এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

নিজের iPhone ও iCloud কীচেইন থেকে পাসওয়ার্ড অপসারণ করা

আপনি নিজের iPhone-এ কোনো ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন করার জন্য যে পাসওয়ার্ডটি ব্যবহার করেন সেটি ডিলিট করতে পারেন।

পাসওয়ার্ড অ্যাপে স্টোর করা পাসওয়ার্ড সহ সব অ্যাকাউন্টের একটি তালিকা।
  1. আপনার iPhone-এ পাসওয়ার্ড অ্যাপে যান।

  2. “সব”-এ ট্যাপ করুন, তারপর আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ডিলিট করতে চান সেটিতে ট্যাপ করুন।

  3. “এডিট করুন”-এ ট্যাপ করুন।

  4. “ডিলিট করুন”-এ ট্যাপ করুন, তারপর নিশ্চিত করতে “পাসওয়ার্ড ডিলিট করুন”-এ আবার ট্যাপ করুন।

দ্রষ্টব্য: এর ফলে যে ওয়েবসাইট বা অ্যাপ থেকে আপনি পাসওয়ার্ড তৈরি করেছেন সেখান থেকে পাসওয়ার্ডটি অপসারিত হবে না।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.