা “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

    আপনি “সম্পন্ন”-তে ট্যাপ করলে, সময়সূচির প্রতিটি দিনের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হয়।

শুধুমাত্র নিজের পরবর্তী সময়সূচী পরিবর্তন করা

আপনি ঘুমের সময়সূচিতে অস্থায়ী পরিবর্তন করতে পারেন।

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. নিচে ডানদিকে “ব্রাউজ করুন”-এ ট্যাপ করুন, তারপরে “স্লিপ”-এ ট্যাপ করুন।

  3. নিচে “আপনার সময়সূচি”-তে স্ক্রোল করে, তারপর (“পরবর্তী”-এর নিচে) “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  4. আপনার বেডটাইম পরিবর্তন করতে “বেডটাইম” বাটন, আপনার ঘুম থেকে জাগার সময় পরিবর্তন করতে “অ্যালার্ম বাজান” বাটন অথবা একই সাথে দুটি কাজের সময় পরিবর্তন করতে আইকন দুটির মধ্যের অর্ধবৃত্ত টেনে আনুন।

  5. অ্যালার্মের অপশন নির্বাচন করুন।

    অ্যালার্ম চালু থাকলে আপনি একটি শব্দ, ভলিউম, ভাইব্রেশন এবং স্নুজের অপশন নির্বাচন করতে পারেন।

  6. “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

দ্রষ্টব্য: আপনি আপনার পরবর্তী ঘুমের সময়সূচির অ্যালার্ম পরিবর্তন করতে ঘড়ি অ্যাপও ব্যবহার করতে পারেন।

আপনার পরবর্তী জাগার সময়ের পর থেকে, আপনার সাধারণ সময়সূচি রিজিউম করা হবে।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.