এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ স্বাস্থ্য অ্যাপে মনের অবস্থা লগ করা

আপনি নিজের মানসিক সুস্থতার ট্র্যাক রাখতে, আপনি কেমন অনুভব করেন সে সম্পর্কে চিন্তাভাবনা করুন এবং আপনার ক্ষণিকের আবেগ এবং রোজকার মেজাজ লগ করুন। ব্যায়াম, ঘুম, দিনের দিনের আলোয় সময় কাটানো এবং মাইন্ডফুল মিনিটের মতো জীবনধারার বিষয়ের সঙ্গে আপনার মনের অবস্থার সম্পর্ক কীরকম হতে পারে, সে সম্পর্কে আপনি জানতে পারেন।

নিজের মনের অবস্থা লগ করা

স্বাস্থ্য অ্যাপের স্ক্রিনে বর্তমান মেজাজ সামান্য ভালো হিসাবে চিহ্নিত করা হয়েছে। স্ক্রিনের নিচে আবেগের মাত্রা অ্যাডজাস্ট করার জন্য একটি স্লাইডার আছে।
  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “ব্রাউজ করুন”-এ ট্যাপ করে, “মানসিক সুস্থতা”-এ ট্যাপ করুন, তারপর “মনের অবস্থা”-এ ট্যাপ করুন।

  3. যদি এটাই আপনার প্রথম লগ হয়, তাহলে “শুরু করুন” বাটনে ট্যাপ করুন। না হলে, “লগ করুন”-এ ট্যাপ করুন।

    পরামর্শ: আপনার গতকালের “মনের অবস্থা” লগ করতে, উপরের ডানদিকের কোণায় “ক্যালেন্ডার” বাটন-এ ট্যাপ করুন, দিনে ট্যাপ করুন, তারপর “লগ করুন”-এ ট্যাপ করুন।

  4. নিচের যেকোনো একটি নির্বাচন করুন:

    • আবেগ লগ করতে: “আপনি এখন কেমন অনুভব করছেন”-এ ট্যাপ করুন, তারপর “পরবর্তী”-তে ট্যাপ করুন।

    • মেজাজ লগ করতে: “আপনি আজ সামগ্রিকভাবে কেমন অনুভব করেছেন”-এ ট্যাপ করুন, তারপর “পরবর্তী”-তে ট্যাপ করুন।

  5. আপনি কেমন অনুভব করছেন তা নির্দেশ করতে স্লাইডারটি ড্র্যাগ করুন, তারপর “পরবর্তী”-তে ট্যাপ করুন।

  6. যে শব্দ দিয়ে আপনার অনুভূত আবেগ ভালোভাবে প্রকাশ করা যায় সেটিতে ট্যাপ করুন (ঐচ্ছিক), তারপর “পরবর্তী”-তে ট্যাপ করুন।

  7. যে শব্দটি দিয়ে আপনার উপর সবথেকে বেশি যে বিষয়টি প্রভাব ফেলছে সেটি প্রকাশ করা যায় সেটিতে ট্যাপ করুন (ঐচ্ছিক), তারপর “সম্পন্ন”-তে ট্যাপ করুন।

আপনি যদি বর্ণনা করে থাকেন যে কোন বিষয়টি আপনার উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, তাহলে আপনি “অন্যান্য প্রসঙ্গ”-তে ট্যাপ করে আরও তথ্য দিতে পারেন।

কীভাবে নিজের “মনের অবস্থা” দেখবেন?

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “ব্রাউজ করুন”-এ ট্যাপ করে, “মানসিক সুস্থতা”-এ ট্যাপ করুন, তারপর “মনের অবস্থা”-এ ট্যাপ করুন।

  3. “চার্টে দেখুন”-এ ট্যাপ করুন, তারপর নিচের যেকোনো একটি করুন:

    • সময়ের সাপেক্ষে আপনার মানসিক অবস্থা দেখতে: চার্টের উপরে থাকা নির্বাচিত সময়সীমা থেকে একটি অপশনে ট্যাপ করুন।

    • আপনি যে ধরনের এন্ট্রি লগ করেছেন সেগুলি দেখতে: গ্রাফের সেই এন্ট্রি দেখতে “অবস্থা”-এ ট্যাপ করুন, তারপর “দৈনন্দিন মেজাজ” বা “ক্ষণস্থায়ী আবেগ”-এ ট্যাপ করুন।

    • আপনার এন্ট্রির সঙ্গে সম্পর্কিত বিষয় দেখতে: “আনুষঙ্গিক চিন্তা”-এ ট্যাপ করুন, তারপর আপনার মনের অবস্থা সংক্রান্ত এন্ট্রিতে লগ ইন করা বিভিন্ন বিষয়ে স্ক্রোল করুন।

    • আপনার এন্ট্রির সঙ্গে সম্পর্কিত জীবনধারার বিষয়গুলি দেখতে: “জীবনধারার বিষয়“-এ ট্যাপ করুন, তারপর কোনো একটি জীবনের ঘটনার উপর ট্যাপ করে আপনার মনের অবস্থা সংক্রান্ত এন্ট্রির পাশাপাশি সেটি দেখুন।

      এটি আপনার মানসিক সুস্থতার উপর কীভাবে প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে আরও জানতে আপনি প্রতিটি জীবনধারার বিষয়ের পাশে “আরও তথ্য” বাটন-এ ট্যাপ করতে পারেন।

“মনের অবস্থা” সংক্রান্ত রিমাইন্ডার সেট করা

আপনি নিজের “মনের অবস্থা” লগ করার জন্য রিমাইন্ডার পেতে পারেন।

  1. আপনার iPhone-এ স্বাস্থ্য অ্যাপে যান।

  2. “ব্রাউজ করুন”-এ ট্যাপ করে, “মানসিক সুস্থতা”-এ ট্যাপ করুন, তারপর “মনের অবস্থা”-এ ট্যাপ করুন।

  3. স্ক্রিনের নিচে স্ক্রোল করুন, তারপর “অপশন”-এ ট্যাপ করুন।

  4. “সারা দিন” এবং “দিনের শেষে” চালু বা বন্ধ করুন।

অন্যান্য রিমাইন্ডার তৈরি করতে আপনি “রিমাইন্ডার যোগ করুন”-এ ট্যাপ করতে পারেন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.