এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

কীভাবে iPhone-এ Genmoji দিয়ে নিজের ইমোজি তৈরি করবেন?

Apple Intelligence ব্যবহার করে,* আপনি কাস্টম ইমোজি তৈরি করতে পারেন। এটিকে Genmoji বলা হয়। আপনি ঠিক কেমন Genmoji দেখতে চান তা বর্ণনা করুন অথবা কোনো বন্ধু বা পরিবারের ছবি দিয়ে তার Genmoji তৈরি করুন। আপনি মেসেজে Genmoji যোগ করতে পারেন, স্টিকার বা Tapback হিসাবে সেটি শেয়ার করতে পারেন ও আরও অনেক কিছু করতে পারেন।

দ্রষ্টব্য: Apple Intelligence ফিচারটি iPhone-এর সব মডেলে অথবা সব ভাষা বা অঞ্চলে উপলভ্য নয়। ** সাম্প্রতিকতম উপলভ্য ফিচারগুলি অ্যাক্সেস করার জন্য, নিশ্চিত হন যে আপনি iOS-এর সর্বশেষ ভার্সন ব্যবহার করছেন এবং Apple Intelligence চালু আছে

একটি iPhone-এ মেসেজ অ্যাপে কথোপকথন দেখানো হচ্ছে। কীবোর্ডের উপরে স্ক্রিনের মাঝখানে একটি Genmoji দেখা যাচ্ছে।

Genmoji তৈরি করা

  1. একটি টেক্সট ফিল্ডে ট্যাপ করুন, তারপর ইমোজি কীবোর্ডে স্যুইচ করার জন্য “ইমোজি” বাটন অথবা কীবোর্ডের পরবর্তী কী-এ ট্যাপ করুন।

  2. অনস্ক্রিন কীবোর্ডের উপরের ডানদিকে “Genmoji” বাটন-এ ট্যাপ করুন।

  3. “Genmoj-এর বিবরণ দিন” ফিল্ডে “রেনবো ক্যাকটাস”-এর মতো একটি বিবরণ লিখুন।

    আপনার Genmoji সংশোধন করতে, শুধু বর্ণনাটি পরিবর্তন করুন। যেমন, যদি আসল বিবরণটি হয় “জিরাফ এক চাকার সাইকেল চালাচ্ছে”, তাহলে “বেগুনি জিরাফ এক চাকার সাইকেল চালাচ্ছে” টাইপ করুন তাহলেই আপনার Genmoji নতুন বিবরণের সঙ্গে মিলিয়ে আপডেট হয়ে যাবে।

  4. “সম্পন্ন হয়েছে”-তে ট্যাপ করুন।

  5. কোনো মেসেজে Genmoji যোগ করার জন্য আপনি যে Genmoji ব্যবহার করতে চান সেটিকে খুঁজে বের করতে সোয়াইপ করুন, তারপর “যোগ করুন”-এ ট্যাপ করুন।

কোনো ছবি দিয়ে Genmoji তৈরি করতে, আপনার ছবি লাইব্রেরিতে আপনি যে ব্যক্তিকে শনাক্ত করেছেন তার নাম লিখুন, বর্ণনা যোগ করুন, উদাহরণস্বরূপ, “সৌমিক তার 35তম জন্মদিন উদযাপন করছেন”, তারপর “একজন ব্যক্তিকে নির্বাচন করুন”-এ ট্যাপ করুন, আপনার ছবি লাইব্রেরিতে শনাক্ত হওয়া ব্যক্তিকে নির্বাচন করুন, তারপর একটি ধরন নির্বাচন করুন।

Genmoji ডিলিট করা

  1. একটি টেক্সট ফিল্ডে ট্যাপ করুন, তারপর ইমোজি কীবোর্ডে স্যুইচ করার জন্য “ইমোজি” বাটন অথবা কীবোর্ডের পরবর্তী কী-এ ট্যাপ করুন।

  2. ডানদিকে সোয়াইপ করুন অথবা “স্টিকার” বাটন-এ ট্যাপ করুন।

  3. “স্টিকার” বাটন-এ ট্যাপ করে, কোনো Genmoji স্পর্শ করে ধরে রাখুন, তারপর “অপসারণ করুন”-এ ট্যাপ করুন।

এছাড়াও আপনি কোনো মেসেজ কথোপকথনে “অ্যাপ” বাটন-এ ট্যাপ করতে পারেন, "স্টিকার"-এ ট্যাপ করতে পারেন, কোনো Genmoji ট্যাপ করে ধরে রাখতে পারেন, তারপর "অপসারণ করুন"-এ ট্যাপ করতে পারেন।

*Apple Intelligence জেনারেটিভ মডেল ব্যবহার করে এবং আউটপুট পরিবর্তিত হতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি নির্ভুল কিনা তা চেক করুন।
**যেসব iPhone 16 মডেল, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এ Siri ও ডিভাইসের ভাষা চীনা (সরলীকৃত), ইংরেজি (অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্র), ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, পর্তুগিজ (ব্রাজিল) বা স্প্যানিশ-এ সেট করা থাকে সেগুলিতে Apple Intelligence ফিচারটি বিটা ভার্সনে উপলভ্য। কিছু ফিচার সব অঞ্চল বা ভাষায় উপলভ্য নাও থাকতে পারে। আরও তথ্যের জন্য, কীভাবে Apple Intelligence পাওয়া যাবে Apple সহায়তা নিবন্ধটি দেখুন।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.