এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ ইনকামিং কলগুলির উত্তর দেওয়া বা প্রত্যাখ্যান করা

আপনি কোনো ইনকামিং কলের উত্তর দিতে পারেন, বন্ধ করতে পারেন অথবা প্রত্যাখ্যান করতে পারেন। আপনি যদি কোনো কল প্রত্যাখ্যান করেন, তাহলে তা ভয়েসমেলে চলে যায়। আপনি কোনো টেক্সট দিয়ে উত্তর দিতে পারেন অথবা কল ব্যাক করতে নিজেকে মনে করিয়ে দিতে পারেন।

কীভাবে কোনো কলের উত্তর দেবেন?

নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

  • “কলের উত্তর দিন” বাটন-এ ট্যাপ করুন।

  • iPhone লক থাকলে, স্লাইডারটি টেনে আনুন।

পরামর্শ: আপনার Siri-কে ইনকামিং কল ঘোষণা করার জন্য সেট করতে পারেন। আপনি আপনার কন্ঠস্বর ব্যবহার করে এই কল গ্রহণ অথবা প্রত্যাখ্যান করতে পারেন।

কীভাবে কোনো কল সাইলেন্ট করবেন?

কোনো কল এলে সাইড বাটন বা ভলিউম বাটন চাপুন।

এরপরেও আপনি কোনো সাইলেন্ট কলে ভয়েসমেলে না যাওয়া পর্যন্ত সেটির উত্তর দিতে পারবেন।

কীভাবে কোনো কল প্রত্যাখ্যান করে সরাসরি ভয়েসমেলে পাঠাবেন?

ইনকামিং কলের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে একটি করুন:

  • সাইড বাটনটি দ্রুত দুইবার চাপুন।

  • “কল প্রত্যাখ্যান করুন” বাটন-এ ট্যাপ করুন।

  • কল ব্যানারে সোয়াইপ আপ করুন।

আপনি আরও অপশনের জন্য কল ব্যানারের নিচে সোয়াইপ করতে পারেন।

নিম্নলিখিতের যেকোনো একটি করুন:

  • “আমাকে মনে করান”-এ ট্যাপ করুন, তারপর আপনি কখন কল ব্যাক করার জন্য রিমাইন্ডার পেতে চান তা নির্বাচন করুন।

  • “মেসেজ”-এ ট্যাপ করুন, তারপর একটি ডিফল্ট উত্তর নির্বাচন করুন অথবা “কাস্টম”-এ ট্যাপ করুন।

    নিজের ডিফল্ট উত্তর তৈরি করতে সেটিংস  > অ্যাপ > ফোন > “টেক্সট করে প্রতিক্রিয়া দিন”-এ যান, নিচের প্রতিক্রিয়ার যেকোনো একটি ফিল্ডে ট্যাপ করুন, তারপর নিজের উত্তর টাইপ করুন।

দ্রষ্টব্য: কিছু দেশ বা অঞ্চলে প্রত্যাখান করা কলগুলি ভয়েসমেলে পাঠানো ছাড়াই ডিসকানেক্ট হয়ে যায়।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.