এই নিয়ন্ত্রণ পরিবর্তন করলে এই পেজটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে

iPhone-এ পডকাস্ট উইজেট ব্যবহার করার পদ্ধতি

আপনি পডকাস্ট অ্যাপ না খুলেই এপিসোড দেখার ও চালানোর জন্য আপনার হোম স্ক্রিনে পডকাস্ট অ্যাপের উইজেট যোগ করতে পারেন। আপনি “পরবর্তী” সারি, সেভ করা এপিসোড বা আপনার ফলো করা কোনো শো থেকে এপিসোড যোগ করতে পারেন।

হোম স্ক্রিনে পডকাস্ট উইজেট যোগ করা

  1. অ্যাপ নড়াচড়া করা শুরু না করা পর্যন্ত হোম স্ক্রিন স্পর্শ করে ধরে রাখুন।

  2. উপরে বাম দিকে “এডিট করুন”-এ ট্যাপ করে তারপর “উইজেট যোগ করুন”-এ ট্যাপ করে “উইজেট গ্যালারি” খুলুন।

  3. নিচে স্ক্রোল করে, তারপর পডকাস্টে ট্যাপ করুন।

  4. বিভিন্ন মাপের উইজেটের এবং লেআউট দেখতে বামদিক এবং ডানদিকে সোয়াইপ করুন। আপনি যেটি চান সেই অপশনটি দেখতে পেলে, “উইজেট যোগ করুন”-এ ট্যাপ করুন।

আপনার হোম স্ক্রিনে উইজেটটি সরাতে, অ্যাপ নড়াচড়া শুরু না করা পর্যন্ত হোম স্ক্রিনটি স্পর্শ করে ধরে রাখুন। উইজেটকে নতুন লোকেশনে টেনে আনুন, তারপর “সম্পন্ন হয়েছে”-তে ট্যাপ করুন।

আপনার হোম স্ক্রিন থেকে উইজেটটি অপসারণ করতে, অ্যাপগুলি নড়াচড়া করতে শুরু না করা পর্যন্ত হোম স্ক্রিন স্পর্শ করে রাখুন, উইজেটের উপরে বাম দিকে “অপসারণ করুন” বাটন-এ ট্যাপ করুন, তারপর “অপসারণ করুন”-এ ট্যাপ করুন।

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
কাজে লেগেছে?
অক্ষর সীমা: 250
সর্বাধিক অক্ষর সীমা 250।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.